Questions in this chapter
বাবা বললেন, বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। মা বললেন, তাঁর চিন্তাশীলতা ও বিচারক্ষমতা ছিলো খুবই প্রখর। লাবণ্য বললো, তিনি সবসময় শাড়ি পড়তেন।
ক. 'আসন্নতম জাতি' কী? খ. বিধেয়ক একটি সম্পর্কের নাম- ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে মায়ের কথায় কোন ধরনের বিধেয়ক প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে বাবার কথায় ও লাবণ্যের কথায় যে দুটো বিধেয়ক প্রকাশ পেয়েছে সেগুলোর সম্পর্ক বিশ্লেষণ করো।
রিয়া সেন ১৯৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি সবুজ রং পছন্দ করেন এবং ইলিশ মাছ ভাজা তার খুব প্রিয়। রিয়া সেনের মা বললেন, ইলিশ হয় সুস্বাদু মাছ।
ক. উপলক্ষণ কী? খ. বিধেয় ও বিধেয়ক এক নয় কেন? ব্যাখ্যা করো। গ. রিয়া সেনের মায়ের বক্তব্যে কোন ধরনের বিধেয়কের প্রকাশ ঘটেছে? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে রিয়া সেন সম্পর্কিত তথ্য বিধেয়কের আলোকে বিশ্লেষণ করো।
নাফিসার বাড়ি খুলনা জেলায়। সে তার বন্ধুদের সাথে সুন্দরবন বেড়াতে গেল। সুন্দরবন ঘুরতে ঘুরতে তারা হঠাৎ বাঘের আক্রমণের শিকার হয়। কিন্তু গাইডের বুদ্ধিমত্তা ও বিচক্ষণতায় তারা নিরাপদে বাড়ি ফিরুল।
ক. বিধেয়ক কত প্রকার? খ. কোন ধরনের যুক্তিবাক্যে বিধেয়ক সম্ভব নয়? গ. উদ্দীপকের প্রথম বাক্যটিতে কোন ধরনের বিধেয়কের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে গাইড সম্পর্কে যে বিধেয়কগুলো নির্দেশ করে তা পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো।
দৃশ্যকল্প-১: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালে জন্মগ্রহণ করেন। দৃশ্যকল্প-২: মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন প্রাণী। দৃশ্যকল্প-৩: মানুষ হয় মরণশীল প্রাণী।
ক. বিধেয় কী? খ. নেতিবাচক যুক্তিবাক্যে বিধেয়ক থাকে না কেন? গ. দৃশ্যকল্প-১ এ কোন ধরনের বিধেয়ককে নির্দেশ করে? ব্যাখ্যা করো। ঘ. দৃশ্যকল্প-২ ও ৩ দ্বারা নির্দেশিত বিধেয়ক, কি একই ধরনের? বিশ্লেষণ করো।
উদাহরণ-১: সকল চতুর্ভুজ হয় চার বাহু দ্বারা বেষ্টিত ক্ষেত্র। উদাহরণ-২: সকল ঘোড়া হয় চতুষ্পদী প্রাণী।
ক. যুক্তিবিদ্যার জনক কে? খ. বিধেয়ক একটি সম্পর্কের নাম- বুঝিয়ে লেখো। গ. উদাহরণ-১ দ্বারা কোন ধরনের রিধেয়ককে নির্দেশ করে? ব্যাখ্যা করো। ঘ. উদাহরণ-২ এর উদ্দেশ্য ও বিধেয় দ্বারা নির্দেশিত বিধেয়কের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো।
