DB_2019
দৃশ্যকল্প-১: বাবা বাসায় প্রবেশ করার সাথে সাথেই ছোট্ট সোনামনি ডেইজি দৌড়ে এসে হাজির। সে বলল, আমার জন্য কী এনেছ বাবা? উত্তরে বাবা বলল, সবার জন্যই এনেছি। ডেইজি আবার বলল, যেহেতু সবার জন্যই এনেছ তাহলে আমারটা অবশ্যই আছে। দৃশ্যকল্প-২: টেলিভিশন বিজ্ঞাপনে বলা হচ্ছে, “আব্বুর জন্য ইকোনো, আম্মুর জন্য ইকোনো, ভাইয়ের জন্য ইকোনো, সব্বাইর জন্য ইকোনো” ।ক. অনুমান প্রধানত কত প্রকার? খ. কোন ধরনের অনুমান আকারগত সত্যতা প্রতিষ্ঠা করে? ব্যাখ্যা কর। গ. দৃশ্যকল্প-২ এ যুক্তিবিদ্যার কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর। ঘ. দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এ পাঠ্যবইয়ের যে যে বিষয়কে ইঙ্গিত করে তাদের পার্থক্য বিশ্লেষণ কর।
Loading answers...