DB_2022
জনাব রাজন এবং তার ৩৯ বন্ধু মিলে 'আতরজান লি.' নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিজন ২ কোটি টাকা করে মোট ৮০ কোটি টাকার মূলধন সরবরাহ করেন। কিছুদিন পর জনাব রাজন তার শেয়ারটি অন্য এক বন্ধু রিয়াজের কাছে বিক্রয় করলেন। এতে জনাব রাজনকে আইনগত কোনো ঝামেলায় পড়তে হয়নি। জনাব রাজন অন্য একটি 'অহনা লি.' কোম্পানির ৫০ লক্ষ টাকার শেয়ার ক্রয় করলেন। কোম্পানিটি জুন মাসে ১০% নগদ লভ্যাংশ এবং ১০টি শেয়ারের বিপরীতে ১টি শেয়ার দেওয়ার ঘোষণা দিল।ক. স্মারকলিপি কী?খ. ঋণপত্র বলতে কী বোঝায়?গ. উদ্দীপকে 'আতরজান লি.' কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো।ঘ. উদ্দীপকে ‘অহনা লি.' ঘোষিত ১০টি শেয়ারের বিপরীতে যে শেয়ার দেওয়া হয় তার যথার্যতা বিশ্লেষণ করো।
Loading answers...