Questions in this chapter

HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

ঢাকার একটি গবেষণা প্রতিষ্ঠানে একদল বিজ্ঞানী বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করে তার ফলাফল কম্পিউটারে সংরক্ষণ এবং তা বিশ্লেষণ করেন। গবেষণাগারের নিরাপত্তা রক্ষায় অপরিচিত ব্যক্তির প্রবেশ রোধে গবেষক দল গবেষণাগারে প্রবেশের সময় তাদের আঙ্গুলের ছাপ ব্যবহার করেন।

ক. তথ্যপ্রযুক্তি কী?

খ. আইসিটিনির্ভর উৎপাদনব্যবস্থা স্বাস্থ্যঝুঁকি কমায়- ব্যাখ্যা করো।

গ. গবেষণাগারে প্রবেশপথে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়েছে তা ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের গবেষণা কার্যক্রমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কোন দিকটি প্রতিফলিত হয়েছে? বিশ্লেষণ করো।

ফরহাদ স্যার
Views: 148Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

কৃষি গবেষক ড. ফয়সাল উদ্ভাবিত বীজ দিয়ে চাষ করে একজন কৃষক পূর্বের চেয়ে অনেক বেশি ফলন পেল। তার এই সাফল্যের বিষয়টি কৃষি অধিদপ্তর অন্যান্য কৃষকের কাছে সরবরাহ করে, ফলে ধানের বাম্পার ফলন হয়।

ক. হ্যাকিং কী?

খ. 'টেলিমেডিসিন এক ধরনের চিকিৎসা সেবা'- ব্যাখ্যা করো।

গ. কৃষি অধিদপ্তরের কার্যক্রমের ভূমিকা ব্যাখ্যা করো।

ঘ. ‘ড. ফয়সালের গবেষণায় ব্যবহৃত প্রযুক্তি বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলবে'- বিশ্লেষণ করো।

ফরহাদ স্যার
Views: 544Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

সম্প্রতি ভারতের অ্যাপোলো হসপিটাল রোগীর দেহে অস্ত্রোপচারের জন্য একটি বিশেষ প্রযুক্তির সাহায্যে তৈরি ক্ষুদ্র যন্ত্র রোগীর দেহের অভ্যন্তরে প্রবেশ করিয়ে শুধুমাত্র বাইরে থেকে চিকিৎসক দিয়ে নিয়ন্ত্রণ করে সফল অস্ত্রোপাচর করছে। এছাড়াও হসপিটাল কর্তৃপক্ষ নতুন চিকিৎসকদের নিরাপদ প্রশিক্ষণে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে।

ক. জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী?

খ. ‘বিশেষ প্রযুক্তির কিছু কম্পিউটার মানুষের মতো সিদ্ধান্ত গ্রহণে সক্ষম’- ব্যাখ্যা করো।

গ. হসপিটালের যন্ত্রটি তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কতটুকু সুবিধাজনক? যুক্তিসহ তোমার মতামত দাও।

ঘ. প্রশিক্ষণে হসপিটাল কর্তৃপক্ষের গৃহীত প্রযুক্তির প্রভাব বিশ্লেষণ করো।

ফরহাদ স্যার
Views: 356Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

সুমী তার স্বামী এবং মেয়েকে নিয়ে শীতের ছুটিতে সেন্টমার্টিন বেড়াতে গেল। সেখানে যাওয়ার জন্য সুমী ইন্টারনেটের মাধ্যমে বাস, শিপ এবং হোটেলের বুকিং দেয়। সেখানে এক বিকেলে সুমীর স্বামী ঢেউয়ের ধাক্কার পড়ে প্রবাল পাথরে পা কেটে ফেললেন। অনেক খুঁজে একজন ডাক্তার পাওয়া গেল, যিনি সুমীর স্বামীর পায়ে সেলাই করতে পারলেও অ্যান্টিটিটেনাস ইনজেকশন দিতে পারলেন না। পরদিন দুপুর আড়াইটায় মেইন ল্যান্ডে যাওয়ার শিপ। তাই সুমী গ্রামীনফোনের বিশেষ নম্বরে ডায়াল করে এ বিষয়ে পরামর্শ গ্রহণ করে।

ক. দূরশিক্ষণ কী?

