Questions in this chapter
বিবরণপত্র প্রচারের কতদিনের মধ্যে ন্যূনতম মূলধন সংগ্রহে কোম্পানি ব্যর্থ হলে শেয়ারের আবেদন বাবদ প্রাপ্ত অর্থ আবেদনকারীদের ফেরত দিতে হয়-
নিজস্ব ব্যবস্থা গড়ে তুলে চুক্তির ভিত্তিতে অন্যের কাজ করে দেয়াকে কোন ধরণের ব্যবসা বলে?
মূলধন সংগ্রহের বিবেচনায় সর্বাধিক সুবিধাজনক-
"যমুনা পাবলিক লিমিটেড কোম্পানি" এখানে 'লিমিটেড' শব্দটি দিয়ে কি বুঝানো হয়েছে?
যৌথ মূলধনী কোম্পানি সংগঠনের প্রথম পর্যায় কোনটি?
কোন সংগঠনের পরিচালক কমপক্ষে ৩ জন থাকতে হয়?
জনাব রাজন এবং তার ৩৯ বন্ধু মিলে 'আতরজান লি.' নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিজন ২ কোটি টাকা করে মোট ৮০ কোটি টাকার মূলধন সরবরাহ করেন। কিছুদিন পর জনাব রাজন তার শেয়ারটি অন্য এক বন্ধু রিয়াজের কাছে বিক্রয় করলেন। এতে জনাব রাজনকে আইনগত কোনো ঝামেলায় পড়তে হয়নি। জনাব রাজন অন্য একটি 'অহনা লি.' কোম্পানির ৫০ লক্ষ টাকার শেয়ার ক্রয় করলেন। কোম্পানিটি জুন মাসে ১০% নগদ লভ্যাংশ এবং ১০টি শেয়ারের বিপরীতে ১টি শেয়ার দেওয়ার ঘোষণা দিল।
ক. স্মারকলিপি কী?
খ. ঋণপত্র বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে 'আতরজান লি.' কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে ‘অহনা লি.' ঘোষিত ১০টি শেয়ারের বিপরীতে যে শেয়ার দেওয়া হয় তার যথার্যতা বিশ্লেষণ করো।
সুমন ও রুমন নামের দুই বন্ধু শেয়ার বাজার থেকে একটি কোম্পানির যথাক্রমে ১২ লক্ষ ও ৭ লক্ষ টাকার শেয়ার কিনেন। সুমন কোম্পানির বার্ষিক সাধারণ সভায় যোগদানের আমন্ত্রণপত্র পেলেও জনাব রুমন · কোনো আমন্ত্রণপত্র পাননি। কোম্পানিটি বিলোপের সিদ্ধান্ত হলে রুমন তার বিনিয়োগকৃত ৭ লক্ষ টাকা ফেরত পান। কিন্তু সুমন তার বিনিয়োগকৃত টাকার অর্ধেক ফেরত পান।
ক. নামমাত্র অংশীদার কী?
খ. “আউটসোর্সিং বেকার সমস্যা সমাধানে সহায়ক” —ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বর্ণিত কোম্পানিটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. সুমন কেন রুমনের চেয়েও কম অর্থ ফেরত পেলেন? মতামত দাও।
রিয়াজ ও তার ২০ জন বন্ধু মিলে 'পায়রা লি.' নামে একটি কোম্পানি প্রতিষ্ঠার উদ্যোগ নিলেন। তারা যথাযথ পরিকল্পনা এবং প্রয়োজনীয় দলিলপত্র দাখিল করে নিবন্ধনপত্র সংগ্রহ করেন। নিবন্ধনপত্র পেয়েই প্রতিষ্ঠানটি কার্যারম্ভ করতে পারল। কিন্তু শেয়ার বিক্রি করতে গিয়ে কোম্পানিটি আইনগত বাধার সম্মুখীন হলো।
ক. 'বিধিবদ্ধ কোম্পানি কী?
খ. বোনাস শেয়ার বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে 'পায়রা লি.' কোন ধরনের কোম্পানি? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে 'পায়রা লি.' কোম্পানিটির শেয়ার বিক্রয়ে কেন বাধার সম্মুখীন হলেন? যুক্তিসহ তোমার সুচিন্তিত মতামত ব্যক্ত করো।
জনাব শফিকুল তার ৫০ জন বন্ধু নিয়ে একটি কোম্পানি গড়ে তোলেন। তাদের মোট মূলধনের পরিমাণ ২ কোটি টাকা। তারা মূলধনের পরিমাণ বৃদ্ধির জন্য জনাব সাইফুর রহমানকে কোম্পানিতে নিতে চান। এজন্য কোম্পানির মূল দলিল সংশোধনের প্রয়োজন দেখা দিয়েছে।
ক. শেয়ার কী?