কলেজ থেকে ফেরার পথে দীপ্ত বর্ষণকে বললো, দেখো বাগানে কি সুন্দর হলুদ, লাল ও বেগুনি ফুল ফুটেছে, আর তাতে কালো ও হলুদ রং-এর প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। তাদের কথার পর নীরব বললো, প্রজাপতিদের প্রাণ আছে বলেই এরা খাবার গ্রহণ করে, বৃদ্ধি পায় আবার মারাও যায়। প্রজাপতির রং দেখে বর্ষণ চেকশার্ট বানানোর সিদ্ধান্ত নিলো। ক. বিধেয়ক কী? খ. নঞর্থক বাক্যে বিধেয়ক থাকে না কেন? গ. উদ্দীপকে দীপ্তর বক্তব্যে কোন শ্রেণির বিধয়কের উল্লেখ পাওয়া যায়? ব্যাখ্যা করো। ঘ. নীরব ও বর্ষণের বক্তব্যে যে দু'ধরনের উপলক্ষণ ও অবান্তর লক্ষণের উল্লেখ রয়েছে তা বিশ্লেষণ করো।

ক. বিধেয়ক কী? খ. বিধেয় ও বিধেয়কের মধ্যে দুটি পার্থক্য লেখো। গ. উদ্দীপকে 'বুদ্ধিবৃত্তিসম্পন্ন' কোন ধরনের বিধেয়ক? ব্যাখ্যা করো। ঘ. পাঠ্যবইয়ের আলোকে 'প্রাণী' এবং 'মানুষ' এর সম্পর্ক মূল্যায়ন করো।

ক. পরতম জাতি কী? খ. 'জাতি ও উপজাতি সাপেক্ষ পদ'- ব্যাখ্যা করো। গ. দৃশ্যকল্প-১ এ-A দ্বারা বিধেয়কের কোন প্রকারটিকে নির্দেশ করে? ব্যাখ্যা করো। ঘ. দৃশ্যকল্প-২ বিধেয়কের আলোকে বিশ্লেষণ করো।
দিয়া ও প্রিয়া দুই বান্ধবী। তাদের উভয়েরই বিচারক্ষমতা অত্যন্ত প্রখর। প্রিয়া একদিন দিয়াকে জানালো যে, আমার মা ১৯৫৫ সালের ১১ই মার্চ জন্মগ্রহণ করলেও এখনো আধুনিক মেয়েদের মতোই তার রুচি। তিনি ভালো রান্নার পাশাপাশি ভালো গানও গাইতে পারেন।
ক. বিধেয়ক বলতে কী বোঝ? খ. বিধেয় এবং বিধেয়ক কী সমার্থক? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে 'বিচারক্ষমতা' গুণটি বিধেয়কের কোন শ্রেণিবিভাগকে নির্দেশ করে? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে প্রিয়ার মায়ের বর্ণনায় প্রকাশিত বিধেয়কের প্রকারগুলোর পার্থক্য বিশ্লেষণ করো।

ক. উপলক্ষণ কী? খ. জাত্যর্থের সাথে লক্ষণের সম্পর্ক কী? গ. চিত্র-১ দ্বারা পাঠ্যবইয়ের কোন বিষয়ের উদাহরণ নির্দেশিত হয়েছে? ব্যাখ্যা করো। ঘ. চিত্র-২ এর দুটি নির্দেশিত শ্রেণিবাচক পদের সম্পর্ক পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন করো।
দৃশ্যকল্প-১ : মান্নান সাহেব বলেন, “মানুষ হয় সৃষ্টির সেরা জীব। এছাড়াও জগতের অন্যান্য জীব আছে যারা জীবনযাপন করে এবং মরেও যায়।" দৃশ্যকল্প-২ : শফিক সাহেব বলেন, “মানুষ নিজস্ব চিন্তাশক্তি, বিচারশক্তি দিয়ে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে।” দৃশ্যকল্প-৩: সাবের সাহেব বলেন, “এছাড়াও মানুষ বন্ধুবৎসল, রুচিশীল এবং সামাজিক জীবও বটে।”
