Questions in this chapter

HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৩ঃ মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
All Topics
View

জনাব মিজানুর রহমান একটি রাজনৈতিক দলের নেতা। তিনি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্মাবলম্বী লোকের কাছে ভোট প্রার্থনা করেন। কিন্তু তিনি নির্বাচনে হেরে যান এবং পরাজয় মেনে নেন।

ক. 'Law' শব্দটির উদ্ভব ঘটেছে কোন শব্দ থেকে?

খ. মৌলিক অধিকার কাকে বলে?

গ. উদ্দীপকে বর্ণিত মিজানুর রহমানের সকলের কাছে ভোট প্রার্থনায় কোন ধরনের সাম্যের মিল রয়েছে? পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।

ঘ. “তিনি নির্বাচনে হেরে যান এবং পরাজয়কে মেনে নেন” - উদ্দীপকের এই বাক্যটি কোন ধরনের মূল্যাবোধের ইঙ্গিত করেছে? ব্যাখ্যা করো।

RB_2022
SB_2022
Views: 230Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৩ঃ মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
All Topics
View

জনাব আতিকুর রহমান একজন মানবাধিকার আইনজীবী। নারী ও শিশু অধিকার রক্ষায় তিনি বিশেষভাবে আইনি সহায়তা দিয়ে থাকেন। নারী শ্রমিকদের সমান মজুরি ও কর্মপরিবেশ সৃষ্টি এবং বেকার ও বৃদ্ধ বয়সে ভাতা পাওয়ার অধিকার নিয়ে তিনি উচ্চ আদালতে জোরালো ভূমিকা পালন করেন।

ক. আইন মানুষের কোন ধরনের আচরণ নিয়ন্ত্রণ করে?

খ. অর্থনৈতিক সাম্য বলতে কী বোঝ?

গ. উদ্দীপকের আলোকে জনাব আতিকুর রহমান, নারীদের কী ধরনের স্বাধীনতা রক্ষায় ভূমিকা পালন করেন? ব্যাখ্যা করো।

ঘ. “উল্লিখিত স্বাধীনতা নিশ্চিত করলে সাম্য প্রতিষ্ঠা হবে"- আলোচনা করো।

JB_2022
Views: 699Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৩ঃ মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
All Topics
View

‘ক’ রাষ্ট্রের নাগরিকদের মধ্যে দায়িত্বশীলতা, দেশপ্রেম, রাজনৈতিক সহনশীলতা, শৃঙ্খলাবোধ প্রভৃতি বিশেষভাবে পরিলক্ষিত হয়। উক্ত দেশের আইনসভায় সরকারি দল ও বিরোধী দলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান। বিরোধী দল সরকারের গঠনমূলক সমালোচনা এবং জাতীয় স্বার্থে বিভিন্ন বিষয়ে সরকারকে সহযোগিতাও করে। এ ধরনের মূল্যবোধ লালনের ফলে উক্ত দেশে ক্রমশ গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে উঠেছে।

ক. হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি?

খ. স্বাধীনতা বলতে কী বোঝ?

গ. উদ্দীপকে কোন ধরনের মূল্যবোধের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো ।

ঘ. সুশাসন প্রতিষ্ঠায় উল্লিখিত মূল্যবোধের গুরুত্ব বিশ্লেষণ করো

JB_2022
Views: 657Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৩ঃ মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
All Topics
View

শিল্পী ও তার স্বামী একটি নির্মাণ সংস্থায় দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করে। দুজনে একই ধরনের কাজ করা সত্ত্বেও শিল্পী তার স্বামীর চেয়ে কম মজুরি পায়। বিষয়টি শিল্পীকে পীড়া দেয় ।

ক. সাম্য কী ?

খ. রাজনৈতিক সাম্য বলতে কী বোঝায়?

গ. শিল্পী কোন ধরনের সাম্য থেকে বঞ্চিত? ব্যাখ্যা করো।

‘ঘ. উদ্দীপকে বর্ণিত সাম্য ছাড়া রাজনৈতিক সাম্য মূল্যহীন— বিশ্লেষণ করো।

DB_2021
Views: 312Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৩ঃ মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
All Topics
View

তাপস সোম একজন সমাজকর্মী। মানুষের কল্যাণে তিনি কাজ করেন। সমাজের সকলেই তাঁকে ভালোবাসে। তিনি দুরারোগ্য রোগে আক্রান্ত হলে সমাজের সর্বস্তরের জনগণ তাঁর পাশে এসে দাঁড়ায়।

ক. আইন কী?