খ. একমালিকানা ব্যবসায় কেন জনপ্রিয়? ব্যাখ্যা করো।
গ. জনাব শফিকুলের প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত কোম্পানির মূলধন বৃদ্ধির জন্য মূল দলিল সংশোধনের অপরিহার্যতা সম্পর্কে মতামত দাও।
জামিল, শফিক ও বাবু তিন ভাই। তাদের স্বপ্ন প্রতিষ্ঠিত হওয়া। এ উদ্দেশ্যে তারা মুনাফা অর্জনের জন্য সীমিত দায়বিশিষ্ট একটি ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করেন। এজন্য তারা যথাযথ কর্তৃপক্ষ থেকে অনুমতি নেন ও নিবন্ধন করেন। এ ধরনের সংগঠনের নানারকম সুবিধার কথা বিবেচনা করে তারা এটি গঠন করেছেন। এ ব্যবসায় শুরু করার কয়েক মাসের মধ্যে তাদের ব্যবসায়ের সুনাম ছড়িয়ে পড়ে।
ক. বিধিবদ্ধ কোম্পানি কী?
খ. 'সংঘ স্মারক' বলতে কী বোঝায়?
গ. উল্লিখিত ব্যবসায় সংগঠনটি মালিকানার ভিত্তিতে কোন ধরনের? বর্ণনা করো।
ঘ. উদ্দীপকের তিন ভাইয়ের এরূপ ব্যবসায় প্রতিষ্ঠান গঠনের যৌক্তিকতা তুলে ধরো।
বারী অ্যান্ড কোং' একটি পাবলিক লি. কোম্পানি। কোম্পানিটি স্টক এক্সচেঞ্জের একটি তালিকাভুক্ত সদস্য। প্রতিষ্ঠানটি গত তিন বছর যাবৎ সুনামের সাথে কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের বিধিবদ্ধ সঞ্চিতির পরিমাণও সন্তোষজনক। কোম্পানি নতুন একটি ব্যবসায় স্থাপনের লক্ষ্যে বাজারে শেয়ার ইস্যু না করে মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে।
ক. বোনাস শেয়ার কী?
খ. কোম্পানির স্মারকলিপি বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে 'বারী অ্যান্ড কোং' কোন প্রকৃতির কোম্পানি ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের বারী অ্যান্ড কোং বাজারে শেয়ার ইস্যু করে কীভাবে মূলধন সংগ্রহ করতে পারে? অভিমত দাও৷
মি. আইয়ান তার ১০ জন বন্ধু নিয়ে ABC কোম্পানি নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করেছেন। এই প্রতিষ্ঠানের নিবন্ধন নিতে তাদের দুটি দলিল তৈরি করতে হয়েছে। প্রথম দলিলটি সংক্ষিপ্তভাবে দেখা হলেও তা মুখ্য দলিল এবং অন্যটি তার সহযোগী দলিল। তাদের প্রতিষ্ঠানটি বিভিন্ন ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠানে চুক্তির ভিত্তিতে সিকিউরিটি গার্ড ও পরিচ্ছন্ন কর্মী সরবরাহ করে। তাদের নতুন ধরনের ব্যবসায় দিন দিন জনপ্রিয় হচ্ছে।
ক. শেয়ার কী?
খ. কোম্পানি সংগঠনে বিবরণপত্র কেন তৈরি করা হয়? ব্যাখ্যা করো।
গ. ABC নামক কোম্পানির নিবন্ধন নিতে প্রণীত প্রথম দলিলটি কোন ধরনের তা ব্যাখ্যা করো।
ঘ. “উদ্দীপকের নতুন ধরনের ব্যবসায় সংগঠন ভবিষ্যতে আরও বেশি সম্প্রসারিত হবে”– বক্তব্যের যথার্থতা মূল্যায়ন করো।
মি. পাভেল এমন একটি কোম্পানির শেয়ার ক্রয় করেছেন যেখানে সবার আগে লভ্যাংশ পেয়ে থাকেন; কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না। কিন্তু তার বন্ধু মি. রোহান 'আরবি লিমিটেড' কোম্পানির শেয়ারহোল্ডার। যেখানে লভ্যাংশ পরে পেলেও মি.. রোহান ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এমনকি গত সাধারণ সভায় মি. রোহান পরিচালক পদে নির্বাচিত হয়েছেন, যা তার সামাজিক মর্যাদা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে।
ক. ঋণপত্র কী?
খ. কোন দলিলকে কোম্পানির সনদ বলা হয় এবং কেন?
গ. উদ্দীপকে মি. পাভেলের শেয়ার কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. “সাধারণ শেয়ারহোল্ডারগণই কোম্পানির প্রকৃত মালিক”- উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
নিচের চিত্রটি লক্ষ করো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও:

ক. শেয়ার কী?
