DiB_2019
আরবার সিরামিক্স-এর প্রধান কার্যালয় মানিকগঞ্জে। সাভার ও আশুলিয়ায় এর আরও দুইটি কারখানা রয়েছে। প্রতিষ্ঠানটির উৎপাদন ব্যবস্থাপকের জারিকৃত নির্দেশনা সাভার ও আশুলিয়ায় পৌছাতে প্রায়ই বিলম্ব হয়। এতে উৎপাদন সমন্বয়ে অসুবিধা হয়। বর্তমানে পত্রবাহক বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নির্দেশনা পাঠানো হয়। এজন্য উৎপাদন ব্যবস্থাপক তিনটি ফ্যাক্স মেশিন কেনার সিদ্ধান্ত নেন। তবে উর্ধ্বতন কর্তৃপক্ষ এখনও বিষয়টি অনুমোদন করেননি। কারণ সমন্বয়ের নীতিমালায় প্রতিষ্ঠানের জন্য ফ্যাক্স মেশিন কেনার বিধান নেই। ফলে উৎপাদন ব্যবস্থাপক গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারছেন না। ক. রাজেট কী?খ. পরিকল্পনাকে তথ্যনির্ভর হতে হয় কেন?গ. উদ্দীপকে সমন্বয়ের কোন মৌলিক নীতির অনুপস্থিতির জন্য উৎপাদন ব্যবস্থাপকের সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে না? ব্যাখ্যা করো।ঘ. কার্যকর সমন্বয়ের পূর্বশর্তের দৃষ্টিকোণ হতে উৎপাদন ব্যবস্থাপকের সিদ্ধান্ত মূল্যায়ন করো।
Loading answers...