খ. মূল্যবোধ বলতে কী বোঝায় ?

গ. উদ্দীপকে কোন ধরনের মূল্যবোধ প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো ।

ঘ. সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় উদ্দীপকে বর্ণিত মূল্যবোধ ভূমিকা পালন করে— বিশ্লেষণ করো।

DB_2021
Views: 465Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৩ঃ মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
All Topics
View

'ক' রাষ্ট্রের নাগরিকগণ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। তারা নির্বাচনেও প্রার্থী হতে পারেন। সরকারি চাকরি লাভের সুযোগও তাদের রয়েছে।

ক. স্বাধীনতা কী?

খ. গণতান্ত্রিক মূল্যবোধ বলতে কী বোঝায়?

গ. 'ক' রাষ্ট্রের জনগণ কোন ধরনের স্বাধীনতা উপভোগ করছেন? ব্যাখ্যা করো ।

ঘ. উদ্দীপকে বর্ণিত স্বাধীনতা শাসন ব্যবস্থার জন্য গণতান্ত্রিক গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো।

DB_2021
Views: 413Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৩ঃ মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
All Topics
View

সালাম ও কালামের মধ্যে জমি নিয়ে বিরোধ আছে। একদিন সালাম তার লোকজন নিয়ে কালামের ওপর হামলা করে। সালামকে প্রধান আসামি করে কালাম আদালতে মামলা দায়ের করে। আদালত সালামকে শাস্তি দেয়।

ক. বিচার বিভাগ কী?

খ. সাংবিধানিক আইন বলতে কী বোঝায়?

গ. সালাম কোন আইনে শাস্তি পায়? ব্যাখ্যা করো।

ঘ. সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য উদ্দীপকে বর্ণিত আইন ভূমিকা পালন করে— বিশ্লেষণ করো।

DB_2021
Views: 286Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৩ঃ মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
All Topics
View

হাদি একজন মেধাবী কলেজ ছাত্র। বর্তমানে করোনাকালীন সময়ে কলেজ বন্ধ থাকায় সে তার বন্ধুদের নিয়ে নিজ এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়ায় । সমাজের বিত্তবানদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে সেই টাকা দিয়ে চাল, ডাল, তেল, ওষুধপত্র বিতরণ করে এবং কেউ ‘করোনা’ আক্রান্ত হলে জীবনের ঝুঁকি নিয়ে তাকে হাসপাতালে পৌঁছায়। এমনকি তারা কেউ মারা গেলে দাফন কাজও সম্পন্ন করে।

ক. সাম্য কী?

খ. রাজনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝ?

গ. উদ্দীপকে হাদির কর্মকাণ্ডে কোন ধরনের মূল্যবোধ প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. সমাজে মানবতাবোধ জাগ্রত করার ক্ষেত্রে উদ্দীপকে উল্লেখিত মূল্যবোধের ভূমিকা বিশ্লেষণ করো।

MSB_2021
Views: 859Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৩ঃ মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
All Topics
View

সোনিয়া এবং তার স্বামী সুমন মিয়া সিলেটের ভোলাগঞ্জে সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত পাথর উত্তোলনের কাজ করে। দিনশেষে মজুরি দেওয়ার সময় সুমন মিয়াকে দেওয়া হয় ৪০০ টাকা এবং সোনিয়াকে ৩০০ টাকা । এই বিষয়টি নিয়ে সোনিয়া প্রতিবাদ করে ।

ক. মূল্যবোধ কী?

খ. মানুষ আইন মান্য করে কেন?

গ. উদ্দীপকে সোনিয়া কোন ধরনের সাম্য থেকে বঞ্চিত হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে উল্লেখিত বিষয়টি ছাড়া স্বাধীনতা অর্থহীন— ব্যাখ্যা করো।

MSB_2021
Views: 780Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৩ঃ মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
All Topics
View

‘Z' দেশের সকল নাগরিক স্বাধীনভাবে চলাফেরা করতে পারে এবং নিজ নিজ ধর্ম পালন করতে পারে। এমনকি প্রত্যেকেই তার নিজ নিজ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এতে রাষ্ট্র কোনোরূপ হস্তক্ষেপ করে না।

ক. প্রথা কী ?

