Questions in this chapter
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও :
হাবিব সাহেব একটি হোটেলের মালিক। দুপুরের খাবার পরিবেশনের সময় দেখা গেল কিছু উপকরণ তখনও রান্না হয়নি। জনাব হাবিব এর কারণ জানতে চাইলে বাবুর্চি জানালেন রান্নার কাঁচামাল দেরিতে আসায় সমস্যা হয়েছে। এতে জনাব হাবিব হোটেলের সকল কর্মচারীর ওপর অসন্তুষ্ট হলেন।
• উল্লিখিত হোটেলে সমন্বয়ের কোন নীতি ভঙ্গ হয়েছে ?
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও :
হাবিব সাহেব একটি হোটেলের মালিক। দুপুরের খাবার পরিবেশনের সময় দেখা গেল কিছু উপকরণ তখনও রান্না হয়নি। জনাব হাবিব এর কারণ জানতে চাইলে বাবুর্চি জানালেন রান্নার কাঁচামাল দেরিতে আসায় সমস্যা হয়েছে। এতে জনাব হাবিব হোটেলের সকল কর্মচারীর ওপর অসন্তুষ্ট হলেন।
• জনাব হাবিবের হোটেলে প্রতিটি বিভাগের কাজে সমন্বয় নিশ্চিত করতে প্রয়োজন-
i. আদেশের ঐক্য
ii. নির্দেশনার ঐক্য
iii. দলীয় প্রচেষ্টা
নিচের কোনটি সঠিক ?
সমন্বয়সাধনের প্রধান উদ্দেশ্য কোনটি ?
সমন্বয়ের সাথে সম্পৃক্ত হলো—
i. যৌথ প্রচেষ্টা
ii. ঐক্য
iii. শৃঙ্খলা
নিচের কোনটি সঠিক ?
সমন্বয়সাধনের নীতিসমূহ হলো—
i. ধারাবাহিকতা
ii. নিয়মানুবর্তিতা
iii. দলীয় সমঝোতা
নিচের কোনটি সঠিক ?
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট সুসম্পন্ন করতে আটটি উপ-কমিটি করা হয়েছে। এক্ষেত্রে উদ্দেশ্যার্জনে নিচের কোন কাজটি অধিক গুরুত্বপূর্ণ?
কোনটি মুনাফাজাতীয় আয় নয়?
ব্যবস্থাপনার কোন কাজটি প্রতিষ্ঠানের মতানৈক্য দূর করতে সাহায্য করে?
কাজের ছন্দপতন রোধ করতে পারে কোনটি?
সমন্বয়ের কাজ কখন করতে হয়?
চেক ইস্যু করার তারিখ থেকে কত মাসের মধ্যে না ভাঙ্গালে তা কার্যকর থাকে না?
সমন্বয়ের বৈশিষ্ট্য নয় কোনটি?
জিএম মি. হিয়াম বার্ষিক সভায় পরবর্তী প্রাতিষ্ঠানিক লক্ষ্য নির্ধারণ করলেন । উক্ত লক্ষ্যকে সামনে রেখে প্রত্যেক বিভাগ নিজ নিজ পরিকল্পনা গ্রহণ করে কাজ শুরু করলো। প্রতি মাসে একবার সব বিভাগ একত্র হয়ে কাজের অগ্রগতিসহ সার্বিক অবস্থা পর্যালোচনা করে। ফলে দলীয় সমঝোতা ও পারস্পরিক যোগসূত্র স্থাপিত হয়। তাই মি. হিয়াম লক্ষ্যার্জনে আশাবাদী ।
ক. সমন্বয়ের পূর্বশর্ত কী?
খ. দলীয় সমঝোতার নীতি কীভাবে সমন্বয়কে সহায়তা করে?
