Questions in this chapter

HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৫ঃ যৌথ মূলধনি ব্যবসায়
All Topics
View

জনাব চৌধুরি 'লিপি ফ্যাশন' নামক একটি কোম্পানির ১০ টাকা মূল্যের ৫,০০০ শেয়ার ক্রয় করেন। তিনি কোম্পানি থেকে মুনাফা পাওয়ার ব্যাপারে উদ্বিগ্ন নন বরং নিজেকে কোম্পানির একজন মালিক হিসেবে ভাবেন। অপরদিকে তার বন্ধু জনাব জামান অসুস্থতাজনিত কারণে চাকরি থেকে অবসর গ্রহণ করে উক্ত কোম্পানিতে ২,০০,০০০ টাকা বিনিয়োগ করেন। তিনি বিনিয়োগকৃত অর্থের ওপর বার্ষিক ২০% হারে লভ্যাংশ পান। এক বছর পর জনাব জামান সুস্থ হয়ে কোম্পানির পরিচালক হওয়ার জন্য আবেদন করেন।

ক. শেয়ার কী?

খ. কোম্পানির 'কৃত্রিম ব্যক্তিসত্তা' বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

গ. উল্লিখিত উদ্দীপকে জনাব চৌধুরী কোন ধরনের শেয়ার ক্রয় করেন? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে উল্লিখিত জনাব জামান কি পরিচালক হতে পারবেন? উত্তরের যথার্থতা দেখাও।

JB_2022
Views: 497Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৫ঃ যৌথ মূলধনি ব্যবসায়
All Topics
View

জনাব আশিক তার ৯ জন বন্ধুকে নিয়ে 'A' নামে একটি কোম্পানি গঠন করেন। কোম্পানির পরিচালক ৪ জন। বর্তমানে তারা শেয়ার বাজারে শেয়ার ও ঋণপত্র ইস্যু করে মূলধন সংগ্রহ করেন। প্রতিষ্ঠানটি লাভে চলছে। অন্যদিকে, জনাব জিহাদ তার তিন জন বন্ধুকে নিয়ে 'B' নামে অন্য আরেকটি কোম্পানি গঠন করেন। কোম্পানির পরিচালক দুই জন। প্রতিষ্ঠানটি বাজারে শেয়ার ছাড়তে পারছে না। তবে প্রতিষ্ঠানটি ভালো চলছে।

ক. বিধিবদ্ধ কোম্পানি কী?

খ. কোম্পানির চিরন্তন অস্তিত্ব বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে উল্লিখিত 'B' কোন ধরনের কোম্পানি? ব্যাখ্যা করো।

ঘ. 'A' ও 'B' কোম্পানি দুটির মধ্যে কোনটি দেশের কর্মসংস্থানে অধিক ভূমিকা রাখে? মতামত দাও৷

JB_2022
Views: 527Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৫ঃ যৌথ মূলধনি ব্যবসায়
All Topics
View

X ও Y দুজন দুটি ব্যবসায়ের সাথে সম্পৃক্ত। X এর ব্যবসায়টি তার অনুপস্থিতিতে বিলোপসাধিত হবে এ মর্মে গঠিত হয়েছে। কিন্তু Y এর ব্যবসায়ের অস্তিত্ব এভাবে বিপন্ন হবে না।

ক. পাবলিক লিমিটেড কোম্পানি কাকে বলে?

খ. কোম্পানির নামের শেষে লিমিটেড শব্দ ব্যবহার করা হয়। কেন? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে ব্যবসায় সংগঠনের কোন বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. দুটি ব্যবসায়ের মধ্যে কোন ব্যবসারটি অর্থনৈতিক উন্নয়নে বেশি ভূমিকা রাখে বলে তোমার মনে হয়? দুটি ব্যবসায়ের তুলনামূলক বিশ্লেষণ করে।

BB_2022
Views: 110Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৫ঃ যৌথ মূলধনি ব্যবসায়
All Topics
View

পদ্মা লিমিটেড' ঋণ গ্রহণের জন্য এমন একটি ঋণপত্র। ইস্যু করেছে যার মালিকরা ইচ্ছা করলে নির্দিষ্ট সময় পর এটিকে শেয়ারে রূপান্তর করতে পারেন। এই মর্মে তারা পত্রিকায় একটি বিবরণপত্র প্রচার করেছেন। এদিকে কোম্পানির কিছু পরিচালক নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহের মতামত দিয়েছেন।

ক. কোম্পানির ক্ষেত্রে উদ্যোক্তা কে?