খ. সাংবিধানিক আইন বলতে কী বোঝ?

গ. উদ্দীপকে কোন ধরনের স্বাধীনতার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে বর্ণিত স্বাধীনতা সরকার ও জনগণের মধ্যে সুসম্পর্ক তৈরিতে কী ধরনের ভূমিকা পালন করে? বিশ্লেষণ করো।

MSB_2021
Views: 85Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৩ঃ মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
All Topics
View

শোয়েব ও আমেনা একটি হোটেলে একই ধরনের কাজ করে থাকে। তারা উভয়েই সমান দক্ষতার অধিকারী। মাস শেষে আমেনা শোয়েবের চেয়ে এক হাজার টাকা বেতন কম পায়। এতে আমে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। কষ্ট পেয়ে আসেনা। হোটেলের কাজটি ছেড়ে দেয়। ভীষণভাবে ব্যথিত হয়। আমেনা হোটেলের মালিকের কাছে এর কারণ।

ক. আইনের সুপ্রাচীন উৎস কোনটি?

খ. স্বাধীনতা বলতে কী বোঝায়?

গ. আমেনা কোন ধরনের সাম্য হতে বঞ্চিত? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে উল্লিখিত সাম্য ব্যতীত রাজনৈতিক সাম্য অর্থহীন- বিশ্লেষণ করো।

RB_2021
Views: 295Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৩ঃ মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
All Topics
View

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব 'ক' সর্বনা শিক্ষার্থীদের কল্যাণের কথা চিন্তা করেন। তিনি সকল শিক্ষার্থীর সাথে একইরকম আচরণ করেন। কোনো কাজকেই তিনি ছোট মনে করেন না। ক্লাসের ব্যাপারে 'ক' অত্যন্ত যত্নবান। উন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিকট তিনি খুবই জনপ্রিয়। অন্যদিকে জনাব 'খ' অবৈধ ব্যবসা করে রাতারাতি ধনী বনে যান। শ্রমিকদের তিনি নির্দয়ভাবে খাটান কিন্তু ন্যায্য। পাওনা থেকে তাদের বঞ্চিত রাখেন। গরিব, অসহায় ও দরিদ্র মানুষ তার নিকট সাহায্য চেয়ে পায় না। ক. 'আইন হচ্ছে সার্বভৌম শাসকের আদেশ'- উক্তিটি কার?

খ. জাতীয়তা বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে উল্লেখিত জনাব 'খ' এর মধ্যে মূল্যবোধের কোন উপাদানগুলো অনুপস্থিত? ব্যাখ্যা করো।

ঘ. জনাব ‘ক' কি একজন মূল্যবোধসম্পন্ন মানুষ? উত্তরের সপক্ষে যুক্তি দাও ।

RB_2021
Views: 463Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৩ঃ মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
All Topics
View

স্বাধীনতার প্রকৃত ধারণা না থাকায় শিখব স্বেচ্ছাচারিতার মাধ্যমে অশান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে। পরে এলাকার স্থানীয় নির্বাচিত প্রতিনিধি বুঝিয়ে বলেন, স্বাধীনতা উপভোগের জন্য প্রয়োজন গণতান্ত্রিক পরিবেশ। গণতান্ত্রিক সমাজে মানুষ জাতি-ধর্ম ও বর্ণ নির্বিশেষে স্বাধীনতা ভোগ করতে পারে।

ক. নৈতিকতা কী?

খ. অর্থনৈতিক সাম্য বলতে কী বোঝ?