খ. নিম্ন তাপমাত্রায় ত্বকের চিকিৎসা পদ্ধতি কার্যকর- ব্যাখ্যা করো।

গ. সুমী যেভাবে বুকিং দিয়েছিল তা ছিল অধিকতর সুবিধাজনক। যুক্তিসহ তোমার মতামত দাও।

ঘ. সুমীর পরামর্শ গ্রহণের ক্ষেত্রে বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট কোন উপাদানটি প্রতিফলিত হয়েছে? বিশ্লেষণ করো।

ফরহাদ স্যার
Views: 224Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

বাংলাদেশ পাসপোর্ট অফিস মেশিন রিডেবল পাসপোর্ট তৈরির জন্য ডিজিটাল পদ্ধতিতে আবেদনকারীর আঙুলে ছাপ, স্বাক্ষর ও মুখমণ্ডলের ছবি সংগ্রহ করে ডেটাবেজে সংরক্ষণ করে। কিছু ব্যক্তি নকল পাসপোর্ট তৈরির জন্য পাসপোর্ট অফিসের ডেটাবেজ হ্যাক করার চেষ্টা করে থাকে।

ক. রোবট কী?

খ. ‘বিশ্বগ্রাম বাস্তবায়নের ফলে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে’- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে উল্লেখিত ব্যক্তিদের আচরণ থেকে তাদের মনোভাব মূল্যায়ন করো।

ঘ. পাসপোর্ট অফিসে যে সকল যন্ত্রের সাহায্যে ডেটা সংগ্রহ করা হয় তা অধিকতর উপযোগী? বিশ্লেষণ করে মতামত দাও।

ফরহাদ স্যার
Views: 201Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

বাংলাদেশের ভোটারদের উন্নতমানের স্মার্ট কার্ড তৈরির জন্য বর্তমান সরকার সেনাবাহিনীর সহায়তায় ভোটারদের আঙুলের ছাপ সংরক্ষণ করে। তার ভিত্তিতে পরিচয়পত্র দেওয়া হয়। কিন্তু আঙুলের ছাপের নিরাপত্তার অভাব ও সূক্ষ্মতা কম থাকায় বর্তমানে আরও একটি বিশেষ অঙ্গের ছাপ সংরক্ষণ করার প্রয়োজন হয়, যাতে করে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশের প্রত্যেক নাগরিক স্মার্ট কার্ড পায়, যেটি বিভিন্ন সরকারি ও বেসরকারি কাজে ব্যবহার করা যাবে।

ক. সফটওয়্যার পাইরেসি কী?

খ. যে প্রযুক্তি ঝুঁকিপূর্ণ কাজকে সহজ করেছে তা ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের আলোকে ভোটারদের জন্য কোন বিশেষ অঙ্গটি ব্যবহার করা হয়েছে— ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের আলোকে ‘নতুন প্রযুক্তি অধিকতর নিরাপত্তা নিশ্চিত করে’ কথাটি বিশ্লেষণ করো।

ফরহাদ স্যার
Views: 571Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

আসাদ এখন ঘরে বসেই নিজের প্রয়োজনীয় সকল তথ্য তার ল্যাপটপে পেয়ে যাচ্ছে। এ প্রযুক্তির সহায়তায় সে তার বাবাকে ধানক্ষেতের ক্ষতিকর কীটপতঙ্গ দমনে করণীয় সম্পর্কে তথ্য সরবরাহ করে। উক্ত এলাকার চেয়ারম্যান মঞ্জুর এলাহী প্রতিমাসে ঢাকায় থাকা তার কয়েকজন পরিচিত ডাক্তার বন্ধুদের থেকে গ্রামের মানুষের জন্য সরাসরি স্বাস্থ্যসেবা গ্রহণের ব্যবস্থা করে দেন।

ক. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী?

খ. ইলেকট্রনিক পদ্ধতিতে পত্র আদান-প্রদানের সুবিধা অনেক বুঝিয়ে লেখ।

গ. উদ্দীপকের আসাদ কোন ক্ষেত্রে তথ্য প্রযুক্তির সুবিধা গ্রহণ করেছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের চেয়ারম্যানের গৃহীত ব্যবস্থা স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কতটুকু সহায়ক? বিশ্লেষণ করো।

মাহবুবুর স্যার
Views: 386Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

সুমনের বড় ভাই যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সুমনের কাছ থেকে জরুরিভাবে কিছু ডকুমেন্টের চাহিদা দিলে সুমন এটাচ করে ইলেকট্রনিক মেইল পদ্ধতি ব্যবহার করে দ্রুত পাঠিয়ে দেয়। সুমন যে বিশ্ববিদ্যালয়ের জন্য এপ্লাই করেছে ব্রাউজ করে সে বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত জেনেছে।

ক. অডিও কনফারেন্সিং কী?

