Questions in this chapter
ডাক্তার মতিন একজন হৃদরোগ বিশেষজ্ঞ। অপারেশন সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য তিনি তাঁর সিঙ্গাপুর প্রবাসী বন্ধু ডা. হেনরীর সহায়তা নেন। ত্বকের ক্যান্সার নির্মূলের জন্য ডাক্তার তারেক বর্তমানে একটি বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি শুরু করেছেন যা গতানুগতিক চিকিৎসার চেয়ে কম খরচ এবং জটিলতা কম।
ক. ভার্চুয়াল রিয়েলিটি কী?
খ. স্মার্টহোম বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. ডাক্তার মতিন যে প্রক্রিয়ায় অপারেশন সংক্রান্ত সমস্যা সমাধান করেন তা বর্ণনা কর।
ঘ. ডাক্তার তারেকের চিকিৎসা পদ্ধতি অধিক কার্যকর— বিশ্লেষণ কর।
ডাঃ শফিক শহরের কর্মস্থলে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলের নাগরিকদের চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তিনি কৃত্রিম পরিবেশে অপারেশনের প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
ক. আউটসোর্সিং কী?
খ. “যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করে” – ব্যাখ্যা কর।
গ. ডাঃ শফিক কীভাবে চিকিৎসা সেবা দিয়ে থাকেন? ব্যাখ্যা কর।
ঘ. ডাঃ শফিকের প্রশিক্ষণের ব্যবহৃত প্রযুক্তিটি প্রাত্যহিক জীবনে কী প্রভাব রাখছে? আলোচনা কর।
অভি লন্ডনের রয়েল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। ডাক্তার এক ধরনের মিনিম্যালি ইনহেন্সিভ পদ্ধতিতে ক্রায়োপ্রোব ব্যবহারের মাধ্যমে তাঁর চিকিৎসা করলেন এবং বর্তমানে তিনি সম্পূর্ণরূপে সুস্থ।
ক. স্যাটেলাইট কী?
খ. ক্রায়োপ্রোব কী ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত চিকিৎসা পদ্ধতিতে কীভাবে জীবাণু ধ্বংস করা হয়? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের চিকিৎসা পদ্ধতি বিশেষ কিছু রোগীদের জন্য উপযোগী— বিশ্লেষণ কর।
শফিকের বন্ধু শিহাব আমেরিকা প্রবাসী। একদিন তারা একে অপরের সাথে ইন্টারনেটের মাধ্যমে কথা বলছে। কথা বলতে বলতে শিহা তার কক্ষে রাখা একটি নতুন যন্ত্র শফিককে দেখাল এবং বলল যে এই যন্ত্র ব্যবহার করে গেম খেলা যায় এবং সেখানে বাস্তবতার অনুভূতি পাওয়া যায় ।
ক. বায়োমেট্রিক্স কী?
খ. ঘরে বসে চিকিৎসা সেবা পাওয়া সম্ভব- কিভাবে ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে শফিক ও শিহাবের কথোপকথনের পদ্ধতিটি ব্যাখ্যা কর।
ঘ. বর্তমান প্রেক্ষাপটে শিহাবের যন্ত্রটির গ্রহণযোগ্যতা বিশ্লেষণ কর।

ক. ফাজি লজিক কি?
খ. নিম্ন তাপমাত্রায় চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা কর।
গ. চিত্র-২ এ নির্দেশিত প্রযুক্তি কর্পোরেট সেক্টরে কীভাবে ভূমিকা পালন করে ব্যাখ্যা কর।
ঘ. পাটের জিনোম সিকুয়েন্স গবেষণায় চিত্র-১ এর ভূমিকা বর্ণনা কর।
তানহা টিভিতে জার্মানির সার্কাস বিষয়ক একটি প্রতিবেদন দেখে Virtual Wonderland নামে একটি বিষয় সম্পর্কে অবগত হলো। এখানে পশুদের সুরক্ষার কথা ভেবে সত্যিকারের বন্য পশুদের পরিবর্তে কম্পিউটারের সাহায্যে এসব পশুদের প্রতিচ্ছবি তৈরি করে বড় পর্দায় প্রদর্শন করে।
ক. কৃত্রিম বুদ্ধিমত্তা কী?
খ. হ্যাকিং-এর সাথে নৈতিকতার সম্পর্ক ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে "Virtual Wonderland" কোন প্রযুক্তিকে নির্দেশ করে? বিশ্লেষণ কর।
ঘ. উক্ত প্রযুক্তিটির চিকিৎসাক্ষেত্রে কোনো কার্যকর প্রভাব আছে কি-না মূল্যায়ন কর।
রাজুর বাবা যে অফিসে কাজ করেন সেখানে গাড়ী চালনার প্রাক প্রশিক্ষণ দেওয়ার প্রযুক্তিগত সুবিধা আছে। একদিন বাবার অফিসে গিয়ে রাজু দরজায় হাত দিতে গেলেই এলার্ম বেজে উঠে। কিন্তু বাবা এসে দরজার সামনে দাঁড়াতেই সেই দরজা খুলে যায়।
ক. প্লেজিয়ারিজম কী?