গ. উদ্দীপকের প্রথমে সমন্বয়ের কোন নীতির কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো ।
ঘ. "সুষ্ঠু সমন্বয় ব্যবস্থা উদ্দীপকের প্রতিষ্ঠানের লক্ষ্যার্জনে সহায়ক” – বিশ্লেষণ করো।
আরবার সিরামিক্স-এর প্রধান কার্যালয় মানিকগঞ্জে। সাভার ও আশুলিয়ায় এর আরও দুইটি কারখানা রয়েছে। প্রতিষ্ঠানটির উৎপাদন ব্যবস্থাপকের জারিকৃত নির্দেশনা সাভার ও আশুলিয়ায় পৌছাতে প্রায়ই বিলম্ব হয়। এতে উৎপাদন সমন্বয়ে অসুবিধা হয়। বর্তমানে পত্রবাহক বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নির্দেশনা পাঠানো হয়। এজন্য উৎপাদন ব্যবস্থাপক তিনটি ফ্যাক্স মেশিন কেনার সিদ্ধান্ত নেন। তবে উর্ধ্বতন কর্তৃপক্ষ এখনও বিষয়টি অনুমোদন করেননি। কারণ সমন্বয়ের নীতিমালায় প্রতিষ্ঠানের জন্য ফ্যাক্স মেশিন কেনার বিধান নেই। ফলে উৎপাদন ব্যবস্থাপক গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারছেন না।
ক. রাজেট কী?
খ. পরিকল্পনাকে তথ্যনির্ভর হতে হয় কেন?
গ. উদ্দীপকে সমন্বয়ের কোন মৌলিক নীতির অনুপস্থিতির জন্য উৎপাদন ব্যবস্থাপকের সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে না? ব্যাখ্যা করো।
ঘ. কার্যকর সমন্বয়ের পূর্বশর্তের দৃষ্টিকোণ হতে উৎপাদন ব্যবস্থাপকের সিদ্ধান্ত মূল্যায়ন করো।
জনাব মোশারফ একটি কৃষি পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ প্রতিষ্ঠানের এমডি। তিনি বিকেন্দ্রীকরণের নীতি অনুসরণ করেন। তাই বিভাগগুলোকে কাজের স্বাধীনতা দেন। প্রতিটি বিভাগের সদস্যরা নিজেরাই লক্ষ্য স্থির করেন এবং বাস্তবায়ন করেন। কিন্তু বছর শেষে এমডি দেখলেন, লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি এবং প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।
ক. আদেশের ঐক্য কী ?
খ. নির্দেশনা প্রতিষ্ঠানের হূৎপিণ্ড' – ব্যাখ্যা করো।
গ. প্রতিষ্ঠানটিতে সমন্বয়ের কোন নীতির অভাব লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
ঘ. প্রতিষ্ঠানে বিশৃঙ্খল পরিস্থিতি নিরসনে জনাব মোশারফের করণীয় সম্পর্কে তোমার মতামত দাও।
আব্দুর রহমান একটি সেবাদানকারী প্রতিষ্ঠানের অফিস চর সহকারী। প্রতিষ্ঠানটি মিরপুর, ঢাকাতে অবস্থিত। অফিসের মার্কেটিং ম্যানেজার আব্দুর রহমানকে একটি চিঠি ঢাকার উত্তরার একটি অফিসে দ্রুত নিয়ে আসতে বলে বাইরে চলে গেলেন। একটু পরেই একাউন্টস ম্যানেজার আরেকটি চিঠি তাকে দ্রুত মতিঝিলের একটি অফিসে জমা দিতে বললেন। ইতিপূর্বে প্রতিষ্ঠানের মালিক তার পিয়নকে বলেছিলেন আব্দুর রহমান যেন তার বাসায় যায়, যা পিয়ন আব্দুর রহমানকে বলতে ভুলে গেছে। আব্দুর রহমান দায়িত্ব পালন করতে সমস্যায় পড়লো ।
ক. 'সমন্বয়' কী?
খ. ' নমনীয়তার নীতি' বলতে কী বোঝায়?
গ. সমন্বয়ের কোন নীতির অনুপস্থিতির কারণে উদ্দীপকের আব্দুর রহমান দায়িত্ব পালনে সমস্যায় পড়ে গেলেন—ব্যাখ্যা করো।
ঘ. কার্যকর সমন্বয়ের উপায় হিসাবে প্রত্যক্ষ যোগাযোগের গুরুত্ব উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
জনাব তারেক 'ব্লু ওশান' নামক একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠানের কর্ণধার। সাংগঠনিক বিভিন্ন বিষয়ে তিনি উৎপাদন, অর্থ, ক্রয় ও বিক্রয় বিভাগের বিভাগীয় প্রধানদের সাথে পরামর্শক্রমে যৌথ সিদ্ধান্ত নিয়ে থাকেন। কাজ সম্পাদনে সমস্যা দেখা দিলে তিনি সংশোধনমূলক ব্যবস্থা নেন এবং কাজের পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনেন।
ক. PERT কী?
