Questions in this chapter

HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৩ঃ মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
All Topics
View

জনাব শরিফুল ইসলাম একজন আইনজীবী। তিনি মানুষকে আইনি বিষয়ে নানা সুপরামর্শ দিয়ে থাকেন এবং সমাজে একজন সৎ মানুষ হিসেবে পরিচিত। কালাম একজন সাধারণ নাগরিক। তার এক আত্মীয় তার সম্পত্তি ভোগে বাধা প্রদান করে। তখন তিনি শরিফুল ইসলামের শরণাপন্ন হলেন। শরিফুল ইসলাম বলেন, এ ঘটনার দ্বারা তার নাগরিক স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে। আইনের আশ্রয় নিয়ে তিনি তার অধিকার লাভ করতে পারেন।

ক. স্বাধীনতা কী?

খ. আইন মেনে চলার কারণ ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের কালাম কোন স্বাধীনতা থেকে বঞ্চিত হচ্ছে? ব্যাখ্যা করো ।

ঘ. জনাব শরিফুলের শেষোক্ত উক্তিটি মূল্যায়ন করো।

ChB_2021
Views: 171Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৩ঃ মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
All Topics
View

হালিমা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। মজুরি কম হওয়ায় তার সংসারে অভাব-অনটন লেগেই থাকে। চাকরির এই দুর্মূল্যের বাজারে প্রতিনিয়ত সে ছাটাইয়ের আতঙ্কে থাকে।

ক. সরকারের বিভাগ কয়টি?

খ. স্বাধীনতার একটি রক্ষাকবচ ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে বর্ণিত হালিমার ঘটনা কোন ধরনের স্বাধীনতার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।

ঘ. “উক্ত স্বাধীনতা ব্যতিত রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন”- বিশ্লেষণ করো।

SB_2021
Views: 149Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৩ঃ মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
All Topics
View

জনাব 'ক' সম্প্রতি জাপানে গিয়ে দেখলেন মন্ত্রী তাঁর গাড়ি থেকে নেমে হেঁটে না গিয়ে দৌড়ে তাঁর অফিসে প্রবেশ করছেন। কারণ হিসেবে তিনি জানালেন, যে জাপানিরা সময় বাঁচানোর জন্য এটি করে। রাস্তার ময়লা-আবর্জনা যে কেউ কুড়িয়ে ডাস্টবিনে ফেলছে। এরপর তিনি কয়েকটি শপিং মলে গিয়ে দেখলেন যে সেখানে কোনো ম্যানেজার বা সেলসম্যান নেই। ছোট বড় নির্বিশেষে সবাই তাদের পছন্দকৃত পণ্য বাছাই করে গায়ে লেখা মূল্যটা একটি বাক্সে ফেলে যাচ্ছে। পরে তিনি জানলেন জাপানি শিশুদের স্কুল ও পরিবার থেকে এ বিষয়গুলো শেখানো হয় যা তাদের মূল্যবোধ তৈরিতে সহায়ক হয়।

ক. আইনের সুপ্রাচীন উৎস কোনটি?

খ. আইনের শাসন বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে বর্ণিত শপিং মলের কার্যক্রম কোন ধরনের মূল্যবোধকে নির্দেশ করে?

ঘ. উদ্দীপকে বর্ণিত ধারণাটি যে সমাজে যত বেশি প্রচলিত সে সমাজ তত বেশি উন্নত বিশ্লেষণ করো।

SB_2021
Views: 620Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৩ঃ মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
All Topics
View

WLeIScXy

ক. বাংলাদেশের আইনসভার নাম কী?

খ. কেন আইন মান্য করা উচিত?

গ. উদ্দীপকে (?) চিহ্নিত স্থানে কী বসবে? ব্যাখ্যা

ঘ. উদ্দীপকে (?) চিহ্নিত বিষয়টির সাথে স্বাধীনতার করো। বিশ্লেষণ করো।

SB_2021
Views: 201Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৩ঃ মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
All Topics
View

সরকারের একজন প্রভাবশালী ব্যক্তি নিজেই গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। রাস্তায় ট্রাফিক পুলিশ তাঁর গাড়ি থামিয়ে বৈধ কাগজপত্র দেখাতে বললেন। উক্ত ব্যক্তি তখন নিজের পরিচয় দিয়ে পুলিশকে নানারকম হুমকি দেন। পুলিশ বিচলিত না হয়ে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় উক্ত ব্যক্তির বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা দায়ের করেন।

ক. বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কী?

খ. নৈতিকতা বলতে কী বোঝায়?

গ. ট্রাফিক পুলিশের ভূমিকায় কোন ধরনের সাম্য প্রতিষ্ঠিত হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. সুশাসন নিশ্চিত করার জন্য উদ্দীপকে উল্লিখিত সাম্য প্রতিষ্ঠা করা একান্ত আবশ্যক বিশ্লেষণ করো।

SB_2021
Views: 326Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৩ঃ মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
All Topics
View

সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন শহরে সুশীল সমাজের ব্যক্তিরা মানবতার দেয়াল উদ্বোধন করেছেন। এ দেয়ালে লোকজন অপ্রয়োজনীয় বস্তু রেখে যাবেন। আর যাদের প্রয়োজন তারা তা নিয়ে যাবেন। এর ফলে সমাজের অসহায়, দুস্থ ও বিপদগ্রস্ত লোকজন উপকৃত হচ্ছে।

ক. নৈতিকতা কী?