গ. উদ্দীপকে যে মূল বিষয়টির উপর আলোকপাত করা হয়েছে তার যথার্থ শ্রেণিবিভাগ নির্ণয় করো।

ঘ. রাষ্ট্রীয় জীবনে উল্লিখিত বিষয়টির প্রয়োজনীয়তা বা গুরুত্ব অপরিসীম বিশ্লেষণ করো।

MSB_2021
Views: 106Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৩ঃ মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
All Topics
View

সাদ তার পিতা জনাব সবুজকে জিজ্ঞাসা করে, আমরা কেন যা খুশি তা করতে পারি না? উত্তরে তার পিতা জনাব সবুজ বলেন, সমাজ বা রাষ্ট্রে আমরা অনেক কাজ করতে পারি না এজন্য যে, কাজগুলো করলে আমাদের শাস্তি পেতে হবে। অর্থাৎ যেসব কাজ করলে অন্যের ক্ষতি হবে সেসব কাজ আমরা করতে পারি না। কারণ, বিবেকের দংশনই নৈতিকতার বড় রক্ষাকবচ।

ক. অধ্যাপক হল্যান্ডের মতে, আইনের উৎস কয়টি?

খ. আইন প্রণয়ন করা হয় কেন?

গ. উদ্দীপকে যে ধারণার কথা বলা হয়েছে তা ব্যাখ্যা করো ।

ঘ. উদ্দীপকে বর্ণিত বিষয় দুটির সম্পর্ক মূল্যায়ন করো।

RB_2021
Views: 92Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৩ঃ মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
All Topics
View

'ক' রাষ্ট্রের নাগরিকদের কে কোন ধরনের পেশা গ্রহণ করবে রাষ্ট্র তা ঠিক করে দেয়। ব্যবসা-বাণিজ্য রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত হয়। রাষ্ট্রের সর্বোচ্চ পদে কে আসীন হবে সেনাবাহিনী তা নির্ধারণ করে। সরকারি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ খুবই সীমিত। সরকার তার কাজের জন্য জনগণের নিকট দায়বদ্ধ নন।

ক. আইন কী?

খ. জাতীয়তা বলতে কী বোঝায়?

গ. 'ক' রাষ্ট্রের জনগণ কোন ধরনের স্বাধীনতা হতে বঞ্চিত? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের 'ক' রাষ্ট্রের জনগণের বর্ণিত পরিস্থিতি থেকে উত্তরণে

করণীয়সমূহ সুপারিশ করো।

MSB_2021
Views: 404Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৩ঃ মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
All Topics
View

'ক' একজন শ্রমিক। তার কারখানায় নারী ও পুরুষে মজুরি বৈষম্য রয়েছে। একজন পুরুষ শ্রমিক মাসিক ১০,০০০ টাকা পেলেও নারী শ্রমিক পান ৭,০০০ টাকা। 'ক' মনে করেন যে, এ বৈষম্যের ফলে নারীর অধিকার সংকুচিত হয়েছে। তার মতে, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থা সকলের অধিকারের ক্ষেত্রকে প্রসারিত করতে পারে।

ক. ‘Natus' শব্দের অর্থ কী?

খ. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে 'ক' এর কারখানায় কোন ধরনের সাম্যের অনুপস্থিতি রয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে 'ক'-এর মতামতের সাথে তুমি কি একমত? উত্তরের পক্ষে যুক্তি দাও ।

DiB_2021
Views: 769Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৩ঃ মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
All Topics
View

জনাব মঞ্জু গত জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেও তিনি তার স্ত্রীকে ভোটদানে বিরত রাখেন। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাচন অফিসার বলেন, 'রাষ্ট্রে বসবাসকারী সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে'।

ক. 'সাম্য' বলতে কী বোঝায়?

খ. 'জন্মগতভাবে প্রত্যেক মানুষ স্বাধীন ও সমান'- উত্তিটি ব্যাখ্যা করো।

গ. জনাব মঞ্জু কর্তৃক তার স্ত্রীকে ভোট দানে বিরত রাখায় কোন ধরনের সাম্য লঙ্ঘিত হয়? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে উপজেলা নির্বাচন অফিসারের মন্তব্যের যথার্থতা

CB_2021
Views: 14Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৩ঃ মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
All Topics
View

কলেজ পড়ুয়া ছাত্রী নাজিরা তার পৌরনীতি পাঠ্যবইয়ের একটি বিষয় অধ্যয়ন করে জানতে পারে যে, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে একটি বিশেষ বিষয়ের মূল্যবোধ রাষ্ট্রের নাগরিকদের মধ্যে উজ্জীবিত হলে জাতি কর্মঠ ও পরিশ্রমী হয় এবং সামাজিক বন্ধন ও জাতীয় ঐক্য সুদৃঢ় হয়। সরকার জনগণের নিকট জবাবদিহি করে। বিরোধী দলও দায়িত্বশীল আচরণ করে।

ক. 'মূল্যবোধ' বলতে কী বোঝায়?

