BB_2022
কলেজ থেকে ফেরার পথে দীপ্ত বর্ষণকে বললো, দেখো বাগানে কি সুন্দর হলুদ, লাল ও বেগুনি ফুল ফুটেছে, আর তাতে কালো ও হলুদ রং-এর প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। তাদের কথার পর নীরব বললো, প্রজাপতিদের প্রাণ আছে বলেই এরা খাবার গ্রহণ করে, বৃদ্ধি পায় আবার মারাও যায়। প্রজাপতির রং দেখে বর্ষণ চেকশার্ট বানানোর সিদ্ধান্ত নিলো। ক. বিধেয়ক কী? খ. নঞর্থক বাক্যে বিধেয়ক থাকে না কেন? গ. উদ্দীপকে দীপ্তর বক্তব্যে কোন শ্রেণির বিধয়কের উল্লেখ পাওয়া যায়? ব্যাখ্যা করো। ঘ. নীরব ও বর্ষণের বক্তব্যে যে দু'ধরনের উপলক্ষণ ও অবান্তর লক্ষণের উল্লেখ রয়েছে তা বিশ্লেষণ করো।
Loading answers...