Questions in this chapter

HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্রঅধ্যায়-০২ঃ বিপণন পরিবেশ
All Topics
View

নিচের কোনটি মার্কেটিং-এর নিয়ন্ত্রিত উপাদান নয়?

HEC_19-20
Views: 418Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্রঅধ্যায়-০২ঃ বিপণন পরিবেশ
All Topics
View

পণ্যের চাহিদা নির্ধারক পরিবেশ কোনটি?

BSMRSTU-F_18-19
Views: 656Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্রঅধ্যায়-০২ঃ বিপণন পরিবেশ
All Topics
View

বাজারজাতকরণের কোন পরিবেশের উপাদান অনিয়ন্ত্রণযোগ্য?

HEC_17-18
Views: 670Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্রঅধ্যায়-০২ঃ বিপণন পরিবেশ
All Topics
View

'অনন্যা ফ্যাশন'-এর মালিক মি. রাহুল তৈরি পোশাক বিক্রেতা। তিনি ঘনবসতি এলাকা হিসেবে চট্টগ্রামের হালিশহরে একটি সুতি বস্ত্রের দোকান প্রতিষ্ঠা করেন। তার দোকানের পণ্য উন্নতমানের। এবং মূল্যও তুলনামূলক বেশি। পার্শ্ববর্তী আরও কয়েকটি প্রতিযোগী দোকান থাকা সত্ত্বেও তার দোকানে ক্রেতার সংখ্যা বেশি। জনগণের ক্রয়ক্ষমতা বিবেচনা করে তিনি দেশীয় পোশাকের পাশাপাশি কিছু বিদেশি পোশাক আমদানির সিদ্ধান্ত নেন।

ক. সরবরাহকারী কে? খ. "ব্যষ্টিক পরিবেশ নিয়ন্ত্রণযোগ্য"- ব্যাখ্যা করো। গ. 'অনন্যা 'ফ্যাশন' বিপণন পরিবেশের কোন উপাদানের ওপর গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন? ব্যাখ্যা করো। ঘ. মি. রাহুলের বিদেশি পোশাক আমদানির সিদ্ধান্তের যৌক্তিকতা বিপণন পরিবেশের আলোকে বিশ্লেষণ করো।

DB_2019
Views: 772Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্রঅধ্যায়-০২ঃ বিপণন পরিবেশ
All Topics
View

জনাব মাহমুদ ঢাকার মতিঝিলে কম্পিউটারের খুচরা যন্ত্রাংশ বিক্রির পাশাপাশি বিগত ২০ বছর ধরে ইন্টারনেটযুক্ত মডেম বিক্রি করে বেশ লাভবান হয়েছেন। গত কয়েক বছর থেকে বাংলাদেশে Wifi, 4G স্মার্টফোন ও ফেসবুক চালু হওয়ায় ইন্টারনেটযুক্ত মডেম তেমন আর ব্যবহার হচ্ছে না। বিষয়টি নিয়ে তিনি বেশ চিন্তিত। এজন্য তিনি ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসায় আধুনিকায়নের কথা ভাবছেন।

ক. বিপণন পরিবেশ কী? খ. "ব্যষ্টিক পরিবেশ বিপণন কাজে প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে"- ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে উল্লিখিত ইন্টারনেটযুক্ত মডেম ব্যবহার কমে যাওয়ার জন্য পরিবেশের যে উপাদানটি দায়ী তা উল্লেখপূর্বক ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে উল্লিখিত জনাব মাহমুদের দুশ্চিন্তা থেকে উত্তরণের জন্য ব্যাংক থেকে ঋণ নেওয়া কতটা যৌক্তিক? সামষ্টিক পরিবেশের ধরন উল্লেখপূর্বক ব্যাখ্যা করো।

ChB_2019
Views: 143Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্রঅধ্যায়-০২ঃ বিপণন পরিবেশ
All Topics
View

