ChB_2023
আবহমান কাল থেকে কৃষি বাংলাদেশের প্রধান পেশা। কিন্তু বর্তমানে বাংলাদেশে কৃষির পাশাপাশি অন্যান্য সেক্টরও দেশের মোট দেশজ উৎপাদন (GDP) বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করছে। কৃষিতে উন্নত বীজ, সার, কীটনাশক, আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহারের ফলে কৃষির উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে। কিন্তু কৃষকরা মূলধন সংগ্রহের প্রাতিষ্ঠানিক উৎস হতে পর্যাপ্ত ঋণের সুবিধা পাচ্ছে না। সরকারি কৃষির উন্নয়নে বিভিন্ন উদ্যোগ যেমন- কৃষি উপকরণ বিতরণ, কৃষিঋণ বিতরণ সহায়তা, কৃষিবীজ সহায়তা সহজলভ্য করেছে।ক. পরিবেশ দূষণ কী?খ. কৃষিতে উন্নত বীজের ব্যবহার কর্মসংস্থানকে কীভাবে প্রভাবিত করে? ব্যাখ্যা করো।গ. কৃষিতে উৎপাদন বৃদ্ধির কারণ উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।ঘ. উদ্দীপকে বর্ণিত কৃষির উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপগুলো কি পর্যাপ্ত? তোমার মতামত ব্যক্ত করো।
Loading answers...