Questions in this chapter
জুমাইনা v কোম্পানির শেয়ার কিনেছেন। প্রতিবছর তিনি শেয়ার থেকে অবশ্যই ১২% হারে লভ্যাংশ পাবেন। তার বন্ধু মিথিলা। JK কোম্পানিকে ১০ বছরের জন্য ১০,০০,০০০ টাকা দেন, যা থেকে তিনি প্রতি বছর ১০% হারে সুদ পাবেন।
ক. সনদপ্রাপ্ত কোম্পানি কাকে বলে?
খ. যোগ্যতাসূচক শেয়ার ক্রয় করা পরিচালকদের জন্য। বাধ্যতামূলক কেন?
গ. V ও JK কোম্পানি মূলধন সংগ্রহের ক্ষেত্রে কোন মেয়াদি উৎস ব্যবহার করেছে? ব্যাখ্যা করো।
ঘ. “বিনিয়োগের ক্ষেত্র ভিন্ন হলেও জুমাইনা ও মিথিলা প্রকৃতপক্ষে প্রতিষ্ঠানের মালিক নয়, পাওনাদার " — তুমি কি এ বক্তব্যের সাথে একমত? যুক্তিসহ ব্যাখ্যা করো।
মি. তারেক গোমতী কোম্পানি লি. এর কিছু শেয়ার কিনলেন। এর মাধ্যমে তিনি সিদ্ধান্ত গ্রহণে ভোটাধিকার লাভ। করলেন। কোম্পানির সব সুযোগ-সুবিধা অব্যাহত থাকলেও লভ্যাংশ প্রাপ্তির ক্ষেত্রে তিনি অনিশ্চয়তায় ভোগেন। পাশাপাশি তিনি অন্য একটি কোম্পানির কিছু শেয়ারের মালিক যেখান থেকে তিনি নির্দিষ্ট হারে এবং সর্বাগ্রে লভ্যাংশ পান।
ক. স্মারকলিপি কী?
খ. কোন কোম্পানিকে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে মি. তারেক গোমতী কোম্পানি লিমিটেড থেকে কোন ধরনের শেয়ার কিনেছেন? ব্যাখ্যা করো।
ঘ. মি. তারেকের ক্রীত দু'ধরনের শেয়ারের মধ্যে কোনটি উত্তম? ধরন উল্লেখ করে মূলধন নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করো।
জনাব আলমাস ও পাঁচ বন্ধু একত্র হয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ও নিবন্ধন নিয়ে ইসলাম ট্রেডার্স লি. নামে একটি ব্যবসায় গঠন করেন। আলমাস ও তার বন্ধু রনি পরিচালক নিযুক্ত হন। তাদের আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি অল্প সময়ে সফলতার মুখ দেখে। পরবর্তীতে তারা পরিচালকের সংখ্যা ও মূলধন বাড়ানোসহ ব্যবসায়টি সম্প্রসারণের সিদ্ধান্ত নেন। ব্যাংক ঋণ নিতে অসুবিধার কথা বিবেচনা করে তারা জনগণের কাছে শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহের উদ্যোগ নেন।
ক. বিবরণপত্র কী?
খ. পরিমেল নিয়মাবলি বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত প্রথম পর্যায়ের ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে ১ম ও ২য় পর্যায়ের ব্যবসায়ের মধ্যে কোনটি অর্থনীতিতে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
আরিফ তার বিশজন বন্ধু নিয়ে গত পাঁচ বছর ধরে একটি ব্যবসায় পরিচালনা করে আসছেন। আরিফ নিজে এবং তার বন্ধু জসীম ব্যবসায় পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তারা এখন ব্যবসায়ের পরিধি বাড়াতে চান। তাই তারা বাজারে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করতে চান। কিন্তু কিছু আইনগত সমস্যার কারণে তিনি তা করতে পারেন না,।
ক. ন্যূনতম মূলধন কী?
খ. কোম্পানিকে কেন উপযুক্ত বিনিয়োগ ক্ষেত্র বলা হয়?