ক. বিধেয় কী? খ. "বিষেয়ক একটি সম্পর্কের নাম'- বুঝিয়ে বল। গ. দৃশ্যকল্প-১ এ মান্নান সাহেবের বক্তব্যে কোন ধরনের বিধেয়ক রয়েছে? ব্যাখ্যা কর। ঘ. দৃশ্যকল্প-২ এ শফিক সাহেবের বক্তব্য থেকে দৃশ্যকল্প- ৩ এর সাবের সাহেবের বক্তব্য পৃথক কেন? বিধেয়কের আলোকে আলোচনা কর।
দৃষ্টান্ত-১ : ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করে। দৃষ্টান্ত-২ : বাংলাদেশের নারীরা শাড়ী ও পুরুষেরা পাঞ্জাবি পরিধান করে।
ক. বিধেয়ক কত প্রকার? খ. “বিধেয় বিধেয়ক নয়”- বুঝিয়ে লেখ। গ. দৃষ্টান্ত-২ কোন ধরনের বিধেয়ক প্রকাশ করে? ব্যাখ্যা কর। ঘ. দৃষ্টান্ত-১ যে ধরনের বিধেয়ক প্রকাশ করে তার সাথে দৃষ্টান্ত-২ এর বিধেয়কের পার্থক্য নির্ণয় কর।
উদ্দীপক-১: সাহানা বলে, আমরিন সবসময় যৌক্তিক কথা বলে। সে জ্ঞানী ও ন্যায়বান। যখন সে ক্ষুধা অনুভব করে তখন খাবার খায়, যখন সে তৃষ্ণা অনুভব করে তখন পানি পান করে। উদ্দীপক-২: সাবিনা বলে, পহেলা বৈশাখ প্রথাগতভাবে পালিত হয়। মানুষ খুব সকালে ঘুম থেকে উঠে গোসল করে এবং ঐতিহ্যবাহী পোশাক পরে। মহিলারা লাল পাড়ে সাদা শাড়ি পরে এবং নিজেদেরকে সুন্দরভাবে রঙিন চুড়ি ও ফুল দিয়ে সাজায়। এ দিন মানুষ ঐতিহ্যবাহী খাবার খায়।
ক. বিধেয়ক কত প্রকার? খ. "বৃহত্তম জাতি কখনই উপজাতি হিসেবে ব্যবহৃত হয় না"- ব্যাখ্যা কর। গ. উদ্দীপক-১ এ কোন বিধেয়কের ইঙ্গিত রয়েছে ? ব্যাখ্যা কর। ঘ. সাহানা ও সাবিনার বক্তব্যে প্রতিফলিত বিধেয়কের সম্পর্ক পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
মানুষ বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব। এ গুণটির কারণে মানুষ অন্যান্য প্রাণী হতে আলাদা, আবার মানুষের বিচারক্ষমতা ও বিবেকবোধ রয়েছে। এ জন্য মানুষ বিশাল আকৃতির হিংস্র চতুষ্পদ প্রাণীকেও বশে আনতে পারে।
ক. জাত্যর্থ কাকে বলে? খ. 'বিধেয়' এবং বিধেয়ক' এক নয় কেন? বুঝিয়ে লেখ। গ. উদ্দীপকে মানুষকে অন্যান্য প্রাণী হতে আলাদা করার গুণটি কোন ধরনের বিধেয়ককে নির্দেশ করে? ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকে 'বিচারক্ষমতা' এবং 'চতুষ্পদ' গুণটি দ্বারা যে সমস্ত বিধেয়ককে নির্দেশ করে তা পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
দৃষ্টান্ত-১ : কাজী নজরল ইসলাম ১৮৯৯ সালের ২৫ মে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের জাতীয় কবি। দৃষ্টান্ত-২: গরু→ দেশি গরু → দেশি লাল গরু
ক. বিধেয়ক কত প্রকার? খ. উপলক্ষণ বলতে কী বোঝ? গ. দৃষ্টান্ত-১ এর জন্ম তারিখটি কোন ধরনের বিধেয়ক? ব্যাখ্যা কর। ঘ. দৃষ্টান্ত-২ এর দেশি গরুর সঙ্গে গরু এবং দেশি লাল গরু পদ দুটির সম্পর্ক বিধেয়কের আলোকে বিশ্লেষণ কর।
