Questions in this chapter
শামীমা আপা কান্তাকে বলল, 'সকল মানুষ হয় মরণশীল'। তখন কান্তা বলল, তার মানে হচ্ছে- 'কোনো মানুষ নয় অমর'। ক. অনুমান কী? খ. আবর্তন কোন অনুমানের প্রকারভেদ? বুঝিয়ে লেখ। গ. উদ্দীপকে শামীমা আপা ও কান্তার কথোপকথনে অমাধ্যম অনুমানের কোন রূপটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকে দুই জনের কথোপকথনে যে অনুমানটি ফুটে উঠেছে তার নিয়ম উল্লেখপূর্বক 'I' ও 'E' বাক্যে এর প্রয়োগ দেখাও।
দৃশ্যকল্প-১: বাবা বাসায় প্রবেশ করার সাথে সাথেই ছোট্ট সোনামনি ডেইজি দৌড়ে এসে হাজির। সে বলল, আমার জন্য কী এনেছ বাবা? উত্তরে বাবা বলল, সবার জন্যই এনেছি। ডেইজি আবার বলল, যেহেতু সবার জন্যই এনেছ তাহলে আমারটা অবশ্যই আছে। দৃশ্যকল্প-২: টেলিভিশন বিজ্ঞাপনে বলা হচ্ছে, “আব্বুর জন্য ইকোনো, আম্মুর জন্য ইকোনো, ভাইয়ের জন্য ইকোনো, সব্বাইর জন্য ইকোনো” ।
ক. অনুমান প্রধানত কত প্রকার? খ. কোন ধরনের অনুমান আকারগত সত্যতা প্রতিষ্ঠা করে? ব্যাখ্যা কর। গ. দৃশ্যকল্প-২ এ যুক্তিবিদ্যার কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর। ঘ. দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এ পাঠ্যবইয়ের যে যে বিষয়কে ইঙ্গিত করে তাদের পার্থক্য বিশ্লেষণ কর।
দৃষ্টান্ত-১: সকল দার্শনিক হন মরণশীল প্রাণী। ∴ কিছু মরণশীল প্রাণী হয় দার্শনিক।
দৃষ্টান্ত-২: সব পাখি হয় কালো। সব কাক হয় পাখি। ∴ সব কাক হয় কালো।
ক. অনুমান কী? খ. অনুমানে যুক্তিবাক্যের ভূমিকা গুরুত্বপূর্ণ কেন? গ. দৃষ্টান্ত-২ এ কোন অনুমানের প্রতিফলন ঘটেছে ব্যাখ্যা কর। ঘ. পাঠ্যবইয়ের আলোকে দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এ প্রতিফলিত অনুমানের পার্থক্য বিশ্লেষণ কর।
যুক্তি-১: সব মানুষ হয় প্রাণী অতএব কিছু প্রাণী হয় মানুষ
যুক্তি-২: সকল মানুষ হয় মরণশীল সকল শিক্ষক হয় মানুষ অতএব সকল শিক্ষক হয় মরণশীল।
ক. অনুমান কী? খ. অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য হতে বেশি ব্যাপক হয় না কেন? গ. যুক্তি-১ এর অনুমানটি কোন ধরনের এবং এটি যথার্থ কিনা? ব্যাখ্যা কর। ঘ. "যুক্তি-২ এর অনুমানটি যুক্তি-১ হতে পৃথক" - বিশ্লেষণ কর।

ক. অনুমান প্রধানত কত প্রকার ও কী কী? খ. অবরোহ অনুমানের প্রকৃতি ব্যাখ্যা কর। গ. দৃষ্টান্ত-১ এর অনুমানটির প্রকৃতি বিশ্লেষণ কর। ঘ. দৃষ্টান্ত-১ এবং ২ এর অনুমান দুটির পার্থক্য বিশ্লেষণ কর।

ক. অনুমান কত প্রকার ও কী কী? খ. অমাধ্যম অনুমান কি প্রকৃত অনুমান? বুঝিয়ে দাও। গ. চিত্র-১ দ্বারা নির্দেশিত অনুমানের প্রকৃত উদাহরণসহ ব্যাখ্যা কর। ঘ. চিত্র-১ ও চিত্র-২ দ্বারা নির্দেশিত অনুমানের পার্থক্য পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