খ. স্বাধীনতা বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে মূল্যবোধের কোন ধরনটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের শেষ বাক্যটি পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।

JB_2021
Views: 735Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৩ঃ মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
All Topics
View

জনাব 'X' এমন একটি রাষ্ট্রে বাস করেন যেখানে পুলিশ। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেফতার করে না এবং বিচার বহির্ভূতভাবে কাউকে বন্দিও করে না। পবিত্র কোরআন ঐ রাষ্ট্রের আইনের অন্যতম উৎস।

ক. সাম্য কী?

খ. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে আইনের কোন উৎসটির প্রতি ইঙ্গিত করা ব্যাখ্যা করো। হয়েছে?

ঘ. জনাব ‘X” এর রাষ্ট্রের আইনগত কাঠামো বিশ্লেষণ করো।

JB_2021
Views: 100Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৩ঃ মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
All Topics
View

বর্তমানে গোটা বিশ্বব্যাপী কোভিড-১৯ এর ব্যাপক বিস্তারের কারণে 'ক' এর পরিবারের সকল সদস্যবৃন্দ অতীব জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হন না এবং ভারা সকলেই নিজেদের যাবতীয় প্রয়োজনগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করে ঐক্যমত্যের ভিত্তিতে পরিবারেই মিটিয়ে থাকেন ।

ক. সহমর্মিতা কী?

খ. অধিকার বলতে কী বোঝায় ?

গ. কোভিড-১৯ পরিবারের মধ্যে কোন ধরনের মূল্যবোধ জাগ্রত করে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে বর্ণিত মূল্যবোধের সাথে সুশাসনের সম্পর্ক বিশ্লেষণ করো ।

JB_2021
Views: 97Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৩ঃ মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
All Topics
View

কবির মিয়া একজন সিএনজি চালক। তিনি ঢাকার ঝিগাতলা হতে একজন যাত্রী নিয়ে যাত্রাবাড়ী পৌঁছে দিলেন। যাত্রী চলে যাওয়ার কিছুক্ষণ পর লক্ষ করলেন একটি হাতব্যাগ পিছনের সিটে পড়ে আছে। তিনি দেখলেন ব্যাগে পাঁচ লক্ষ টাকা, একটি পাসপোর্ট ও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে। পাসপোর্টের ঠিকানা অনুযায়ী কবির মিয়া। ব্যাগটি তার প্রকৃত মালিকের নিকট পৌঁছে দিলেন। মালিক খুশি হয়ে তাকে কিছু বখশিশ দিতে চাইলে তিনি নিতে অস্বীকৃতি জানিয়ে ধন্যবাদ দিয়ে চলে আসেন।

ক. আইন কী?

খ. আইনের শাসন প্রয়োজন কেন?

গ. উদ্দীপকে কবির মিয়ার আচরণে যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।

ঘ. ব্যাগের মালিক ও কবির মিয়ার পারস্পরিক আচরণে সমাজে কী ধরনের প্রভাব পড়বে বলে তুমি মনে কর? মতামত দাও।

BB_2021
Views: 810Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৩ঃ মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
All Topics
View

'চঞ্চল যুব সংঘের পক্ষ থেকে খ্রিস্টীয় নববর্ষ পালনের লক্ষ্যে ৩১ ডিসেম্বর গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে সাউন্ড বক্সে গান বাজায়। স্থানীয় ইউপি সদস্য রহিমুল্লাহ শিশু ও বয়োবৃদ্ধদের দিক বিবেচনা করে তাদের নিষেধ করেন। প্রতি উত্তরে তারা এটাকে স্বাধীনতায় হস্তক্ষেপ বলে আখ্যায়িত করে।

ক. স্বাধীনতা কাকে বলে?

খ. তুমি কেন আইন মেনে চলবে?

গ. ‘চঞ্চল যুব সংঘের' উচ্চস্বরে গান বাজানোতে মূল্যবোধের কোন উপাদানের লঙ্ঘন ঘটেছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে 'চঞ্চল যুব সংঘের' স্বাধীনতাই কি প্রকৃত স্বাধীনতা? পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন করো।

BB_2021
Views: 216Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৩ঃ মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
All Topics
View

জনাব 'ক' একজন রাজনৈতিক দলের নেতা। রাস্তায় যানজট থাকায় তিনি ট্রাফিক আইন ভঙ্গ করে উল্টো পথে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। দায়িত্বরত ট্রাফিক পুলিশ 'ক' এর ক্ষমতার তোয়াক্কা না করে ট্রাফিক নিয়মে গাড়ি চালাতে বাধ্য করেন।

ক. "Liberty" শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে?