খ. কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে একটি নতুন মৌলিক গবেষণা পরিকল্পনা সম্ভব নয়- ব্যাখ্যা কর।
গ. রাজুর বাবা দাঁড়ালে দরজাটি খুলে রাজু দাঁড়ালে খুলল না কেন? ব্যাখ্যা কর।
ঘ. আধুনিক জীবনের নিরাপত্তায় উদ্দীপকের প্রযুক্তি দুটির তুলনামূলক বিশ্লেষণ কর।
মি. মিলন তার ছেলে আসিফ যমুনা ফিউচার পার্কে গিয়ে জুমানজী নামের একটি সিনেমা দেখল। সিমেনা হলো থেকে বেরিয়ে আসিফ তার বাবাকে বলল, সিনেমাটি তার কাছে একদম বাস্তব বলে মনে হয়েছে এবং এক পর্যায়ে সে নিজেকে সিনেমার একজন অভিনেতা ভেবে কল্পনায় হারিয়ে গিয়েছিল।
ক. ন্যানো টেকনোলজি কী?
খ. প্রাইমারি ও ফরেন Key ফিল্ড এক নয়— ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সিনেমা দেখার ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তিটি বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের প্রযুক্তিটি চিকিৎসা ক্ষেত্রে কীভাবে ব্যবহৃত হতে পারে বিশ্লেষণ কর ও মতামত দাও।
ডা: গফুর লিভার টিউমারে আক্রান্ত রোগীদের বিনা রক্তপাতে টিউমার অপসারণের চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তিনি কম্পিউটার সিস্টেম নিয়ন্ত্রিত কৃত্রিম পরিবেশে অপারেশনের প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এ প্রযুক্তি তার পেশাগত সাফল্যও এনে দিয়েছে।
ক. ন্যানোটেকনোলজি কী?
খ. মানুষের জন্য দুঃসাধ্য জায়গা থেকে তথ্য সংগ্রহের প্রযুক্তি ব্যাখ্যা কর।
গ, ডা: গফুরের চিকিৎসা সেবায় ব্যবহৃত পদ্ধতিটি ব্যাখ্যা কর।
ঘ. ডা: গফুরের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি কিভাবে তার সাফল্যের সাথে জড়িত বিশ্লেষণ কর।
ড. মোঃ সামছুল আলম সম্প্রতি ইলিশ মাছের জিনোম রহস্য উন্মোচন করেছেন। তিনি জেনারেশন সিকুয়েন্সিং পদ্ধতিতে ক্ষুদ্র ক্ষুদ্র আকারের ডিএনএ খণ্ড হিসেবে প্রাথমিক সিকুয়েন্স ডেটা উৎপন্ন করেন। এই ডেটাগুলো বায়োলজিক্যাল ডেটা এনালাইসিস করার প্রোগ্রাম ব্যবহার করে ডি-নোভা জিনোম এসেম্বল করা হয়। এর মাধ্যমে উচ্চবর্ধনশীল ও রোগ প্রতিরোধী ইলিশ উৎপাদন সম্ভব ।
ক. অ্যাকচুয়েটর (Actuator) কী?
খ. তথ্য প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতায় ডায়াবেটিস রোগীরা উপকৃত হচ্ছে – ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে জিনোম রহস্য উন্মোচনে কোন প্রযুক্তি সহায়ক ভূমিকা পালন করে? ব্যাখ্যা কর।
ঘ. কোন প্রযুক্তি ব্যবহার করলে উদ্দীপকের উল্লিখিত মাছ উৎপাদন সম্ভব? বিশ্লেষণ কর।
ডা. মাহমুদ কানাডায় ট্রেনিং-এর জন্য গিয়েছেন। সেখানে ট্রেনিং সেন্টার ও অপারেশন থিয়েটারে প্রবেশের ক্ষেত্রে যথাক্রমে আঙুলের ছাপ ও চোখ ব্যবহার করলেন। পরবর্তীতে তিনি ল্যাবরেটরিতে রিকম্বিনেন্ট ডিএনএ (DNA) তৈরি সংক্রান্ত বিষয়ে গবেষণা করে মিষ্টি তেঁতুল চাষাবাদের পরিকল্পনা করলেন।
ক. বায়োইনফরমেটিক্স কী?