ক. আরোহ অনুমান প্রধানত কত প্রকার? খ. যুক্তিবাক্যের আবর্তন সম্ভব নয় কেন? গ. ছকের ১নং যুক্তিটি কোন ধরনের অমাধ্যম অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা কর। ঘ. কর এবং যুক্তিটির সাথে এবং যুক্তিটির পার্থক্য, বিশ্লেষণ কর।
উদাহরণ-১ শিক্ষক মেধাবী এক ছাত্রের কিছুদিন ক্লাসে অনুপস্থিতি লক্ষ 'করে মনে মনে ধারণা করলেন; ছাত্রটি অসুস্থ।
উদাহরণ-২ সকল মানুষ হয় মরণশীল সকল চাকরিজীবী হয় মানুষ ∴ সকল চাকরিজীবী হয় মরণশীল।
উদাহরণ-৩ দোয়েল হয় মরণশীল কোকিল হয় মরণশীল ময়না হয় মরণশীল ∴ সকল পাখি হয় মরণশীল।
ক. যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় কোনটি? খ. কোন অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য অপেক্ষা বেশি ব্যাপক? ব্যাখ্যা করো। গ. ভাবনা-১ তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়কে নির্দেশ করে? ব্যাখ্যা করো। ঘ. ভাবনা-১ ও ২ এ প্রতিফলিত অনুমানের মধ্যে, সম্পর্ক বিশ্লেষণ করো।
দৃষ্টান্ত-১: রবীন্দ্রনাথ হন মানবতাবাদী নজরুল হন মানবতাবাদী ঈশ্বরচন্দ্র হন মানবতাবাদী ∴ সকল কবি হন মানবতাবাদী
দৃষ্টান্ত-২: সকল স্বশিক্ষিত হন পরোপকারী পলেন বাবু হন স্বশিক্ষিত ∴ পলেন বাবু হন পরোপকারী
ক. অনুমান কী? খ. সহানুমান বলতে কী বোঝ? গ. দৃষ্টান্ত-১ কী ধরনের অনুমান ব্যাখ্যা কর। ঘ. দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এর তুলনামূলক সম্পর্ক ব্যাখ্যা কর।
দৃষ্টান্ত-১: পলাশ হয় লাল জবা হয় লাল ∴ গোলাপ হয় লাল
দৃষ্টান্ত-২: সকল ফুল হয় লাল জবা হয় লাল ∴ জবা হয় লাল
ক. অনুমান কী? খ. অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক হয় কেন? গ. দৃষ্টান্ত-১ কোন ধরনের অনুমানকে প্রকাশ করেছে? ব্যাখ্যা কর। ঘ. অনুমানের প্রকৃতি অনুযায়ী দৃষ্টান্ত-১ এবং দৃষ্টান্ত—২–এর তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ কর।
দৃষ্টান্ত-১: সিংহ হয় হিংস্র প্রাণী। বাঘ হয় হিংস্র প্রাণী। হায়না হয় হিংস্র প্রাণী। ∴ সকল বন্যপ্রাণী হয় হিংস্র।
দৃষ্টান্ত-২: সকল বন্যপ্রাণী হয়. হিংস্র। বাঘ হয় বন্যপ্রাণী। ∴ বাঘ হয় হিংস্র।
ক. অনুমান কী? খ. অমাধ্যম অনুমান কী প্রকৃত অনুমান? বুঝিয়ে লেখ। গ. উদ্দীপকে প্রদর্শিত দৃষ্টান্ত-২ কী ধরনের অনুমান? ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকের দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২-এর সম্পর্ক তুলনামূলক বিশ্লেষণ কর।
