ChB_2022
মি. জাকির ও তার ১৫ জন বন্ধু মিলে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত কার্যারম্ভের অনুমতিপত্র পাওয়ার পর ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেন। বিগত বছরে ব্যবসায়টি প্রচুর মুনাফা অর্জন করে। তারা ব্যবসায়টি সম্প্রসারণের লক্ষ্যে অধিক মূলধন সংগ্রহ করার জন্য জনসাধারণের কাছ শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করেন।ক. ঋণপত্র কী?খ. কোম্পানি পরিচালক কীভাবে নির্বাচিত হয়? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে বর্ণিত ব্যবসায় প্রতিষ্ঠানটি কোন ধরনের কোম্পানি? ব্যাখ্যা করো।ঘ. উদ্দীপকের প্রতিষ্ঠান কর্তৃক শেয়ার বিক্রয়ের মাধ্যমে অতিরিক্ত মূলধন সংগ্রহের গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো।
Loading answers...