খ. বিবরণপত্র কেন প্রচার করা হয়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের চিত্রটিতে ? স্থানে কোম্পানি গঠনে কোন পর্যায় বসবে? ব্যাখ্যা করো।
ঘ. “উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের মাধ্যমে ‘বৃহদায়তন উৎপাদন কার্যক্রম' পরিচালনা করা সম্ভব” – বিশ্লেষণ করো।
মি. জোয়াদ্দার চারুলতা কর্পোরেশনের শেয়ার ক্রয় করেছেন। বছর শেষে তিনি তুলনামূলকভাবে কম লভ্যাংশ পান। তবে পরিচালক নির্বাচনে তার ভোট দেওয়ার অধিকার আছে। পক্ষান্তরে, মি. বক্কর উক্ত কোম্পানির এমন ধরনের শেয়ার ক্রয় করেছেন যা থেকে তিনি নির্দিষ্ট হারে লভ্যাংশ পান, কিন্তু কোনো ভোটাধিকার নেই।
ক. শেয়ার কী?
খ. বিবরণপত্র বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. মি. বক্করের ক্রয়কৃত শেয়ারকে কোন ধরনের শেয়ার বলে? ব্যাখ্যা করো।
ঘ. মি. জোয়াদ্দার ক্রয়কৃত শেয়ার কোম্পানির প্রকৃত মালিকানার নির্দেশক।' —উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
হেলাল, বেলাল ও আলাল তিন বন্ধু মিলে কৃত্রিম ব্যক্তিসত্ত্বা বিশিষ্ট একটি ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করেন। তারা যথাযথ পরিকল্পনা এবং প্রয়োজনীয় দলিলপত্র দাখিল করে নিবন্ধনপত্র সংগ্রহ করেন। নিবন্ধনপত্র পেয়েই প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করলেন। পরবর্তীতে প্রতিষ্ঠানটি সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করেন। এই লক্ষ্যে তারা ব্যাংকের উচ্চহারে সুদের পরিবর্তে আইনগত ঝামেলা থাকা সত্ত্বেও জনগণের মাঝে শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
ক. স্মারকলিপি কী?
খ. কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে কী বোঝায়?
গ. তিন বন্ধুর মিলিত ব্যবসায় প্রতিষ্ঠানটি মালিকানাভিত্তিতে কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে করো প্রতিষ্ঠানটি শেয়ার বিক্রয়ের মাধ্যমে প্রয়োজনীয় মূলধনের সংস্থান করতে পারবে? উত্তরের সপক্ষে তোমার মতামত দাও।
মি. জাকির ও তার ১৫ জন বন্ধু মিলে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত কার্যারম্ভের অনুমতিপত্র পাওয়ার পর ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেন। বিগত বছরে ব্যবসায়টি প্রচুর মুনাফা অর্জন করে। তারা ব্যবসায়টি সম্প্রসারণের লক্ষ্যে অধিক মূলধন সংগ্রহ করার জন্য জনসাধারণের কাছ শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
ক. ঋণপত্র কী?
খ. কোম্পানি পরিচালক কীভাবে নির্বাচিত হয়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বর্ণিত ব্যবসায় প্রতিষ্ঠানটি কোন ধরনের কোম্পানি? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের প্রতিষ্ঠান কর্তৃক শেয়ার বিক্রয়ের মাধ্যমে অতিরিক্ত মূলধন সংগ্রহের গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো।
আর সি কোং লি. ব্যবসায় পরিচালনায় অতিরিক্ত মূলধনের প্রয়োজন হওয়ায় শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করে। এ লক্ষ্যে বিদ্যমান শেয়ারহোল্ডারদের মাঝে অগ্রাধিকারের ভিত্তিতে আনুপাতিক হারে শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেয়। করোনাকালে বিশ্ব মন্দার কারণে প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির সম্মুখীন হয় এবং দেনার পরিমাণ দাঁড়ায় ২০ কোটি টাকা; যা পরিশোধে কোম্পানিটি অক্ষম।
ক. পরিমেল নিয়মাবলি কী?
খ. বিলম্বিত শেয়ার বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে মূলধন সংগ্রহে কোম্পানিটি কোন ধরনের শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. অতিরিক্ত দেনা পরিশোধের ব্যর্থতায় কোম্পানিটির কী ধরনের বিলোপসাধন হতে পারে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো৷
একটি কোম্পানি গঠনের লক্ষ্যে ৩৫ জন ব্যক্তি মিলে কাজ করে যাচ্ছেন। তারা কোম্পানির একটি নাম ঠিক করে সেটির অনুমতিও নিয়েছেন। পরবর্তীতে একটি প্রধান দলিল তৈরি করে কোম্পানি আইনের 'তফসিল-১' কে দ্বিতীয় দলিল হিসেবে গ্রহণ করেছেন। সব দলিলপত্র যথাযথভাবে দাখিলপূর্বক নিবন্ধনপত্র সংগ্রহ করেছেন।
ক. কোম্পানির বিধিবদ্ধ দায়িত্ব কী?
খ. কোন কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে কোন ধরনের কোম্পানি গঠন করা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে করো গঠিত কোম্পানির সংগঠনটি এখনই কাজ শুরু করতে পারবে? সংশ্লিষ্ট আইন বিশ্লেষণপূর্বক দেখাও।