খ. “ফিশিং একটি অনৈতিক কাজ”— ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ট্রেনিং সেন্টার ও অপারেশন থিয়েটারে প্রবেশের জন্য ব্যবহৃত প্রযুক্তিদ্বয়ের বর্ণনা দাও।
ঘ. ল্যাবরেটরিতে গবেষণাকৃত পদ্ধতিটি দিয়ে আমাদের দেশের কৃষকগণ কতটুকু উপকৃত হতে পারে তার বিশ্লেষণপূর্বক মতামত দাও।
সাকিব তার চাচার অফিসে গিয়ে দেখল যে, চাচার কক্ষের নির্ধারিত স্থানে আঙুল স্পর্শ করলে দরজা খুলে যায়। সে আরও দেখতে পেল গবেষণা কক্ষের বিশেষ স্থানে কিছুক্ষণ তাকিয়ে থাকলে দরজা খুলে যায়। সাকিবের এক প্রতিবেশী তাকে বলল যে, ত্বকের টিউমার চিকিৎসায় সে রক্তপাতহীন চিকিৎসা গ্রহণ করতে ইচ্ছুক।
ক. প্লেজিয়ারিজম কী?
খ. রোবট একটি প্রোগ্রাম কন্ট্রোল ডিভাইস — ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের গবেষণা কক্ষে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে সাকিবের প্রতিবেশীর চিকিৎসা পদ্ধতি বিশ্লেষণ কর।
জামান দক্ষিণ কোরিয়াতে ড্রাইভার হিসেবে একটি প্রতিষ্ঠানে চাকরি করে। সে প্রথম এক মাস একটি বিশেষ কৃত্রিম পরিবেশে গাড়ি চালনার প্রশিক্ষণ গ্রহণ করে এবং বিভিন্ন পরিস্থিতিতে গাড়ি চালানোর কৌশল রপ্ত করে। সে বাসায় বসে আরও একটি প্রতিষ্ঠানে ডেটা এন্ট্রির কাজ করে। ফলে সে বাড়তি টাকা উপার্জন করতে পারে।
ক. জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী?
খ. “টেলিমেডিসিন এক ধরনের সেবা"- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের জামানের প্রবাস জীবনে কোন প্রযুক্তির কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে জামানের বাড়তি আয়ের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ভূমিকা বিশ্লেষণ কর।
জনাব রমিজের গবেষণাগারে দ্রুত বর্ধনশীল ও পোকা প্রতিরোধী নতুন জাতের পাট উদ্ভাবন করা হয়েছে। গবেষণাগারে হাতের ছাপ দিয়ে প্রবেশ করতে হয়। জনাব রমিজ গবেষণাগারটিকে আরো নিরাপদ রাখতে চায়।
ক. বিশ্বগ্রাম কী?
খ. নিম্নতাপমাত্রায় চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা কর।
গ. পাট উৎপাদনে জনাব রমিজের গৃহীত প্রযুক্তিটি বর্ণনা কর ।
ঘ. উদ্দীপকের আলোকে জনাব রমিজের চাওয়া কী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পূরণ হতে পারে বলে তুমি মনে কর? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
ছোটবেলা থেকে আজিমের স্বপ্ন সে বিমান চালক হবে। পরবর্তীতে সে একটি ফ্লাইং ক্লাবে ভর্তি হয়। সেখানে তাকে ফ্লাইট সিমুলেটর ব্যবহার করে উড়ার প্রশিক্ষণ দেওয়া হয়। আজিম একদিন রোবট মেলায় বেড়াতে যেয়ে দেখতে পেল কিছু রোবট ফুটবল খেলছে আবার কিছু রোবট দাবা খেলায় ব্যস্ত রয়েছে।
ক. টেলিমেডিসিন কী?
খ. ই-কমার্স ব্যবসা-বাণিজ্যকে সহজ করেছে ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লেখিত আজিমের বিমান চালনা প্রশিক্ষণ পদ্ধতি কেন আমাদের দেশের জন্য সুবিধাজনক?
ঘ. উদ্দীপকে উল্লেখিত রোবটের চলাফেরা ও দাবা খেলার ক্ষমতার কারণ ভিন্ন ভিন্ন বিশ্লেষণ কর।
ড: কামরুল তাঁর চেম্বারে প্রবেশের সময় দরজার বাটনে বৃদ্ধাঙ্গুল রাখলে দরজা খুলে যায়। তাঁর বন্ধু বিজ্ঞানী রাশেদ ল্যাবে প্রবেশের সময় সেন্সরের দিকে তাকানোর সাথে সাথে দরজা খুলে যায়। অতঃপর একদিন তাঁরা বাড়িতে বসে বিশেষ ধরনের হেলমেট ও চশমা পরে গাড়ি ছাড়াই ড্রাইভিং এর বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।
ক. ন্যানোটেকনোলজি কী?