দৃষ্টান্ত-১: সকল মানুষ হয় মরণশীল। সাকিব হয় একজন মানুষ। ∴সাকিব হয় মরণশীল।
দৃষ্টান্ত-২: রবীন্দ্রনাথ ঠাকুর হয় মরণশীল। জসীমউদ্দীন হয় মরণশীল। ∴সকল মানুষ হয় মরণশীল।
ক. অনুমান কাকে বলে? খ. অবরোহ অনুমান কি যথার্থ অনুমান? গ. উদ্দীপকের দৃষ্টান্ত-২-এ কোন ধরনের অনুমানের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর। ঘ. পাঠ্যপুস্তকের আলোকে দৃষ্টান্ত-১ ও ২-এর মধ্যকার পার্থক্য উল্লেখ কর।
মনির ও জামান দুই বন্ধু। মনির জামানকে ঠাট্টা করে বলল, বন্ধু সেদিন ক্লাসে স্যার বলেছেন, সকল মানুষ হয় স্বার্থপর। তার মানে এইও কিন্তু স্বার্থপর। এক পর্যায়ে জামান মনিরকে হাসতে হাসতে কাল, আমি স্বার্থপর হলে তুইও স্বার্থপর। ঠিকই বলেছিস এ দুনিয়ার- সবাই স্বার্থপর। ক. অনুমান প্রধানত কয় প্রকার? খ. অনুমান বলতে কী বোঝায়? গ. উদ্দীপকে মনিরের বক্তব্যে কোন বিষয়টির প্রতিফলন ঘটেছে? বিশ্লেষণ কর। ঘ. তোমার পাঠ্যবইয়ের আলোকে মনির ও জামানের বক্তব্যের মধ্যকার পার্থক্য বিশ্লেষণ কর।
দৃশ্যকল্প-১: কিছু প্রাণী হয় সুন্দর। দৃশ্যকল্প-২: সকল প্রবাসীরাই দেশপ্রেমিক। সুতরাং সকল দেশপ্রমিকরাই প্রবাসী।
ক. অনুমান কী? খ. অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্যের তুলনায় কম ব্যাপক হয় কেন? গ. দৃশ্যকল্প-১ কোন ধরনের যুক্তিবাক্য? যুক্তিবাক্যটি প্রতিবর্তন করে দেখা ঘ. দৃশ্যকল্প-২ এ বর্ণিত অনুমানটির বিচারমূলক বিশ্লেষণ দাও।
দৃষ্টান্ত-১: সকল পশু হয় চতুস্পদী। সকল ছাগল হয় পশু সকল ছাগল হয় চতুষ্পদী।
দৃষ্টান্ত-২: চড়ুই হয় প্রাণী কাক হয় প্রাণী সকল পাখি হয় প্রাণী।
ক. অনুমান কী? খ. অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক হয় কেন? গ. উদ্দীপকে উল্লিখিত দৃষ্টান্ত-১-এর বৈশিষ্ট্যসমূহ তোমার পাঠ্যপুস্তকের আলোকে দেখ। ঘ. দৃষ্টান্ত-১ এবং দৃষ্টান্ত-২-এর পার্থক্য তোমার পাঠ্যবইয়ের অনুসরণে লেখ।
দৃষ্টান্ত-১: সব পাখি হয় সুন্দর কাকাতুয়া হয় পাখি ∴কাকাতুয়া হয় সুন্দর
দৃষ্টান্ত-২: আপেল কুল হয় সুস্বাদু বাউকুল হয় সুস্বাদু নারিকেল কুল হয় সুস্বাদু ∴ সব কুল হয় সুস্বাদু
ক. অনুমান কাকে বলে? খ. আরোহের বস্তুগত সত্যতা কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা কর। গ. দৃশ্যকল্প-১ এ মূলত কয়টি পদের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর। ঘ. অনুমানের আলোকে দৃশ্যকল্প-১ ও ২ এর পার্থক্য দেখাও।