বৃষ্টিপাতে পানি আটকে না থাকায় খাগড়াছড়ির পাহাড়ি ঢালে প্রচুর বনৌষধি গাছ জন্মে। এসব গাছ থেকে ওষুধ তৈরি করে মি, অনিক চন্দ্র তা বিপণন করে থাকেন। কাঁচামালের প্রাচুর্য ও সম্ভা শ্রম থাকায় ওষুধ উৎপাদনে কোনো সমস্যা হয় না। তিনি সর্বদা ওষুধের মানের প্রতি গুরুত্ব দেন এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ নিজ দায়িত্বে বাজার থেকে তুলে নেন। তাছাড়া ওষুধ বিপণনের ক্ষেত্রে তিনি ওষুধনীতি-১৯৮২ সঠিকভাবে মেনে চলেন। এতে অন্যান্য ব্র্যান্ডের থেকে তার ওষুধের বাজার চাহিদা ব্যাপক হারে বেড়ে যায় এবং স্বল্প সময়ের মধ্যেই তিনি ব্যবসায়িক সাফল্য অর্জন করেন।

ক. ব্যষ্টিক পরিবেশ কী? খ. "প্রযুক্তিগত পরিবেশ অসীম সুযোগ সৃষ্টি করে" ব্যাখ্যা করো। গ. সামষ্টিক পরিবেশের কোন উপাদানের প্রভাবে মি. অনিক চন্দ্রের ওষুধ ব্যবসায় সমৃদ্ধি লাভ করে? ব্যাখ্যা করো। ঘ. তুমি কি মনে করো, উদ্দীপকে উল্লিখিত ওষুধনীতি অনুসরণে মি. অনিক চন্দ্র ব্যবসায়ে সফলতা লাতে সক্ষম হয়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

DiB_2019
Views: 876Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্রঅধ্যায়-০২ঃ বিপণন পরিবেশ
All Topics
View

নিতাই মাঝি নিজস্ব নৌকা ও জাল দিয়ে সাগর থেকে মাছ। ধরে জীবিকা নির্বাহ করে। একদিন ঝড়ের কবলে পড়ে নৌকা ও জাল হারিয়ে নিতাই মাঝির পরিবার নিঃস্ব হয়ে পড়ে। এ অসহায় পরিবারের কাহিনী পত্রিকায় পড়ে একটি বেসরকারি ব্যাংক নিতাই মাঝিকে স্বল্পসুদে ঋণ দেয়। ফলে নিতাই মাঝি নতুন উদ্যমে কাজ শুরু করে।

ক. সাংস্কৃতিক পরিবেশ কী? খ. "ব্যষ্টিক পরিবেশের প্রভাব কিছুটা নিয়ন্ত্রণযোগ্য"- ব্যাখ্যা করো। গ. নিতাই মাঝির নিঃস্ব হয়ে যাওয়ার সাথে সামষ্টিক পরিবেশের কোন উপাদানের প্রভাব বিদ্যমান? ব্যাখ্যা করো। ঘ. নিতাই মাঝির সমস্যা থেকে উত্তরণের জন্য সামষ্টিক পরিবেশের যে উপাদানটি ভূমিকা রেখেছে তা উল্লেখপূর্বক উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

RB_2019
Views: 218Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্রঅধ্যায়-০২ঃ বিপণন পরিবেশ
All Topics
View

'মনা ফুড লি.' রাজশাহীর আম চাষিদের কাছ থেকে আম সংগ্রহ করে প্লাস্টিকের বোতলে ম্যাংগো জুস উৎপাদন ও বিপণন করে আসছে। পাশাপাশি 'সুরভী ম্যাংগো জুস' নামে আর একটি জুস উৎপাদনকারী পরিবেশ উন্নয়ন, সামাজিক কল্যাণ এবং স্বাস্থ্যসম্মত উপায়ে পণ্য উৎপাদন ও বিপণন করে। তারা প্লাস্টিক বোতলের পরিবর্তে কাগজের প্যাকেট ব্যবহার করায় পরিবেশ সচেতন ক্রেতাদের কাছে জনপ্রিয় জুস হিসেবে পরিচিতি লাভ করে। ফলে 'মনা ফুড লি.'- এর তুলনায় 'সুরভী ম্যাংগো জুস'-এর বিক্রি দ্বিগুণ হারে বেড়ে যায়।

