DB_2017
'লিলি কেমিক্যালস্ লিমিটেড' দীর্ঘদিন ধরে ফেয়ার প্লাস নামে রং ফর্সাকারী ক্রিম বিপণন করে আসছে। পণ্যটির দাম কম হওয়ায় এবং গুণগত মান ভালোর কারণে বেশ সুনাম অর্জন করেছে। সম্প্রতি দেশের জনগণের মাথাপিছু আয় বেড়ে যাওয়ায় ক্রেতাদের ভোগের ধরনের মধ্যে বেশ পার্থক্য লক্ষ করা যাচ্ছে। এ নিয়ে লিলি কেমিক্যালস্ লিমিটেড ব্যবসায় ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এ সমস্যা সমাধানে তারা স্বয়ংক্রিয় পদ্ধতি ব্যবহার করে পণ্যমান উন্নত করার চিন্তা-ভাবনা করছেন।ক. সামষ্টিক পরিবেশ কী? খ. "ব্যষ্টিক পরিবেশের উপাদান নিয়ন্ত্রণযোগ্য"- ব্যাখ্যা করো। গ. সামষ্টিক পরিবেশের কোন উপাদানের কারণে উদ্দীপকের প্রতিষ্ঠানটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত সমস্যা সমাধানের পদ্ধতিটি কতটুকু যৌক্তিক? বিশ্লেষণ করো।
Loading answers...