খ. কথা বলার পাশাপাশি ছবিও দেখা যায়- বুঝিয়ে লেখ।

গ. উদ্দীপকে সুমন কোন প্রযুক্তিটি ব্যবহার করে দ্রুত তথ্য প্রেরণ করে সুবিধা পেয়েছে? কীভাবে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের আলোকে দ্রুত যে কোনো তথ্য পাওয়ার সুবিধা। সম্পর্কে তোমার মতামত বিশ্লেষণ করো।

মাহবুবুর স্যার
Views: 481Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাসে অধ্যক্ষ মহোদয় বললেন, “নিয়মিত ক্লাসে উপস্থিত হতে হবে। একজনের উপস্থিতি যেন অন্য কেউ দিতে না পারে, তার জন্য বিশেষ যন্ত্র আছে। শুধু তাই নয়, ক্লাসে উপস্থিত না হলে অভিভাবক তা স্বয়ংক্রিয়ভাবে সাথে সাথে জেনে যাবেন।”

ক. জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী?

খ. কম্পিউটার মানুষের সাথে দাবা খেলতে পারে"- কীভাবে তা বুঝিয়ে লেখ।

গ. উদ্দীপকের আলোকে উপস্থিতি নিশ্চিতকরণ পদ্ধতি ব্যাখ্যা করো।

ঘ. তথ্য প্রযুক্তি ব্যবহার করে শিক্ষাঙ্গনে শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি করা সম্ভব”— উদ্দীপকের আলোকে আলোচনা করো।

মাহবুবুর স্যার
Views: 402Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

DHPQrk0l

ক. ফাজি লজিক (Fuzzy Logic) কী?

খ. 'ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহৃত যন্ত্র'- ব্যাখ্যা করো।

গ. চিত্র ১ এ নির্দেশিত প্রযুক্তি নগরায়নের কাজে কীভাবে সহায়তা করে ব্যাখ্যা করো।

ঘ. চিত্র ২ এ নির্দেশিত প্রযুক্তিটি প্রাণীসম্পদ উন্নয়নে কী ধরনের ভূমিকা রাখতে পারে বলে তুমি মনে করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

মাহবুবুর স্যার
Views: 278Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

শিশুদের জন্য দুধ একটি 'পুষ্টিকর খাবার। দুধের কৌটা প্যাকেটজাতকরণের সময় একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। দুধের কারখানায় নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য প্রবেশের পথে আঙ্গুলের ছাপ দেওয়ার জন্য একটি ডিভাইস স্থাপন করা হয়েছে।

ক. রোবোটিক্স কী?

খ. প্রযুক্তি ব্যবহার করে মোটর ড্রাইভিং শিখা সম্ভব- কথাটি ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে কারখানায় ব্যবহৃত ডিভাইসটির প্রযুক্তিটি ব্যাখ্যা করো।

ঘ. দুধের কৌটার ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তির সুবিধা ও অসুবিধা উল্লেখসহ তোমার মতামত বিশ্লেষণ করো।

ISCM_2022
Views: 354Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

পটেটো চিপস্ সবার খুবই প্রিয়। সুচি চিপস কোম্পানিতে চিপস্ প্যাকেটজাতকরণের সময় একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। চিপস্ কারখানার নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য প্রবেশের পথে আঙ্গুলের ছাপ দেয়ার জন্য একটা ডিভাইস স্থাপন করা হয়েছে।

ক. কৃত্রিম বুদ্ধিমত্তা কী?

খ. 'রক্তপাতহীন ও ব্যাথামুক্ত চিকিৎসা করা যায়' -ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে কারখানায় ব্যবহৃত ডিভাইসটির প্রযুক্তি ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের সুচি চিপস কোম্পানিতে চিপস প্যাকেটজাতকরণে যে প্রযুক্তি ব্যবহৃত হয়েছে তা আমাদের জীবনে কী ধরনের ভূমিকা রাখে- আলোচনা করো।

GAHC_2022
Views: 37Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

সেনাপ্রধান ঘোষণা দিলেন যে, সৈনিকদের প্রযুক্তি নির্ভর পরিবেশে যুদ্ধের প্রশিক্ষন দেওয়া হবে, যাতে সৈনিকগণ প্রকৃত যুদ্ধের অভিজ্ঞতা লাভ করে। তিনি খাদ্য সরবরাহ ইউনিটকে যুদ্ধের ময়দানে দীর্ঘদিন সতেজ ও মচমচে থাকে এমন প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে প্যাকেটজাত শুকনো খাবার সরবরাহ করার নির্দেশ দিলেন।

ক. ই-কমার্স কী?