ক. পরিবর্তনশীল ব্যয় কী? খ. "শিল্প পণ্যের বণ্টন প্রণালি সংক্ষিপ্ত"-ব্যাখ্যা করো। গ. রাজশাহীর আম চাষিরা ব্যষ্টিক পরিবেশের কোন উপাদানের সাথে সম্পৃক্ত? ব্যাখ্যা করো। ঘ. 'সুরভী ম্যাংগো জুস' এর বিক্রি দ্বিগুণ হারে বাড়ার কারণ বিশ্লেষণ করো।

CB_2019
Views: 764Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্রঅধ্যায়-০২ঃ বিপণন পরিবেশ
All Topics
View

'প্রবর্তনা' একটি নামকরা ফ্যাশন হাউজ। প্রতিষ্ঠানটির মালিক প্রতি বছর বাংলা নববর্ষ ও ১লা ফাল্গুনকে সামনে রেখে মেয়েদের জন্য বিশেষ ডিজাইনের শাড়ী ও থ্রি-পিস এবং ছেলেদেরে জন্য পাঞ্জাবী ও টি-শার্ট বিপণন করে আসছে। ভোক্তাদের কাছে দেখতে আকর্ষণীয় হওয়ায় বিক্রির পরিমাণ বেড়েছে। কিন্তু এ বছর আরও কয়েকটি ফ্যাশন হাউজ একই ধরনের পোশাক বিপণন করায়। 'প্রবর্তন' ফ্যাশন হাউজের মালিক খুবই চিন্তিত হয়ে পড়েন।

ক. বাজারজাতকরণ পরিবেশ কী? খ. "প্রযুক্তিগত পরিবেশ অসীম সুযোগ ও হুমকি সৃষ্টি করে"- ব্যাখ্যা করো। গ. 'প্রবর্তনা' ফ্যাশন হাউজ সামষ্টিক পরিবশের কোন উপাদানের প্রতি লক্ষ্য রেখে বিপণন পরিচালনা করছে? 'ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে উল্লিখিত ফ্যাশন হাউজের মালিকের চিন্তিত হওয়ার কারণ বিশ্লেষণ করো।

CB_2019
BB_2019
DB_2016
Views: 871Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্রঅধ্যায়-০২ঃ বিপণন পরিবেশ
All Topics
View

'লিলি কেমিক্যালস্ লিমিটেড' দীর্ঘদিন ধরে ফেয়ার প্লাস নামে রং ফর্সাকারী ক্রিম বিপণন করে আসছে। পণ্যটির দাম কম হওয়ায় এবং গুণগত মান ভালোর কারণে বেশ সুনাম অর্জন করেছে। সম্প্রতি দেশের জনগণের মাথাপিছু আয় বেড়ে যাওয়ায় ক্রেতাদের ভোগের ধরনের মধ্যে বেশ পার্থক্য লক্ষ করা যাচ্ছে। এ নিয়ে লিলি কেমিক্যালস্ লিমিটেড ব্যবসায় ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এ সমস্যা সমাধানে তারা স্বয়ংক্রিয় পদ্ধতি ব্যবহার করে পণ্যমান উন্নত করার চিন্তা-ভাবনা করছেন।

ক. সামষ্টিক পরিবেশ কী? খ. "ব্যষ্টিক পরিবেশের উপাদান নিয়ন্ত্রণযোগ্য"- ব্যাখ্যা করো। গ. সামষ্টিক পরিবেশের কোন উপাদানের কারণে উদ্দীপকের প্রতিষ্ঠানটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত সমস্যা সমাধানের পদ্ধতিটি কতটুকু যৌক্তিক? বিশ্লেষণ করো।

DB_2017
Views: 665Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্রঅধ্যায়-০২ঃ বিপণন পরিবেশ
All Topics
View

জুলফিকার রাজশাহীর সপুরায় একটি সিল্ক শাড়ির কারখানা স্থাপন করেন। সিল্ক শিল্পের সহায়ক কাঁচামাল রেশম সুতা ও দক্ষ শ্রমিক রাজশাহীতে সহজলভ্য বলে তিনি ব্যবসায়ে বেশ সফলতা অর্জন করেন। সরকারের নীতিগত সহযোগিতা পেলে তিনি ভবিষ্যতে দেশের ঐতিহ্য রক্ষায় বড় পরিসরে সিল্ক শাড়ি তৈরির। 'কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেবেন।

