ChB_2021
ExamExamExam Logo
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৩ঃ মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্যAll Topics

ঘটনা-১: যুক্তরাষ্ট্রের গুয়েস্তানামো বে কারাগার বন্দিদের ওপর অমানুষিক নির্যাতনের জন্য কুখ্যাত। এই কারাগারে বন্দিদের বিনা বিচারে আটক রাখা হয়। তথ্য আদায়ের জন্য বন্দিদের ওপর চলে অমানুষিক নির্যাতন। 'মর্ত্যের নরক' বলে খ্যাত এই কারাগারে ১৭ বছর বিনা বিচারে বন্দি রাখার পর দুই ইয়েমেনিকে সম্প্রতি মুক্তি দিয়েছে মার্কিন সরকার । ঘটনা-২: কিশোর গ্যাং চাঁন-জাদু গ্রুপ ও ব্যান্ডেজ গ্রুপের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের মুগদা থানা পুলিশ। চান-জাদু গ্রুপের জাদুকে গ্রেফতার করতে পারলেও চানকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই দুই কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা দল বেঁধে চলাফেরা করে জনমনে আতঙ্ক সৃষ্টি করত। নির্দিষ্ট গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারিও করত তারা।ক. গণতান্ত্রিক মূল্যবোধ কী? খ. প্রত্যেক নাগরিকের আইন মেনে চলা উচিত কেন ?গ. উদ্দীপকের ঘটনা-২ এ উল্লেখিত কিশোর গ্যাং এর মধ্যে মূল্যবোধের কোন উপাদানের অভাব রয়েছে? ব্যাখ্যা করো। ঘ. তুমি কি মনে কর, উদ্দীপকে ঘটনা-১ এ দুই ইয়েমেনির বিনা বিচারে ১৭ বছর কারাগারে বন্দি রাখা মূল্যবোধের উপাদান আইনের শাসনের অনুপস্থিতিকে নির্দেশ করে?

Loading answers...