খ. 'হাব' অপেক্ষা 'সুইচ' বেশী নিরাপদ কেন?

গ. উদ্দীপকে খাবার প্যাকেটজাত করার আধুনিক প্রযুক্তির বর্ণনা দাও ।

ঘ. উদ্দীপকে সৈনিকদের প্রশিক্ষণ দেওয়ার প্রযুক্তিটি বর্তমানে আরও যে সকল ক্ষেত্রে ব্যবহার হচ্ছে তার বর্ণনা দাও।

DGWC_2022
Views: 498Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

নাসিম সাহেবের ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করার সময় একটি বাটনে বৃদ্ধাঙ্গুল রাখলে দরজা খুলে যায়। ফলে যে কেউ ইচ্ছামতো সেখানে প্রবেশ করতে পারে না এবং কর্মচারীদের সঠিক সময়ে অফিসে প্রবেশ নিশ্চিত হওয়ায় ব্যবসার লাভ অনেক বেড়েছে। হঠাৎ এক দুর্ঘটনায় নিহত বহু শ্রমিকদের পরিচয় প্রাথমিক অবস্থায় শনাক্ত করা যাচ্ছিল না। পরবর্তীতে সরকারের সদিচ্ছায় উচ্চ প্রযুক্তির মাধ্যমে অধিকাংশ লাশ সনাক্ত করা সম্ভব হয়।

ক. বায়োইনফরম্যাটিক্স কী?

খ. অডিও ভিডিও তথ্য আদান-প্রদানে কোনটিতে ডেটা স্পিড বেশি প্রয়োজন- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপক অনুসারে প্রতিষ্ঠানে কর্মচারীদের প্রবেশ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে শ্রমিকদের লাশ শনাক্তকরণের জন্য গৃহীত পদ্ধতি মূল্যায়ন করো।

MMC_2022
Views: 385Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

রাতুল তার চাচার সাথে অফিসে গিয়েছে। রাতুল অফিসে গিয়ে যখনই দরজায় হাত দিয়েছে তখনই অ্যালার্ম বাজা শুরু হলো। রাতুলের চাচা বলল 'দরজায় হাত দিও না'। তারপর তিনি দরজার সামনে দাঁড়াতে দরজা খুলে গেল। রাতুল জিজ্ঞাসা করল, আমি দরজার সামনে দাঁড়ালাম কিন্তু দরজা খুলল না অথচ তুমি দাঁড়ালে আর দরজা খুলে গেল কেন? উত্তরে রাতুলের চাচা বলল, “এটা এক ধরনের সিকিউরিটি সিস্টেম।”

ক. বায়োইনফরম্যাটিক্সের প্রধান কাজ কী?

খ. বায়োমেট্রিক্স আইডেন্টিফায়ার প্রধানত কতটি ও কী কী?

গ. অফিসের সিকিউরিটি সিস্টেমটি কেমন? ব্যাখ্যা করো।

ঘ. উক্ত সিস্টেম অফিসের জন্য নিরাপদ অথচ সাশ্রয়ী- মন্তব্যটি বিশ্লেষণ করো।

BAFSCD_2022
Views: 188Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

দিয়া একটি মাল্টিন্যাশনাল কোম্পানীতে চাকুরি করে। তার অফিসে প্রবেশের জন্য প্রক্সিমেটেড আইডেন্টিটি কার্ড ব্যবহৃত হয় এবং প্রস্থানের জন্য চোখ ব্যবহৃত হয়। কোম্পানিটি নতুন একটি থিমপার্ক প্রজেক্ট স্থাপনের জন্য পরিকল্পনা করে। সেখানে বহু খেলনা থাকবে এর মধ্যে একটি হলো বাচ্চারা সেখানে গিয়ে বিশেষ ধরনের হেলমেট ও চশমা পড়ে মজা করে গাড়ি ড্রাইভিং করতে পারবে।

ক. জিনোম কী?