খ. কোম্পানিকে আইনে সৃষ্ট প্রতিষ্ঠান বলা হয় কেন? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের ঋণপত্র ইস্যু করেছে। ব্যাখ্যা করো।

ঘ. শেয়ার ইস্যু নিয়ে পরিচালকদের মতামত মূল্যায়ন করো।

BB_2022
Views: 740Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৫ঃ যৌথ মূলধনি ব্যবসায়
All Topics
View

শাহিন তার ৬ বন্ধুকে নিয়ে 'সেইফ লাইফ' নামক একটি ওষুধ উৎপাদনকারী কোম্পানি গঠন করে। স্বল্প সময়ের মধ্যে তারা তাদের কর্মদক্ষতা ও ওষুধের গুণগত মানের কারণে রপ্তানি লাইসেন্স পেয়ে যান। দিন দিন তাদের বাজার বৃদ্ধি পেতে থাকে। সম্প্রতি বিপুল পরিমাণে দেশীয় চাহিদার পাশাপাশি বিদেশি ফরমায়েশ পূরণ করতে তাদের প্রতিষ্ঠানটি অর্থ স্বল্পতার সম্মুখীন হয়। কোম্পানিটির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য না হওয়ায় তারা গঠনতন্ত্র পরিবর্তনের মাধ্যমে আর্থিক সমস্যা সমাধানের বিষয়ে একমত হয়েছেন।

ক. হোল্ডিং কোম্পানি কী?

খ. কোন ধরনের পরিস্থিতিতে একটি কোম্পানি রাইট শেয়ার ইস্যু করে? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের শাহিন ও তার বন্ধুরা কোন ধরনের কোম্পানি গঠন করেছিলেন? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের সর্বশেষে গৃহীত সিদ্ধান্তের কারণে কোম্পানিটির ধরনের কোনোরূপ পরিবর্তন ঘটবে কি? যুক্তি দাও।

BB_2022
Views: 888Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৫ঃ যৌথ মূলধনি ব্যবসায়
All Topics
View

মিশু ও তার ছয় বন্ধু মিলে 'লাজ ফার্মা লি.' নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রথম অবস্থায় কোম্পানির মোট মূলধনের পরিমাণ ছিল ২৫ কোটি টাকা। তাদের সঠিক পরিচালনার ফলে প্রতিষ্ঠানটি দ্রুতই সফলতা লাভ করে। মিশু ও তার বন্ধুরা প্রতিষ্ঠানটি সম্প্রসারণের সিদ্ধান্ত নেন। এ লক্ষ্যে ব্যাংকের উচ্চহার সুদের পরিবর্তে তারা জনগণের মাঝে শেয়ার বিলি করে মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নেয়।

ক. কোম্পানি সংগঠন কী?

খ. প্রাইভেট লি. কোম্পানি বলতে কী বোঝায়?

গ. মিশু ও তার বন্ধুদের প্রতিষ্ঠানটি কোন ধরনের? ব্যাখ্যা করো।

ঘ. তুমি কি মনে করো প্রতিষ্ঠানটি শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারবে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

DB_2021
Views: 715Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৫ঃ যৌথ মূলধনি ব্যবসায়
All Topics
View

জনাব গোলাম সরওয়ার তার ১০ জন বন্ধুকে সাথে নিয়ে কুমারখালীতে 'ওয়েস্টার্ন ফেব্রিকস ইন্ডাস্ট্রিজ লি.' নামে একটি তাঁত শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানের প্রয়োজনে তারা বাজারে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করেন। কিছুদিন পর আরও মূলধন সংগ্রহের জন্য ঋণপত্র ইস্যু করে মূলধন সংগ্রহ করেন। এজন্য তাদের কোনো স্থাবর অবস্থাবর সম্পদ বন্ধক রাখতে হয়নি।

ক. স্মারকলিপি কী?

