SB_2021
জনাব 'ক' সম্প্রতি জাপানে গিয়ে দেখলেন মন্ত্রী তাঁর গাড়ি থেকে নেমে হেঁটে না গিয়ে দৌড়ে তাঁর অফিসে প্রবেশ করছেন। কারণ হিসেবে তিনি জানালেন, যে জাপানিরা সময় বাঁচানোর জন্য এটি করে। রাস্তার ময়লা-আবর্জনা যে কেউ কুড়িয়ে ডাস্টবিনে ফেলছে। এরপর তিনি কয়েকটি শপিং মলে গিয়ে দেখলেন যে সেখানে কোনো ম্যানেজার বা সেলসম্যান নেই। ছোট বড় নির্বিশেষে সবাই তাদের পছন্দকৃত পণ্য বাছাই করে গায়ে লেখা মূল্যটা একটি বাক্সে ফেলে যাচ্ছে। পরে তিনি জানলেন জাপানি শিশুদের স্কুল ও পরিবার থেকে এ বিষয়গুলো শেখানো হয় যা তাদের মূল্যবোধ তৈরিতে সহায়ক হয়।ক. আইনের সুপ্রাচীন উৎস কোনটি? খ. আইনের শাসন বলতে কী বোঝায়?গ. উদ্দীপকে বর্ণিত শপিং মলের কার্যক্রম কোন ধরনের মূল্যবোধকে নির্দেশ করে? ঘ. উদ্দীপকে বর্ণিত ধারণাটি যে সমাজে যত বেশি প্রচলিত সে সমাজ তত বেশি উন্নত বিশ্লেষণ করো।
Loading answers...