DCC_2020

জামান দক্ষিণ কোরিয়াতে ড্রাইভার হিসেবে একটি প্রতিষ্ঠানে চাকরি করে। সে প্রথম এক মাস একটি বিশেষ কৃত্রিম পরিবেশে গাড়ি চালনার প্রশিক্ষণ গ্রহণ করে এবং বিভিন্ন পরিস্থিতিতে গাড়ি চালানোর কৌশল রপ্ত করে। সে বাসায় বসে আরও একটি প্রতিষ্ঠানে ডেটা এন্ট্রির কাজ করে। ফলে সে বাড়তি টাকা উপার্জন করতে পারে। ক. জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী?খ. “টেলিমেডিসিন এক ধরনের সেবা"- ব্যাখ্যা কর। গ. উদ্দীপকের জামানের প্রবাস জীবনে কোন প্রযুক্তির কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকে জামানের বাড়তি আয়ের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ভূমিকা বিশ্লেষণ কর।

Loading answers...