খ. ব্যবসায়ের স্বাধীন সত্তা বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে বর্ণিত ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের প্রতিষ্ঠানটি মূলধন সংগ্রহের জন্য যে ঋণপত্র ব্যবহার করছে তার যৌক্তিকতা মূল্যায়ন করো।

DB_2021
Views: 168Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৫ঃ যৌথ মূলধনি ব্যবসায়
All Topics
View

ABC লি. একটি স্বনামধন্য কোম্পানি। রহিম ও করিম উভয়েই ঐ কোম্পানির শেয়ারহোল্ডার। রহিমের কাছে ১,৫০,০০০ টাকার শেয়ার আছে। তিনি নির্দিষ্ট হারে কোম্পানি থেকে লভ্যাংশ, পান। অন্যদিকে করিমের কাছে ২,০০,০০০ টাকার শেয়ার আছে। তিনি রহিমের পরে লভ্যাংশ পান এবং লভ্যাংশের হার প্রতি বছর সমান থাকে না। প্রতিষ্ঠানটি সম্প্রসারণের জন্য বার্ষিক সাধারণ সভার আহ্বান করেছে।

ক. কোম্পানির মূল দলিলের নাম কী?

খ. বিবরণপত্র কেন তৈরি করা হয়?

গ. ABC লি. কোম্পানিতে করিম কোন ধরনের শেয়ারের মালিক? ব্যাখ্যা করো।

ঘ. ABC লি. কোম্পানির সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রহিম ও করিমের মধ্যে কার অগ্রাধিকার বেশি? মতামত দাও।

MSB_2021
Views: 769Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৫ঃ যৌথ মূলধনি ব্যবসায়
All Topics
View

ইসলামিয়া লিমিটেড দেশের স্বনামধন্য ফার্নিচার কোম্পানি। কোম্পানিটি শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করে। বিভিন্ন উৎসবের সময় ফার্নিচারের চাহিদা বেড়ে যায়। তাই পণ্য সরবরাহ বাড়ানোর লক্ষ্যে কোম্পানিটি ঋণপত্র বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নেয়। ঋণপত্র বিক্রির শর্তে উল্লেখ করা হয় যে, কোম্পানি বিলোপসাধনের আগে ঋণপত্র গ্রহীতারা ঋণপত্রের অর্থ ফেরত পাবে না।

ক. খোলা ঋণপত্র কী?

খ. বিধিবদ্ধ কোম্পানি বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে বর্ণিত ইসলামিয়া ফার্নিচার কোন ধরনের ঋণপত্র বিক্রির, সিদ্ধান্ত নিয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে বর্ণিত ইসলামিয়া লিমিটেড এর ঋণপত্র বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহের যৌক্তিকতা মূল্যায়ন করো।

MSB_2021
Views: 854Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৫ঃ যৌথ মূলধনি ব্যবসায়
All Topics
View

মি. A এবং B একই কোম্পানির শেয়ার কিনেছেন। মি. A এর শেয়ারের ক্রয়মূল্য ১ লক্ষ টাকা এবং মি. B এর শেয়ারের ক্রয়মূল্য ৫ লক্ষ টাকা। মি. B এর লভ্যাংশের হার নির্ধারিত। কিন্তু মি. A এর লভ্যাংশের নির্ধারিত হার নেই। সম্প্রতি কোম্পানির সাধারণ সভা আহ্বান করা হলে মি. B কে সভায় ডাকা হয়নি। মি. B এতে কৃষ্ণ।

ক. প্রাইভেট লি. কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত?

