DiB_2019
ExamExamExam Logo
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্রঅধ্যায়-০২ঃ বিপণন পরিবেশAll Topics

বৃষ্টিপাতে পানি আটকে না থাকায় খাগড়াছড়ির পাহাড়ি ঢালে প্রচুর বনৌষধি গাছ জন্মে। এসব গাছ থেকে ওষুধ তৈরি করে মি, অনিক চন্দ্র তা বিপণন করে থাকেন। কাঁচামালের প্রাচুর্য ও সম্ভা শ্রম থাকায় ওষুধ উৎপাদনে কোনো সমস্যা হয় না। তিনি সর্বদা ওষুধের মানের প্রতি গুরুত্ব দেন এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ নিজ দায়িত্বে বাজার থেকে তুলে নেন। তাছাড়া ওষুধ বিপণনের ক্ষেত্রে তিনি ওষুধনীতি-১৯৮২ সঠিকভাবে মেনে চলেন। এতে অন্যান্য ব্র্যান্ডের থেকে তার ওষুধের বাজার চাহিদা ব্যাপক হারে বেড়ে যায় এবং স্বল্প সময়ের মধ্যেই তিনি ব্যবসায়িক সাফল্য অর্জন করেন।ক. ব্যষ্টিক পরিবেশ কী? খ. "প্রযুক্তিগত পরিবেশ অসীম সুযোগ সৃষ্টি করে" ব্যাখ্যা করো। গ. সামষ্টিক পরিবেশের কোন উপাদানের প্রভাবে মি. অনিক চন্দ্রের ওষুধ ব্যবসায় সমৃদ্ধি লাভ করে? ব্যাখ্যা করো। ঘ. তুমি কি মনে করো, উদ্দীপকে উল্লিখিত ওষুধনীতি অনুসরণে মি. অনিক চন্দ্র ব্যবসায়ে সফলতা লাতে সক্ষম হয়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

Loading answers...