BB_2022
শাহিন তার ৬ বন্ধুকে নিয়ে 'সেইফ লাইফ' নামক একটি ওষুধ উৎপাদনকারী কোম্পানি গঠন করে। স্বল্প সময়ের মধ্যে তারা তাদের কর্মদক্ষতা ও ওষুধের গুণগত মানের কারণে রপ্তানি লাইসেন্স পেয়ে যান। দিন দিন তাদের বাজার বৃদ্ধি পেতে থাকে। সম্প্রতি বিপুল পরিমাণে দেশীয় চাহিদার পাশাপাশি বিদেশি ফরমায়েশ পূরণ করতে তাদের প্রতিষ্ঠানটি অর্থ স্বল্পতার সম্মুখীন হয়। কোম্পানিটির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য না হওয়ায় তারা গঠনতন্ত্র পরিবর্তনের মাধ্যমে আর্থিক সমস্যা সমাধানের বিষয়ে একমত হয়েছেন।ক. হোল্ডিং কোম্পানি কী?খ. কোন ধরনের পরিস্থিতিতে একটি কোম্পানি রাইট শেয়ার ইস্যু করে? ব্যাখ্যা করো।গ. উদ্দীপকের শাহিন ও তার বন্ধুরা কোন ধরনের কোম্পানি গঠন করেছিলেন? ব্যাখ্যা করো।ঘ. উদ্দীপকের সর্বশেষে গৃহীত সিদ্ধান্তের কারণে কোম্পানিটির ধরনের কোনোরূপ পরিবর্তন ঘটবে কি? যুক্তি দাও।
Loading answers...