খ. ন্যানো প্রযুক্তির পদ্ধতিগুলো ব্যাখ্যা করো।

গ. থিম পার্কে উল্লিখিত খেলনাটিতে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো।

ঘ. দিয়ার অফিসে প্রবেশ ও প্রস্থানে যে প্রযুক্তি ব্যবহৃত হয় এদের মধ্যে কোনটি অধিকতর নিরাপদ? তোমার মতামতের বিশ্লেষণপূর্বক উত্তর দাও।

QCSC_2022
Views: 357Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

বাংলাদেশ পাসপোর্ট অফিস মেশিন রিডেবল পাসপোর্ট তৈরির জন্য ডিজিটাল পদ্ধতিতে আবেদনকারীর আঙুলের ছাপ, সিগনেচার এবং মুখমণ্ডলের ছবি সংগ্রহ করে ডেটাবেজে সংরক্ষণ করে। কিছু ব্যক্তি নকল পাসপোর্ট তৈরির জন্য পাসপোর্ট অফিসের ডেটাবেজ হ্যাক করার চেষ্টা করে।

ক. বঙ্গবন্ধু-১ কী?.

খ. “বিশ্বগ্রাম কর্মসংস্থানের সৃষ্টি করছে"- ব্যাখ্যা করো।

গ. পাসপোর্ট অফিসে ডেটা সংগ্রহ করা হয় কোন প্রযুক্তিতে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে উল্লিখিত ব্যক্তিদের কর্মকাণ্ড থেকে তাদের মনোভাব মূল্যায়ন করো।

NSC_2022
Views: 884Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

ইভান এইচ এস সি পরীক্ষার কারণে ঈদেও শপিংয়ের জন্য মার্কেটে যেতে পারেনি তবে সে তথ্য প্রযুক্তির সহায়তায় বাসায় বসেই যাবতীয় কেনাকাটা সম্পন্ন করে। তার বড় ভাই চিকিৎসাবিজ্ঞানের ছাত্র। সে দেখলো তার বড় ভাই কম্পিউটার নিয়ন্ত্রিত হেলমেট, গ্লাভস ইত্যাদি ব্যবহার করে চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন জটিল বিষয়সমূহ অনুধাবনের চেষ্টা করছে।

ক. বায়োমেট্রিক্স কী?

খ. 'ক্রায়োসার্জারির মাধ্যমে রক্তপাতহীন অপারেশন সম্ভব'-বুঝিয়ে লেখ।

গ. ইভানের ভাইয়ের কার্যক্রম তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আলোকে ব্যাখ্যা কর।

ঘ. ইভানের কেনাকাটায় তথ্য প্রযুক্তির যে দিকটি প্রতিফলিত হয়েছে তার দ্বারা আর কি কি করা সম্ভব বলে তুমি মনে কর- বিশ্লেষণ কর।

NDC_2020
Views: 312Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

ডাঃ জিয়া বিশেষ প্রযুক্তি ব্যবহার করে একজন রোগীর হাতের টিউমার রক্তপাত ছাড়াই অপসারণ করে। অন্যদিকে ডাঃ সাব্বির একজন রোগীর দেহের অভ্যন্তরে একটি ক্ষুদ্র যন্ত্র পাঠিয়ে বাইরে থেকে নিয়ন্ত্রণ করে পিত্তপাথর অপসারণ করেন।

ক. বিশ্বগ্রাম কী?

খ. “সিগনেচার নকল প্রতিরোধে প্রযুক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ" ব্যাখ্যা কর।

গ. ডাঃ জিয়ার ব্যবহৃত প্রযুক্তিটির কার্যপদ্ধতি ব্যাখ্যা কর।

ঘ. “ডাঃ সাব্বিরের ব্যবহৃত প্রযুক্তিটির ব্যাপক ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে ভূমিকা রাখবে।” উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।

VNSC_2020
Views: 188Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

ডাঃ হিমেল শহরের কর্মস্থলে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলের নাগরিকদের চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তিনি কৃত্রিম পরিবেশে অপারেশনের প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

ক. কৃত্রিম বুদ্ধিমত্তা কী?

খ. টেলিমেডিসিন এক ধরনের সেবা – বুঝিয়ে লেখ।

গ. ডাঃ হিমেল কীভাবে চিকিৎসা সেবা দিয়ে থাকেন? ব্যাখ্যা কর।

ঘ. ডাঃ হিমেলের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি প্রাত্যহিক জীবনে কী প্রভাব রাখছে? আলোচনা কর।

ISCM_2020
Views: 255Answers: 0Bookmarks: 0Asked to solve: 0