খ. সাংগঠনিক লক্ষ্য অর্জনে সমন্বয় অপরিহার্য কেন?
গ. উদ্দীপকের 'ব্লু ওশান' প্রতিষ্ঠানটি সমন্বয়ের কোন পূর্বশর্তটি পূরণ করেছে? ব্যাখ্যা করো।
ঘ. অনাব তারেকের অনুসৃত সমন্বয়ের নীতিটির যৌক্তিকতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
'মেরিন কসমেটিক্স' একটি প্রসাধনী প্রস্তুতকারক প্রতিষ্ঠান। প্রতিবছর এর প্রবৃদ্ধি ইতিবাচক। এ বছর কর্তৃপক্ষ ৩০% মুনাফা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেন। প্রধান নির্বাহী পূর্ববর্তী বছরের তুলনায় ৪০% বিক্রয় বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। অনুরূপভাবে উৎপাদন, ক্রয়, হিসাব ও বিজ্ঞাপন বিভাগকে স্ব স্ব লক্ষ্য নির্ধারণ করতে বলেন। সাথে নিজেদের মধ্যে আন্তঃযোগাযোগের মাধ্যমে কাজগুলো শেষ করে লক্ষ্য অর্জনে ভূমিকা রাখতে অনুরোধ করেন।
ক. আদর্শমান কী?
খ. প্রেষণা ও মনোবলের মধ্যে সম্পর্ক দেখাও।
গ. ‘মেরিন কসমেটিক্স'-এর লক্ষ্য নির্ধারণে সমন্বয়ের কোন নীতির প্রয়োগ হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. সমন্বয়ের বিশেষ নীতির অনুশীলনই মেরিন কসমেটিক্স-এর সমন্বয়কে কার্যকর করেছে বিশ্লেষণ করো।
সুন্দরবন ব্যাংক লি. চট্টগ্রাম শাখার ব্যবস্থাপক মি. কাশান মজুমদার তার কর্মকর্তাদের নিয়ে একসাথে প্রতিষ্ঠানের মুনাফার লক্ষ্য পূরণ। করতে চান। কিন্তু কখনো ক্যাশিয়ারের অবহেলা, কখনো চেক ইস্যুকারীর অলসতা, আবার কখনো চেক পাসিং অফিসারের অনাগ্রহতা ব্যবস্থাপকের লক্ষ্য অর্জনে বাধা হয়ে দাঁড়ায়। ফলে ব্যবস্থাপক সমন্বয়হীনতা দূর করার জন্য কার্যকর পদক্ষেপ নিলেন এবং মুনাফার লক্ষ্য অর্জিত হলো।
ক. সমন্বয় কী?
খ. সমন্বিত পরিকল্পনা সমলয়কে সহজ করে তোলে – ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে মি. কাঞ্চন মজুমদারের মুনাফার লক্ষ্য পূরণে সমন্বয়ের কোন নীতি লজ্জিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. সমন্বয়হীনতা দূর করতে ব্যবস্থাপক কী কী কার্যকর ব্যবস্থা নিলেন? ব্যাখ্যা করো।
সিলভার এন্টারপ্রাইজ-এর মালিক মি. হাবিব। তিনি বেশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজে নেন এবং অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পর্যায়ক্রমে ব্যবস্থাপনার নিচের স্তরে দেন। আবার প্রতিষ্ঠানের সব স্তরের কর্মীর কাজ করতে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য তিনি একে অন্যের সাথে যোগাযোগ রাখতে উৎসাহিত করেন। ফলে সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হয়।
ক. লক্ষ্য কী?
খ. কার্যকর সমন্বয়ের ক্ষেত্রে উদ্দেশ্যের ঐক্য স্থাপন জরুরি কেন?
গ. উদ্দীপকে সিদ্ধান্ত নেওয়ায় ব্যবস্থাপনার কোন নীতি অনুসৃত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. সুষ্ঠু সমন্বয় ব্যবস্থা সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়ক ভূমিকা 'রাখে'— উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।