SB_2016
পাখি ভাই একজন পেশাদার ঘটক। এ কাজে তিনি অত্যন্ত পারদর্শী। মুন্নি ও আশিক পাত্রপাত্রী। পাত্রপাত্রীর বায়োডাটা তিনি দুই পক্ষের কাছে পৌঁছে দিলেন। কিন্তু সমস্যা হচ্ছে পাত্র পক্ষ ও পাত্রী পক্ষ কেউ পাখি ভাইকে চেনেন না। কাজেই মুন্নির মামা বিষয়টি জানতে পেরে বাধা দিয়ে বললেন— এমন অপরিচিত ঘটকের মাধ্যমে বিয়ে হলে 'বিপর্যয়' ঘটতে পারে।ক. মাধ্যম অনুমান কী? খ. সহানুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য হতে বেশি ব্যাপক নয় কেন? ব্যাখ্যা কর। গ. ঘটক পাখি ভাইয়ের সাথে সহানুমানের তুলনাযোগ্য পদের কার্য বর্ণনা কর। ঘ. মুন্নির মামার বক্তব্য 'বিপর্যয়' কথাটি সহানুমানের কোন বিষয়টিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
Loading answers...