সবিতা ও কবিতা সার্কাসে গিয়ে সিংহ, বাঘ, হাতি, ঘোড়া, বানর ও অন্যান্য প্রাণী দেখতে পেল। সবিতা বলল, “প্রাণীগুলো শক্তিশালী হলেও এরা মানুষের বশীভূত। কারণ এদের বশীভূত করার ক্ষমতা মানুষের আছে।” কবিতা বলল, “এদের ও ক্ষুধা, তৃষ্ণা আছে এবং মরণশীল।” ছোট বোন লিলি বলল, “এছাড়াও মানুষ সুন্দর পোশাক পরে, ছবি আঁকে, গানও গাইতে পারে।” ক. বিধেয় কী? খ. বিধেয়ক কোনো পদ নয় কেন? গ. সবিতার উক্তি কোন ধরনের বিধেয়কের নির্দেশক? ব্যাখ্যা কর। ঘ. কবিতা ও লিপির বক্তব্যে যে দুই প্রকার বিষ্যেক রয়েছে তাদের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ কর।
কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মিতভাষী, হাস্যোজ্জ্বল, বিচক্ষণ এবং মেধাবী। ক. বিধেয়ক কাকে বলে? খ. বিধেয় ও বিধেয়ক এক নয় কেন? গ. উদ্দীপকের Edit ক্যুটিতে কী ধরনের বিধেয়কের ইঙ্গিত রয়েছে? ঘ. উদ্দীপকের দ্বিতায় বাক্যটিতে যে গুণগুলোর উল্লেখ করা হয়েছে তা বিশ্লেষণ করো।
ধারণা-১: সকল কোকিল হয় কালো। ধারণা-২: সকল গরু হয় গৃহপালিত চতুষ্পদ প্রাণী।'
ক. বিধেয়ক কী? খ. কোন যুক্তিবাক্যে বিধেয়ক থাকে না'- ব্যাখ্যা কর। গ. উদ্দীপকে বর্ণিত ধারণা-১ এর সাথে কোন ধরনের বিধেয়কের মিল রয়েছে? ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকের আলোকে ধারণা-১ ও ধারণা-২ এর আন্তঃসম্পর্ক আলোচনা কর।
সাবিনা রসুলপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৮৪ সালের ২০ এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি সাংসারিক কাজ করতে ভালোবাসেন এবং গরিব-দুঃখীদের সাহায্য করেন। তাই গ্রামের সবাই তাকে পছন্দ করেন।
ক. বিধেয়ক কত প্রকার? খ. বিধেয় ও বিধেয়ক সমার্থক নয় কেন? গ. উদ্দীপকে সাবিনা আক্তারের জন্মতারিখ কোন ধরনের বিধেয়ক? ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকে সাবিনা আক্তারের জন্মতারিখ এবং চারিত্রিক গুণাবলিতে যে বিধেয়কের প্রতিফলন ঘটেছে তার তুলনামূলক বিশ্লেষণ কর।
প্রিয়ন্তী একাদশ শ্রেণিতে পড়ে। সে বিচারবুদ্ধিসম্পন্ন ও সদা হাসাধিক লেখাপড়ার পাশাপাশি ভালো গান গায় ও কবিতা আবৃত্তি করে। এবং গুণের কারণে সহপাঠী ও শিক্ষকগণ তাকে খুব পছন্দ করে।
ক. পরফিরির মতে বিধেয়ক কত প্রকার? খ. আসন্নতম জাতি বলতে কী বোঝ? গ. উদ্দীপকে উল্লিখিত প্রিয়ন্তীর বিচারবুদ্ধিসম্পন্ন গুণটি কোন ধরনের বিষেয়ক নির্দেশ করে ব্যাখ্যা কর। ঘ. প্রিয়ন্তীর 'হাস্যপ্রিয়' গুণটি কোন ধরনের বিধেয়ক তা উল্লেখ করে এর শ্রেণিবিভাগগুলো ব্যাখ্যা কর।