খ. বহিঃত্বকে কোন সার্জারি ক্রমশ: জনপ্রিয় হচ্ছে— ব্যাখ্যা কর ।
গ. উদ্দীপক অনুসারে বাড়িতে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা কর।
ঘ. চেম্বারে ও ল্যাবে প্রবেশের প্রক্রিয়াকরণের মধ্যে কোনটি বহুল ব্যবহৃত? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
ড. আলতাফ একজন কৃষি গবেষক। তাঁর আবিষ্কৃত বীজ চাষ করে একজন কৃষক পূর্বের ফসলের চেয়ে অধিক ফসল ঘরে তুলল। ড. আলতাফ একদিন তাঁর বন্ধু চিকিৎসকের নিকট গালের আঁচিল অপারেশনের জন্য গেলেন। বন্ধু তাকে স্বল্প সময়ে 20°C তাপমাত্রায় রক্তপাতহীন অপারেশন করলেন। তিনি তৎক্ষণাৎ বাড়ি ফিরে এলেন।
ক, ব্লগ কী?
খ. বাস্তবে অবস্থান করেও কল্পনাকে ছুঁয়ে দেখা সম্ভব— ব্যাখ্যা কর।
গ. ড. আলতাফের গবেষণায় কোন ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয়েছে- ব্যাখ্যা কর।
ঘ. ড. আলতাফের বন্ধুর চিকিৎসা পদ্ধতির যৌক্তিকতা বিশ্লেষণপূর্বক মতামত দাও।
ইশরাক সপ্তম শ্রেণির ছাত্র এবং সে খুব ভাল দাবা খেলে। ইশরাক চলতি বছর বিভাগীয় স্কুল দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু সে একদিন কম্পিউটারের সাথে দাবা খেলতে গিয়ে পরাজিত হলো। ইশরাকের বন্ধু ইয়ামিন গুলশানের একটি রেস্টুরেন্টে খেতে গিয়ে লক্ষ করল যে, মানুষের মতো দেখতে কিছু যন্ত্রকর্মী খাবার পরিবেশনের কাজ করছে। এই বিষয়টি তাকে অবাক করল।
ক. ন্যানোটেকনোলজি কাকে বলে?
খ. ঘরে বসেই বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় কীভাবে? ব্যাখ্যা কর।
গ. কম্পিউটারর কোন প্রযুক্তির কারণে ইশরাক দাবা খেলায় পরাজিত হলো? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
ঘ. উদ্দীপকের আলোকে মানুষের মত দেখতে যন্ত্রকর্মীর উপযোগিতা বর্ণনা কর।
সরকার সারাদেশে কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র চালু করেছেন। এই সকল স্বাস্থ্যকেন্দ্রে রোগীরা সাধারণ চিকিৎসা সেবা নিতে পারেন। এমনকি কেন্দ্রসমূহে প্রযুক্তির মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সেবা প্রদানের চিন্তা-ভাবনা এই সরকারের রয়েছে। এরসঙ্গে রোগীরা প্যাথলজিক্যাল রিপোর্ট যেন বাসায় বসে পেতে পারেন সেই ব্যবস্থাও রাখা হবে।
ক. হ্যাকিং কী?
খ. নেটওয়ার্কের ব্যাকবোন হিসেবে অপটিক্যাল ফাইবার সুবিধাজনক কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের তথ্যানুযায়ী চিকিৎসা সেবা প্রযুক্তিটি কী? ব্যাখ্যা কর।
ঘ. প্রত্যন্ত অঞ্চলে উদ্দীপকের প্রযুক্তিটি কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে হয়? মতামত দাও।
প্রত্যন্ত অঞ্চলের জনসাধারণের কাছে তথ্য ও যোগাযোগ সেবা পৌছে দিতে সরকার মুন্সীগঞ্জের কেওয়ার গ্রামে একটি তথ্য সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করে। উক্ত সেবা কেন্দ্রের মাধ্যমে ছাত্র, শিক্ষক, কৃষকসহ সকল জনসাধারণ কৃষি, শিক্ষাসহ বিভিন্ন তথ্য খুব সহজেই জানতে ও তা কাজে লাগাতে পারছে। যার ফলে সবাই উপকৃত হচ্ছে এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ক. ই-কমার্স কী?
খ. শ্রেণিকক্ষে পাঠদান সহজতর করতে আইসিটির ব্যবহার লেখ।
গ. কেওয়ার গ্রামের কৃষকগণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে কিভবে উপকৃত হতে পারেন— ব্যাখ্যা কর।
ঘ. শিক্ষার উন্নয়নে কেওয়ার গ্রামের তথ্য সেবা কেন্দ্রের প্রভাব বিশ্লেষণ কর।