ক. গ্রাহক কে? খ. "প্রযুক্তিগত পরিবেশ অসীম সুযোগ সৃষ্টি করে"- ব্যাখ্যা করো। গ. ব্যষ্টিক পরিবেশের কোন উপাদানের প্রভাবে জুলফিকার সপুরায় সিল্ক শাড়ি তৈরির কারখানা স্থাপন করেন? ব্যাখ্যা করো। ঘ. সরকারের সহযোগিতার ওপর ভিত্তি করে জুলফিকারের সিল্ক শাড়ি তৈরির কারখানা বড় পরিসরে স্থাপনের সিদ্ধান্ত কতটুকু বাস্তবসম্মত? বর্ণনা করো।

DiB_2017
Views: 166Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্রঅধ্যায়-০২ঃ বিপণন পরিবেশ
All Topics
View

জনাব মাসুদের একটি ম্যাংগো জুস ফ্যাক্টরি আছে। ফ্যাক্টরিটি মেহেরপুরে অবস্থিত। প্রতিষ্ঠানটিতে আম থেকে ম্যাংগো জুস, আচার, ম্যাংগো বার ইত্যাদি উৎপাদন হয়। তিনি আম বাগান মালিকের কাছ। থেকে সরাসরি আম সংগ্রহ করেন। বিগত কয়েক বছর ধরে জলবায়ু ও আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে আমের ফলন কম হওয়ায় জনাব মাসুদের প্রতিষ্ঠানের পক্ষে পণ্যের উৎপাদন কাঙ্ক্ষিতমাত্রায় বজায় রাখা। সম্ভব হচ্ছে না। ফলে প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হচ্ছে।

ক. সামষ্টিক পরিবেশ কী? খ. প্রতিযোগী কীভাবে পণ্য বিপণনে প্রভাব বিস্তার করে। বাথা করো। গ. উল্লিখিত উদ্দীপকে আম বাগান মালিকরা বিপণনের কোন পরিবেশের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকের প্রতিষ্ঠানটির ক্ষতির কারণ বিশ্লেষণ করো।

DiB_2018
SB_2018
JB_2018
DB_2018
Views: 188Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্রঅধ্যায়-০২ঃ বিপণন পরিবেশ
All Topics
View

বাংলাদেশের পোশাক রপ্তানির জন্য সম্ভাব্য দেশের মধ্যে ফিলিপাইন অন্যতম। প্রতি মাসে বাংলাদেশ ফিলিপাইনে প্রায় ৩০ কন্টেইনার কাপড় রপ্তানি করে। সম্প্রতি 'সুপার টাইফুন ম্যানখুট' ঝড়ের কারণে সে দেশের ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়। ফিলিপাইনে আইনগত সুবিধার কারণে কাপড়ের ব্যবসায়ে পাইকার, খুচরা, দালাল, প্রতিনিধিরা বেশিরভাগই বাংলাদেশি।

ক. জনসংখ্যাগত পরিবেশ কী? খ. "বিপণনে সামষ্টিক পরিবেশ অনিয়ন্ত্রণযোগ্য"- ব্যাখ্যা করো। গ. 'সুপার টাইফুন ম্যানখুট' সামষ্টিক পরিবেশের কোন উপাদানের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো। ঘ. সামষ্টিক পরিবেশের উপাদানের কারণেই ফিলিপাইনে কাপড়ের ব্যবসায় বাংলাদেশীদের হাতে-যথার্থ বিশ্লেষণ করো।

JB_2019
Views: 584Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্রঅধ্যায়-০২ঃ বিপণন পরিবেশ
All Topics
View