খ. সাম্যের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো ।

গ. উদ্দীপকে ট্রাফিক পুলিশের আচরণে কোন ধরনের সাম্য প্রতিষ্ঠিত হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. তুমি কি মনে কর উক্ত সাম্য একটি কল্যাণমূলক রাষ্ট্রের জন্য অতীব জরুরি? মতামত দাও।

BB_2021
Views: 848Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৩ঃ মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
All Topics
View

ইদানিং বিদ্যালয়গুলোতে 'সততা' নামে ব্যতিক্রমধর্মী দোকান দেখা যায়। দোকানটিতে ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় জিনিসপত্র থাকে। কিন্তু দোকানে কোনো দোকানি থাকে না। ছাত্র-ছাত্রীরা পছন্দমতো জিনিস নিয়ে এর গায়ে মূল্য দেখে দামটা একটি বাক্সে রেখে যায়। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি সৎ মানুষ হিসেবে গড়ে তোলাই এর উদ্দেশ্য।

ক. 'পুর' শব্দের অর্থ কী?

খ. স্বচ্ছতা বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকের বিষয়টি কোন ধরনের মূল্যবোধ গঠনে সাহায্য করবে? ব্যাখ্যা কর ।

ঘ. উদ্দীপকে উল্লেখিত ধারণা যে সমাজে যত বেশি প্রচলিত সে সমাজ তত বেশি উন্নত— বিশ্লেষণ কর।

ChB_2021
Views: 319Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৩ঃ মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
All Topics
View

ঘটনা-১: গত ৬ সেপ্টেম্বর ২০১৮ দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনামটি ছিল— সহযোগিতার হাত বাড়িয়ে দিন। মানুষ মানুষের জন্য/জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না বন্ধু। ভূপেন হাজারিকার গাওয়া এই গানটি সকলের হৃদয় ছুঁয়ে গেলেও বাস্তব জীবনে এর প্রয়োগ খুব কম দেখেছি ।

ঘটনা-২: গত ২৮ সেপ্টেম্বর ২০১৮ Bangla News 24 অনলাইন পত্রিকার খবরে প্রকাশ নড়াইলের লোহাগড়া উপজেলার কচুবাড়িয়া গ্রামে বৃদ্ধা মায়ের ভরণ-পোষণ দিতে অস্বীকার করে রাতের অন্ধকারে বাঁশ বাগানের নিচে রাস্তায় ফেলে যাওয়ার ঘটনায় তিন ছেলেমেয়েকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ।

ক. ধর্মীয় মূল্যবোধ কী?

খ. গ্রহণ ও শ্রদ্ধার শিক্ষাই আত্মসংযম- ব্যাখ্যা কর।

গ. ঘটনা-২ এ পুলিশ কোন আইনে তিন ছেলেমেয়েকে আটক করেছে? ব্যাখ্যা কর।

ঘ. ঘটনা-১ এ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আবেগ এবং ঘটনা-২ এ বৃদ্ধার ছেলে-মেয়েদের বিবেকের তুলনামূলক বিশ্লেষণ কর।

BB_2021
Views: 715Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৩ঃ মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
All Topics
View

সমীর সাহেব একটি বইয়ের পাণ্ডুলিপি প্রকাশনা সংস্থা জমা দিয়ে বাসে করে বাসায় ফিরছিলেন। তিনি লক্ষ করলেন বাস ড্রাইভার অনুমোদিত গতি মানছে না। এ ব্যাপারে চালককে সতর্ক করলে চালক তাকে বলে সে স্বাধীন।

ক. আইনের প্রাচীন উৎস কোনটি?

খ. স্বাধীনতা বলতে কী বোঝায় ?

গ. উদ্দীপকে বর্ণিত সমীর সাহেবের ভূমিকা তোমার অধীত জ্ঞানের আলোকে ব্যাখ্যা করো।

ঘ. 'বাস চালক স্বাধীন'- মতামত দাও।

BB_2017
Views: 823Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৩ঃ মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
All Topics
View

অধিকার কাকে বলে?

SB_2023
DB_2022
Views: 705Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৩ঃ মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
All Topics
View

মূল্যবোধ কী?

RB_2023
MSB_2023
ChB_2023
CB_2023
DiB_2023
ChB_2022
MSB_2021
ChB_2021
CB_2021
Views: 762Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৩ঃ মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
All Topics
View

স্বাধীনতা কী?

CB_2023
MSB_2023
MSB_2022
RB_2022
SB_2022
DB_2021
ChB_2021
BB_2021
DB_2017
Views: 638Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৩ঃ মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
All Topics
View

সাম্য কী?

BB_2023
DB_2023
CB_2023
MSB_2022
SB_2022
RB_2022
DB_2021
BB_2021
ChB_2021
DB_2017
Views: 672Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৩ঃ মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
All Topics
View

প্রথা কী?

CB_2023
RB_2023
CB_2022
ChB_2022
MB_2019
BB_2019
Views: 691Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৩ঃ মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
All Topics
View

নৈতিকতা কী?

JB_2023
RB_2022
DB_2022
MSB_2021
JB_2021
JB_2019
Views: 785Answers: 0Bookmarks: 0Asked to solve: 0