খ. বাধ্যতামূলক অবসায়ন বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকের নি, B কোন ধরনের শেয়ার কিনেছেন? ব্যাখ্যা করো।

ঘ. মি. A কম মূল্যের শেয়ার কিনলেও তার অবস্থান তুলনামূলক মর্যাদাপূর্ণ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

RB_2021
Views: 821Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৫ঃ যৌথ মূলধনি ব্যবসায়
All Topics
View

তিস্তা কোং লি. একটি স্বনামধন্য ব্যবসায় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি গঠিত হওয়ার পর কাজ শুরু করতে একটু বিলম্ব হয়। কারণ, কাজ শুরুর আগে এক্ষেত্রে কার্যারম্ভের অনুমতিপত্র নিতে হয়েছে। অপরদিকে, জীবন লি. কোং নিবন্ধিত হওয়ার পরপরই কাজ শুরু করতে থাকে। এই কোম্পানির সদস্য সংখ্যা সর্বোচ্চ ৫০ জন। কাজের পরিধি বেড়ে যাওয়ায় ইদানীং মূলধন সংকট দেখা দিলে খোলাবাজারে শেয়ার বিক্রি করতে চায়, কিন্তু পারে না।

ক. ঋণপত্র কী?

খ. সাধারণ শেয়ার উত্তম কেন?

গ. উদ্দীপকে তিস্তা কোম্পানি লি. এর ধরন ব্যাখ্যা করো।

ঘ. তুমি কি মনে করো উদ্দীপকে জীবন লি. কোং খোলাবাজারে শেয়ার বিক্রি করতে পারবে? তোমার মতামত বিশ্লেষণ করো।

RB_2021
Views: 184Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৫ঃ যৌথ মূলধনি ব্যবসায়
All Topics
View

মি. ফয়সাল শেয়ার হস্তান্তর অযোগ্য একটি কোম্পানির পরিচালক। তিনি ব্যবসায়ের সুফল জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বেশ কিছু স্বাস্থ্য সেবামূলক ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। অপরদিকে, মি. ফারুক অন্য একটি কোম্পানির শেয়ার কেনেন, যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য।

ক. শেয়ার কী?

খ. কৃত্রিম সত্তা বলতে কী বোঝায়?

গ. মি. ফয়সালের কোম্পানির ধরনটি ব্যাখ্যা করো।

ঘ. মি. ফারুকের কোম্পানি দেশের অর্থনীতিতে কী ধরনের অবদান রাখছে তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

RB_2021
Views: 877Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৫ঃ যৌথ মূলধনি ব্যবসায়
All Topics
View

নিচের চিত্রটি লক্ষ করো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির উত্তর দাও:

JltGH2Zy

ক. বিধিবদ্ধ কোং কী?

খ. কোম্পানি ঋণপত্র কেন ইস্যু করে?

গ. উদ্দীপকের দ্বিতীয় পর্যায়ে কী কী কার্যক্রম সম্পন্ন করতে হয়? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের চিত্রটি বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য 'উপযুক্ত'— এ বিষয়ে তোমার মতামত বিশ্লেষণ করো।

DiB_2021
Views: 339Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৫ঃ যৌথ মূলধনি ব্যবসায়
All Topics
View

মি. রাতুল এবং তার ৯ জন বন্ধু মিলে জাবির এন্টারপ্রাইজ লি. নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিজন ১ কোটি টাকা করে মূলধন সরবরাহ করেন। কিছুদিন পর রাতুল তার শেয়ারটি অন্য এক বন্ধু আসিফের কাছে বিক্রি করতে চাইলে আইনগত কারণে সম্ভব হয়নি। আসিফ অন্য একটি কোং SR লি. এর ৫০ লক্ষ টাকার শেয়ার কেনেন। কোম্পানিটি জুন মাসে ১০% নগদ লভ্যাংশ এবং ৫টি শেয়ারের বিপরীতে ১টি শেয়ার দেওয়ার ঘোষণা দেয়।

ক. বিবরণপত্র কাকে বলে?

খ. পাবলিক লি. কোম্পানিকে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয় কেন?