ব্র্যান্ড ইমেজ অর্জনকারী 'হাইস্পিড' কোম্পানি ২০১৫ সালে বাংলাদেশ 4G সেবা প্রদানের লক্ষ্যে চুক্তিবদ্ধ হয়। এরপর নিজস্ব কোম্পানির 4G সিমকার্ড চালু করেছে। বিষয়টি নতুন এবং আকর্ষণীয় হওয়ায় প্রতিটি সিমকার্ডের দাম তারা ২,০০০ টাকা নির্ধারণ করে। বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহরে ভালো ব্যবসায় কার্যক্রম পরিচালনা করলেও জেলা শহরগুলোতে তাদের গ্রাহক সংখ্যা খুবই কম। বিষয়টি নিয়ে কোম্পানির পরিচালক পর্ষদ গ্রাহক সৃষ্টির লক্ষ্যে কাজ করছে।

ক. ভোক্তা বাজার কী? খ. বিপণন পরিবেশ অধ্যয়ন গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো। গ. সামষ্টিক পরিবেশের কোন উপাদানটির বিবেচনায় 'হাইস্পিড' কোম্পানি 4G সেবা চালু করেছে? বর্ণনা করো। ঘ. উদ্দীপক অনুযায়ী 'হাইস্পিড' কোম্পানির করণীয় বিশ্লেষণ করো।

BB_2016
DiB_2016
Views: 326Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্রঅধ্যায়-০২ঃ বিপণন পরিবেশ
All Topics
View

'মিষ্টিবাড়ি' নাটোরের একটি মিষ্টিজাতীয়, দ্রব্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সরাসরি গ্রামের গোয়ালাদের কাছ থেকে দুধ সংগ্রহ করে বিভিন্ন ধরনের সুস্বাদু মিষ্টিজাতীয় দ্রব্য তৈরি করে। খাঁটি দুধের তৈরি বিধায় ক্রেতাদের চাহিদা ব্যাপক। প্রতিষ্ঠানটি স্থানীয় চাহিদা পূরণ করেও দেশের অন্যান্য অঞ্চলে নিজস্ব ব্যবস্থাপনায় মিষ্টি সরবরাহ করে থাকে। দিনে দিনে বিক্রির পরিমাণ বেড়ে যায়। 'মিষ্টিবাড়ি' অল্পদিনেই ব্যবসায়িক সুনাম অর্জন করে।

ক. ক্রেতা ভ্যালু কী? খ. 'বিপণনে সামষ্টিক পরিবেশ অনিয়ন্ত্রণযোগ্য'- ব্যাখ্যা করো। গ. গোয়ালারা বিপণনের কোন পরিবেশের সাথে সম্পর্কিত? ব্যাখ্যা করো। ঘ. 'মিষ্টিবাড়ি' ব্যবসায়িক সুনাম অর্জনে বিপণন কার্যাবলি কতটুকু গুরুত্বপূর্ণ? বিশ্লেষণ করো।

ChB_2016
Views: 873Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্রঅধ্যায়-০২ঃ বিপণন পরিবেশ
All Topics
View

সম্প্রতি বাংলাদেশে ডায়াবেটিস রোগের প্রকোপ বাড়ছে। এ ধরনের রোগীর কথা চিন্তা করে ফেয়ার কোম্পানি জিরোক্যালরি ও সুগার ফ্রি কোমল পানীয় স্বল্প পরিসরে বিপণন করে। এতে ডায়াবেটিস রোগীদের ব্যাপক সাড়া পড়ে। প্রতিষ্ঠানটি ব্যবসায় বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে বেশি উৎপাদন শুরু করে। কিন্তু হঠাৎ প্রাকৃতিক দুর্যোগের কারণে কাঁচামাল সংগ্রহ, পণ্য উৎপাদন ও সরবরাহ ব্যাহত হয়।

ক. বিপর্ণন পরিবেশ কী? খ. জনমিতিক পরিবেশ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে বর্ণিত কোম্পানি পণ্য উৎপাদন বিপণন পরিবেশের কোন উপাদান দ্বারা প্রভাবিত হয়েছে? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের উৎপাদন ব্যাহত হওয়ার কারণ বিপণন পরিবেশের আলোকে বিশ্লেষণ করো।

JB_2016
Views: 613Answers: 0Bookmarks: 0Asked to solve: 0