গ. আরিফ এবং তার বন্ধুরা কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠা করেছিল? ব্যাখ্যা করো।
ঘ, শেয়ার বিক্রির বাধা দূরীকরণে করণীয় সম্পর্কে তোমার প্রয়োজনীয় পরামর্শ দাও।
শাহীন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ দেশের একটি বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান। সেখানে হাজার হাজার লোক কাজ করে। যখনই প্রয়োজন কোম্পানিটি বাজারে শেয়ার বিক্রির মাধ্যমে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ: করতে পারে। এটি কিছু বিধিবদ্ধ দায়িত্ব পালন করে।
ক. ঋণপত্র কী?
খ. কোম্পানির কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে কী বোঝ?
গ. শাহীন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ কোন ধরনের ব্যবসায়িক সংগঠন? ব্যাখ্যা করো।
ঘ. “শাহীন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মতে ব্যবসায় একটি দেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখতে পারে" তুমি কি এই - উক্তির সাথে একমত? যুক্তি দাও।
কফিল ফার্মা একটি বিখ্যাত নিবন্ধিত কোম্পানি। জিকো গত বছর সেই কোম্পানির শেয়ার কিনেছেন। কাজেই তিনি কোম্পানিতে ভোট দিতে পারেন। এ বছর কোম্পানিটির কার্যক্রম সম্প্রসারণ করার কারণে শেয়ারহোল্ডারদের মুনাফা দিতে পারেনি। কোম্পানির আরও অর্থের প্রয়োজন। কোম্পানিটি স্বল্পমেয়াদি। প্রাতিষ্ঠানিক ঋণ নেওয়ার কথা ভাবছে।
ক. ঋণদাতা কোম্পানি থেকে কী পায়?'
খ. অবলেখকের প্রয়োজনীয়তা লেখো।
গ. জিকো কোন ধরনের শেয়ার কিনেছে? ব্যাখ্যা করো।
ঘ. কোম্পানিটিকে প্রত্যাশিত অর্থ সংগ্রহের পরামর্শ দাও।
জনাব রহিম তার আরও ৪৯ জন ব্যবসায়ী বন্ধু মিলে PQR নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করেন। তারা কোম্পানি নিবন্ধকের কাছ থেকে নিবন্ধন লাভ করেন। প্রতিষ্ঠানটি ব্যবসায়ের কাজ শুরু করার সিদ্ধান্ত নিতে গেলে একজন অ্যাডভোকেট সদস্য তাতে বাধা দেন। তিনি বলেন, আরও একটি প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা বাদ আছে। প্রতিষ্ঠানটি প্রথমে মুনাফা অর্জন করলেও পরবর্তী তিন- বছর ধারাবাহিকভাবে লোকসান দিতে থাকে। এ অবস্থায় XYZ নামে। অন্য একটি ব্যবসায় প্রতিষ্ঠান PQR প্রতিষ্ঠানের ৫২% শেয়ার মালিকানা কিনে নেয় এবং পরিচালনার দায়িত্ব নেয়।
ক. কোম্পানি নিবন্ধন কী?
খ. কোম্পানি সংগঠনকে কেন চিরন্তন অস্তিত্বের অধিকারী বলা হয়? ব্যাখ্যা করো।
গ. PQR প্রতিষ্ঠানটি কোন ধরনের কোম্পানি সংগঠন হিসেবে নিবন্ধিত হয়? ব্যাখ্যা করো।
ঘ. XYZ কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান হিসেবে POR প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেয়? বিশ্লেষণ করো।
শাপলা কোম্পানি লি. স্টক এক্সচেঞ্জের একটি তালিকাভুক্ত কোম্পানি। তারা অনেক দিন থেকে সুনামের সাথে ব্যবসায় করে আসছে। তাদের বিধিবদ্ধ সঞ্চিতির পরিমাণও বেশ সন্তোষজনক। কোম্পানিটি নতুন ব্যবসায় স্থাপনের লক্ষ্যে বাজারে শেয়ার ইস্যু না করে মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে।
ক. রাইট শেয়ার কী?
খ. ঋণপত্র বলতে কী বোঝ?
