ChB_2021
জনাব শরিফুল ইসলাম একজন আইনজীবী। তিনি মানুষকে আইনি বিষয়ে নানা সুপরামর্শ দিয়ে থাকেন এবং সমাজে একজন সৎ মানুষ হিসেবে পরিচিত। কালাম একজন সাধারণ নাগরিক। তার এক আত্মীয় তার সম্পত্তি ভোগে বাধা প্রদান করে। তখন তিনি শরিফুল ইসলামের শরণাপন্ন হলেন। শরিফুল ইসলাম বলেন, এ ঘটনার দ্বারা তার নাগরিক স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে। আইনের আশ্রয় নিয়ে তিনি তার অধিকার লাভ করতে পারেন।ক. স্বাধীনতা কী?খ. আইন মেনে চলার কারণ ব্যাখ্যা করো। গ. উদ্দীপকের কালাম কোন স্বাধীনতা থেকে বঞ্চিত হচ্ছে? ব্যাখ্যা করো । ঘ. জনাব শরিফুলের শেষোক্ত উক্তিটি মূল্যায়ন করো।
Loading answers...