খ. নৈতিক মূল্যবোধ মানব জীবনকে তৃপ্তি দেয়'— উক্তিটি ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে নাজিরার পঠিত বিষয়টি কী? ব্যাখ্যা করো ।

ঘ. উদ্দীপকের বিষয়টি কোনো একটি রাষ্ট্রে কার্যকর হলে যে দুটি অবস্থার সৃষ্টি হয় তাদের মধ্যকার সম্পর্কের রূপরেখা বর্ণনা করো।

CB_2021
Views: 718Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৩ঃ মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
All Topics
View

ঘটনা-১: দক্ষিণ আফ্রিকায় এক সময় এখানকার কৃষ্ণাঙ্গ শ্রেণি বর্ণবাদের শিকার হয়েছিল। শ্বেতাঙ্গ মানুষের সাথে একই স্কুলে তারা পড়াশোনা করতে, একই ট্রেনে যাতায়াত করতে ও একই মাঠে খেলাধুলা করতে পারত না। কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গের জন্য আলাদা আইন ছিল। ঘটনা-২: রহিমা একজন কারখানা শ্রমিক। দৈনিক আট ঘণ্টা কাজ করেন। কিন্তু দিন শেষে পারিশ্রমিক নিতে গিয়ে দেখেন, পুরুষ শ্রমিকদের তুলনায় তাকে কম পারিশ্রমিক দেওয়া হচ্ছে।

ক. মূল্যবোধ কী?

খ. সাম্য প্রতিষ্ঠা কেন প্রয়োজন?

গ. উদ্দীপকে ঘটনা-১ এ উল্লেখিত রাষ্ট্রের নির্যাতিত জনগোষ্ঠী কোন ধরনের সাম্য থেকে বঞ্চিত ছিল? ব্যাখ্যা করো।

ঘ. তুমি কি মনে কর, উদ্দীপকের ঘটনা-২ এ রহিমা এবং আফ্রিকার কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী একই ধরনের সাম্য থেকে বঞ্চিত? বিশ্লেষণপূর্বক মতামত দাও ।

ChB_2021
Views: 867Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৩ঃ মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
All Topics
View

ঘটনা-১: যুক্তরাষ্ট্রের গুয়েস্তানামো বে কারাগার বন্দিদের ওপর অমানুষিক নির্যাতনের জন্য কুখ্যাত। এই কারাগারে বন্দিদের বিনা বিচারে আটক রাখা হয়। তথ্য আদায়ের জন্য বন্দিদের ওপর চলে অমানুষিক নির্যাতন। 'মর্ত্যের নরক' বলে খ্যাত এই কারাগারে ১৭ বছর বিনা বিচারে বন্দি রাখার পর দুই ইয়েমেনিকে সম্প্রতি মুক্তি দিয়েছে মার্কিন সরকার । ঘটনা-২: কিশোর গ্যাং চাঁন-জাদু গ্রুপ ও ব্যান্ডেজ গ্রুপের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের মুগদা থানা পুলিশ। চান-জাদু গ্রুপের জাদুকে গ্রেফতার করতে পারলেও চানকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই দুই কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা দল বেঁধে চলাফেরা করে জনমনে আতঙ্ক সৃষ্টি করত। নির্দিষ্ট গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারিও করত তারা।

ক. গণতান্ত্রিক মূল্যবোধ কী?

খ. প্রত্যেক নাগরিকের আইন মেনে চলা উচিত কেন ?

গ. উদ্দীপকের ঘটনা-২ এ উল্লেখিত কিশোর গ্যাং এর মধ্যে মূল্যবোধের কোন উপাদানের অভাব রয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. তুমি কি মনে কর, উদ্দীপকে ঘটনা-১ এ দুই ইয়েমেনির বিনা বিচারে ১৭ বছর কারাগারে বন্দি রাখা মূল্যবোধের উপাদান আইনের শাসনের অনুপস্থিতিকে নির্দেশ করে?

ChB_2021
Views: 806Answers: 0Bookmarks: 0Asked to solve: 0