গ. উদ্দীপকের জাবির এন্টারপ্রাইজ লি. কী ধরনের সংগঠন? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে 'SR লি.' ঘোষিত ৫টি শেয়ারের বিপরীতে যে শেয়ার দেওয়া হয় তার যথার্থতা বিশ্লেষণ করো।

DiB_2021
Views: 531Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৫ঃ যৌথ মূলধনি ব্যবসায়
All Topics
View

জনাব সুমন ও মিসেস নিশি শেয়ার বাজার থেকে তানহা লিমিটেড' নামের কোম্পানির যথাক্রমে ১০ লক্ষ ও ৫ লক্ষ টাকার শেয়ার কেনেন। জনাব সুমন উল্লিখিত কোম্পানির বার্ষিক সাধারণ সভায় যোগদানের আমন্ত্রণ পেলেও মিসেস নিশি তা পাননি। কোম্পানিটি বিলোপসাধনের সিদ্ধান্ত গ্রহণ করলে মিসেস নিশি তার বিনিয়োগকৃত ৫ লক্ষ টাকা ফেরত পান। কিন্তু জনাব সুমন তার 'বিনিয়োগকৃত টাকার মধ্যে মাত্র ৬ লক্ষ টাকা ফেরত পেলেন।

ক. বিবরণপত্র কী?

খ. “কোম্পানির বিলোপসাধন একটি জটিল প্রক্রিয়া”- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে বর্ণিত কোম্পানিটি কোন ধরনের? ব্যাখ্যা করো।

ঘ. জনাব সুমন কেন মিসেস নিশির চেয়ে কম অর্থ ফেরত পেলেন? বিশ্লেষণ করো।

ChB_2021
CB_2021
CB_2019
Views: 814Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৫ঃ যৌথ মূলধনি ব্যবসায়
All Topics
View

প্রাইম কোম্পানি লিমিটেড, ঢাকার দিলকুশা এলাকায় অবস্থিত লৌহজাত দ্রব্য উৎপাদন ও বণ্টনকারী একটি প্রতিষ্ঠান। এর অনুমোদিত মূলধনের পরিমাণ ৫ কোটি টাকা। সারা দেশে এ পণ্যের চাহিদা বাড়ায় প্রতিষ্ঠানটি ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়। এজন্য প্রতিষ্ঠানটির আরও ১০ কোটি টাকা প্রয়োজন। কাঠামোগত সমস্যার কারণে প্রতিষ্ঠানটি শেয়ার বিক্রি করে মলধন সংগ্রহ করতে পারছে না। ফলে প্রতিষ্ঠানটি তার কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।

ক. পরিমেল নিয়মাবলি কী?

খ. কোম্পানির উদ্দেশ্য ধারা পরিবর্তনে কী সুবিধা পাওয়া যায়? ব্যাখ্যা করো।

গ. প্রাইম কোম্পানি লিমিটেড কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা করো।

ঘ. মূলধন সংগ্রহের ক্ষেত্রে প্রতিষ্ঠানের করণীয় সম্পর্কে তোমার মতামত দাও।

CB_2021
Views: 737Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৫ঃ যৌথ মূলধনি ব্যবসায়
All Topics
View

জনাব কায়েস তার তিন বন্ধুকে সাথে নিয়ে শুধু। নিবন্ধন পত্র সংগ্রহ করে কৃত্রিমসত্তা বিশিষ্ট 'আমির হামযা' নামে একটি পোশাক ফ্যাক্টরি স্থাপন করেন। দেশের বাইরে ব্যাপক চাহিদা। থাকায় অল্প সময়ে প্রতিষ্ঠানটি ব্যাপক সফলতা অর্জন করে। ফ্যাক্টরিটি সম্প্রসারণের জন্য মূলধন স্বল্পতা দূর করার জন্য তারা বাজারে শেয়ার ছাড়ার উদ্যোগ নেন। তারা সদস্য সংখ্যা ঠিক রেখে বিধি অনুযায়ী। বিভিন্ন দলিলপত্র তৈরি করে নিবন্ধকের কাছে আবেদন করেছেন।

ক. ন্যূনতম চাঁদা কী?

খ. বোনাস শেয়ার বলতে কী বোঝায়?