গ. শাপলা কোম্পানি লি. কোন ধরনের যৌথ মূলধনী ব্যবসায়? ব্যাখ্যা করো।
ঘ. বাজারে শেয়ার ইস্যু না করে শাপলা কোম্পানি লি. কীভাবে মূলধন সংগ্রহ করতে পারে? মতামত দাও।
ক, খ ও গ একত্রে 'বিজয় লিমিটেড' নামে একটি কোম্পানি প্রতিষ্ঠার উদ্যোগ নেন। তারা যথাযথ পরিকল্পনা এবং প্রয়োজনীয় দলিলপত্র দাখিল করে নিবন্ধনপত্র সংগ্রহ করেন। নিবন্ধনপত্র পেয়েই প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করতে পারে। কিন্তু শেয়ার বিক্রি করতে গিয়ে কোম্পানিটি আইনগত ঝামেলার সম্মুখীন হলো।
ক. শেয়ার কী?
খ. কার্যারম্ভের অনুমতিপত্র প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।
গ. 'বিজয় লিমিটেড' কোন ধরনের কোম্পানি? ব্যাখ্যা করো।
ঘ. 'বিজয় লিমিটেড'-এর শেয়ার বিক্রয়ে ঝামেলা এড়ানোয় করণীয় সম্পর্কে তোমার মতামত দাও।
ওয়ার্সী তার বন্ধুদের নিয়ে দশজনের একটি যৌথ মূলধনী কোম্পানি গঠন করেন। কোম্পানির মালিকানাকে দশটি সমান ভাগে 'বিভক্ত করা হয়। প্রত্যেকে একটি শেয়ারের জন্য এক কোটি টাকা করে মোট ১০ কোটি টাকা বিনিয়োগ করেন। কিছুদিন পর ওয়াসী তার শেয়ারটি কোম্পানির বাইরের এক বন্ধুর কাছে বিক্রি করতে চাইলে আইনগত কারণে তা সম্ভব হয়নি। ওয়াসীর এক বন্ধু ঢাকার শেয়ার মার্কেটে নিবন্ধিত বিভিন্ন কোম্পানির শেয়ার ক্রয়-বিক্রয়ের ব্যবসায় করে। সে গত মে মাসে সম্প্রসারণশীল 'OPR' সিরামিক্স কোম্পানির শেয়ার কেনে। কোম্পানিটি জুন মাসে প্রতিটি শেয়ারের অভিহিত মূল্যের ১০% নগদ এবং ৮টি শেয়ারের বিপরীতে বিনামূল্যে একটি শেয়ার দেওয়ার ঘোষণা দেয়।
ক. স্মারকলিপি কী?
খ. কোম্পানির কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে কী বোঝায়?
গ. ওয়াসী তার বন্ধুদের নিয়ে কী ধরনের কোম্পানি গঠন করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে 'OPR' সিরামিক্স কোম্পানি লভ্যাংশ হিসাবে ৮টি শেয়ারের বিপরীতে বিনামূল্যে যে ধরনের একটি শেয়ার ঘোষণা দিয়েছে তার যথার্থতা যুক্তিসহ মূল্যায়ন করো।
জনাব আমিন ও তার চার বন্ধু মিলে একটি স্পিনিং মিল (স্থাপন করেন। তাদের অনুমোদিত মূলধনের পরিমাণ ৮০ কোটি টাকা। তাদের সুদক্ষ পরিচালনা ও ব্যবস্থাপনার ফলে প্রতিষ্ঠানটি লাভজনক হওয়ায় তারা আরও তিনটি ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নেন। এজন্য তাদের আরও ১০০ কোটি টাকা প্রয়োজন। ব্যাংক ঋণ নেওয়ার অসুবিধার কথা বিবেচনা করে তারা জনগণের কাছে শেয়ার বিক্রির মাধ্যমে প্রয়োজনীয় অর্থ সংগ্রহের সিদ্ধান্ত নেন।
ক. স্মারকলিপি কী?
খ. কোম্পানি সংগঠনের 'কৃত্রিম সত্তা' বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের সংগঠনটি প্রথম পর্যায়ে কোন ধরনের কোম্পানি? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের সংগঠনের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে কর্তৃপক্ষের করণীয় সুপারিশ করো।
কোম্পানির বিধিবদ্ধ দায়িত্ব কী?
বিধিবদ্ধ কোম্পানি কী?
সীমাবদ্ধ দায় কী?
সসীম দায় কী?
হোল্ডিং কোম্পানি কী?
বিদ্যমান কোম্পানি কী?
পাবলিক লিমিটেড কোম্পানি কী?
কোম্পানির ক্ষেত্রে উদ্যোক্তা কে?
পরিমেল নিয়মাবলি বা সংঘবিধি কী?