ক. অনুমান প্রধানত কত প্রকার ও কী কী? খ. "অনুমান ও যুক্তি দুটি ভিন্ন বিষয়- ব্যাখ্যা কর। গ. চিত্র-ক দ্বারা নির্দেশিত অনুমানের প্রকৃত উদাহরণস ব্যাখ্যা কর। ঘ. চিত্র-ও চিত্র দ্বারা নির্দেশিত অনুমানের পার্থক্য ব্যাখ্যা কর।
মহামতি গ্রিক দার্শনিক সক্রেটিস বলেন, "জ্ঞানই পুণ্য অথবা পুণাই জ্ঞান।" সত্যি কথা জীবনধারণ এবং জীবনকে উন্নত করার জন্য বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞানলাভ করা অপরিহার্য। মানলাভের প্রক্রিয়া প্রত্যক্ষ ও পরোক্ষ হতে পারে। কিন্তু প্রত্যক্ষভাবে আমরা প্রকৃতির সবকিছু জানতে পারি না। তাই জ্ঞানলাভের জন্য অনেক পরোক্ষ মাধ্যমের ওপর আমাদের নির্ভর করতে হয়।
ক. যুক্তিবিদ্যার জ্ঞানলাভের প্রধান উৎস কী? খ. অনুমান বলতে কী বোঝ? গ. পাঠ্যপুস্তকের কোন বিষয়টি উদ্দীপকে নির্দেশিত হয়েছে? তার প্রকৃতি ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকের আলোকে জ্ঞানলাভের জন্য পরোক্ষ মাধ্যম কীভাবে গুরুত্বপূর্ণ মূল্যায়ন কর।
কলেজ পড়ুয়া মেয়ে লুনাকে নিয়ে তার বাবা ঢাকা আসেন চিকিৎসা নিতে। ঢাকা মেডিকেল থেকে রিকসাযোগে যাওয়ার পথে পিছন থেকে একটি বাস প্রচণ্ড গতিতে আঘাত করলে ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয় এবং লুনা আহত হয়। লুনার মামা সান্ত্বনা দিয়ে বলেন, মা শান্ত হ অস্থির হয়ো না। "দেখ তোমার দাদা, দাদি, নানা কেউ বেঁচে নেই। সবাইকেই মরতে হবে।" এমন সময় চাচা সেলিম সাহেব লুনাকে সান্ত্বনা দিয়ে বলেন, “সবাই মারা যাবে, আমিও একদিন মারা যাব।"
ক. অনুমান কাকে বলে? খ. অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্যের তুলনায় কম ব্যাপক হয় কেন? গ. উদ্দীপকে লুনার মামার উদাহরণটি কোন ধরনের অনুমান নির্দেশ করে? ব্যাখ্যা কর। ঘ. লুনার মামা ও চাচা সেলিম সাহেবের উদাহরণের মধ্যে কোনটিকে তোমরা তুলনামূলক বেশি বাস্তবসম্মত বলে মনে করবে? বিশ্লেষণ কর।
পাখি ভাই একজন পেশাদার ঘটক। এ কাজে তিনি অত্যন্ত পারদর্শী। মুন্নি ও আশিক পাত্রপাত্রী। পাত্রপাত্রীর বায়োডাটা তিনি দুই পক্ষের কাছে পৌঁছে দিলেন। কিন্তু সমস্যা হচ্ছে পাত্র পক্ষ ও পাত্রী পক্ষ কেউ পাখি ভাইকে চেনেন না। কাজেই মুন্নির মামা বিষয়টি জানতে পেরে বাধা দিয়ে বললেন— এমন অপরিচিত ঘটকের মাধ্যমে বিয়ে হলে 'বিপর্যয়' ঘটতে পারে।
ক. মাধ্যম অনুমান কী? খ. সহানুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য হতে বেশি ব্যাপক নয় কেন? ব্যাখ্যা কর। গ. ঘটক পাখি ভাইয়ের সাথে সহানুমানের তুলনাযোগ্য পদের কার্য বর্ণনা কর। ঘ. মুন্নির মামার বক্তব্য 'বিপর্যয়' কথাটি সহানুমানের কোন বিষয়টিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।