DB_2022
ExamExamExam Logo
HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০২ঃ বাংলাদেশের কৃষিAll Topics

অধ্যাপক জামাল আহমেদ অর্থনৈতিক এক সেমিনারে “বাংলাদেশের কৃষিতে জলবায়ুর পরিবর্তনজনিত প্রভাব” শীর্ষক এক আলোচনায় বলেন, জলবায়ু পরিবর্তনের সাথে সাথে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ফলে মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। কৃষিনির্ভর বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এর বিরূপ প্রভাব বেশি পড়ছে। উক্ত সেমিনারে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সামাজিক বনায়ন, পরিবেশবান্ধব শিল্প কারখানা স্থাপনসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।ক. কৃষিজোত কী? খ. শস্য বহুমুখীকরণ কি খাদ্য ঘাটতি পূরণ করে? ব্যাখ্যা করো। গ. তাপমাত্রা বৃদ্ধি বাংলাদেশের কৃষি উৎপাদনকে কীভাবে বাধাগ্রস্ত করছে? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকের আলোকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার উপায়সমূহ বিশ্লেষণ করো।

Loading answers...