গ. জনাব কায়েস ও তার তিন বন্ধুর গঠিত প্রথম পর্যায়ের সংগঠনের ধরন কেমন ছিল? ব্যাখ্যা করো।

ঘ. ‘আমির হামযা' প্রতিষ্ঠানটি কি শেয়ার ছাড়ার অনুমতি পাবে? উদ্দীপকের আলোকে তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।

ChB_2021
Views: 199Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৫ঃ যৌথ মূলধনি ব্যবসায়
All Topics
View

জনাব কামরুল বিশ বছর আগে তার ৭ জন বন্ধুর সাথে একটি কৃত্রিম সত্তাবিশিষ্ট ঔষধ কোম্পানি গড়ে তোলেন। ব্যবসায় ভালো হওয়ায় এর সম্প্রসারণ যেমন হয়েছে তেমনি নতুন বিনিয়োগকারীরাও তাদের সাথে যোগ দিয়েছেন। এখন তারা বাজারে শেয়ার ছাড়ার জন্য ব্যবসায়ের গঠনে ব্যাপক পরিবর্তন করেছেন। এতে করে যে কাজেই তারা হাত দিচ্ছেন তাতেই বিনিয়োগকারীরা মূলধন বিনিয়োগ করছেন। বর্তমানে তাদের একটি হাসপাতাল ও একটি মেডিকেল কলেজ চালুর প্রক্রিয়াধীন আছে, যেখানে তাদের কোম্পানির ৫২% শেয়ার আছে।

ক. কোম্পানির বিলোপসাধন কী?

খ. কোম্পানির সনদ বলতে কী বোঝায়?

গ. জনাৰ কামরুল শুরুতে কোন ধরনের কোম্পানি গঠন করেন। ব্যাখ্যা করো।

ঘ. “নতুন কোম্পানি গঠনের চিন্তা দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে সামনে এগিয়ে নিয়ে যাবে” উদ্দীপকের আলোকে তোমার - মতামত দাও।

ChB_2021
Views: 665Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৫ঃ যৌথ মূলধনি ব্যবসায়
All Topics
View

শওকত ও ফাহিম দুই ভাই ইউনেক্স গার্মেন্টসের পরিচালক। তাদের ব্যবসায়ে আরও তিনজন আত্মীয়ের শেয়ার আছে। এই ব্যবসায়ের মূলধন ৫০ লক্ষ টাকা। ইউনেক্স গার্মেন্টস বাইরে শেয়ার বিক্রি করতে পারে না। পরবর্তীতে ইউনেক্স গার্মেন্টসের ৫ সদস্য মিলে সমঝোতার ভিত্তিতে একটি উন্নতমানের হোটেল ব্যবসায় শুরু করেছেন । এখানে সকল সদস্যের দায় অসীম।

ক. কোম্পানি কী?

খ. কোম্পানির নিবন্ধনপত্র বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে ইউনেক্স গার্মেন্টস কোন ধরনের কোম্পানি? ব্যাখ্যা করো।

ঘ. স্থায়িত্ব বিবেচনায় উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠান দুটির মধ্যে কোনটি বেশি গ্রহণযোগ্য? তোমার মতামত দাও।

SB_2021
Views: 181Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৫ঃ যৌথ মূলধনি ব্যবসায়
All Topics
View

আসীন ম্যানুফ্যাকচারিং লিমিটেড নিবন্ধনপত্র পাওয়ার পর জনগণের কাছে শেয়ার বিক্রির জন্য তাদের প্রয়োজনীয় তথ্য সম্বলিত একটি দলিল তৈরি করে নিবন্ধকের কাছে দেয়। নিবন্ধক উক্ত দলিল অনুমোদন করে তাদের উৎপাদনে যাওয়ার অনুমতি দেয়। অনুমতি পাওয়ার দেড় বছরের মধ্যেও তারা উৎপাদনে না যাওয়ায় আদালত তাদের প্রতিষ্ঠানটি বিলুপ্ত ঘোষণা করে।

ক. বিধিবদ্ধ সভা কী?

খ. চলতি মূলধনের জন্য স্বল্পমেয়াদি উৎসই উত্তম কেন?

গ. আসীন ম্যানুফ্যাকচারিং লিমিটেডকে কোন দলিলটি তৈরি করতে হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে কোম্পানি সংগঠনটির ধরন বিবেচনা করে আদালতের গৃহীত কার্যক্রমের যৌক্তিকতা বিশ্লেষণ করো।

SB_2021
Views: 786Answers: 0Bookmarks: 0Asked to solve: 0