Questions in this chapter

HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

রবিনের একটি পেয়ারা বাগান রয়েছে। প্রতি বছরই তিনি অনেক টাকার পেয়ারা বিক্রি করেন। পেয়ারা বাগানের মাধ্যমেই তার সংসারে সচ্ছলতা ফিরে এসেছে। এ বছর তার বাগানে প্রচুর পেয়ারার ফলন হলেও সেগুলো রোগাক্রান্ত হয়ে পড়েছে। ব্যাপারটি নিয়ে তিনি স্থানীয় কৃষিসেবা সার্ভিসের কর্মকর্তার সাথে আলোচনা করলে কর্মকর্তা প্রযুক্তির মাধ্যমে দুই জাতের পেয়ারা গাছের সমন্বয়ে রোগবিহীন উচ্চ ফলনশীল পেয়ারা গাছ লাগানোর পরামর্শ দিলেন।

ক. প্লেজিয়ারিজম কী?

খ. “হ্যাকিং নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড”- ব্যাখ্যা কর।

গ. কৃষি কর্মকর্তার পরামর্শ বাস্তবায়ন করতে হলে রবিনকে কী কী করতে হবে ব্যাখ্যা কর।

ঘ. উল্লেখিত প্রযুক্তি উদ্দীপকের সমস্যা নিরসনে কতটা কার্যকর বলে মনে কর তুমি আলোচনা কর।

NKGC_2020
Views: 635Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

নিউরো সার্জন মি. কাফি সিমুলেটেড পদ্ধতিতে অতিনিম্ন তাপমাত্রায় আইসিটি প্রযুক্তি ব্যবহারে ক্যান্সারের রক্তপাতবিহীন শল্য চিকিৎসার জ্ঞান ও অভিজ্ঞতা লাভ করেন। তিনি মনে করেন এর সাথে ব্যবহারিক জ্ঞান ও অভিজ্ঞতার সুযোগ পেলে তা নিখুঁত ও সর্বাংশে সফল হত।

ক. আউটসোর্সিং কী?

খ. কৃত্রিম বুদ্ধিমত্তা এক্সপার্ট সিস্টেমের একটি ধরণ ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে মি. কাফির আইসিটি নির্ভর চিকিৎসা পদ্ধতিটি আলোচনা কর।

ঘ. উদ্দীপকে মি. কাফির উপলব্ধির সাথে প্রযুক্তিগত অভিজ্ঞতার তুলনামূলক বিশ্লেষণ দাও।

BCPSCB_2020
Views: 895Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

কৃষিবিদ মি. নবীন আইসিটির প্রয়োগে উন্নতজাতের বীজ উৎপাদন গবেষণা করেন। একদিন তিনি তাঁর সুরক্ষিত গবেষণাগারের বন্ধ দরজার বিশেষ যন্ত্রে আঙুল রেখে ভিতরে প্রবেশ করলেন। কম্পিউটারে ইন্টারনেট সংযোগ স্থাপন করে দেখতে পেলেন তাঁর গবেষণার তথ্যাদি চুরি হয়ে গেছে। উপরন্তু তাঁর অনলাইন ব্যাংক একাউন্ট দু'টির ব্যালেন্স ক্ষতিকর ব্যক্তি কর্তৃক শূন্য করে দেওয়া হয়েছে। দু'টি সেবা পদ্ধতিতে তিনি নিরাপত্তা ও পরিচালনায় একই ধরনের ভুল করেছেন। এতে প্রভূত ক্ষতি হওয়াতে তিনি হতাশ হয়ে পড়েন।

ক. অ্যাকচুয়েটর কী?

খ. টেলিমেডিসিন আইসিটি নির্ভর- ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে প্রতারক কীভাবে ক্ষতিসাধন করে আলোচনা কর।

ঘ. উদ্দীপকে সংঘটিত অপরাধের প্রকৃতি নিরূপণ করে কোন ধরনের ব্যবস্থা নিয়ে মি. নবীন নিজেকে ভবিষ্যতে রক্ষা করবেন? তথ্য উপাত্তের মাধ্যমে তোমার মতামত ব্যাখ্যা কর।

BCPSCB_2020
Views: 148Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

হাবিব জাপানে ড্রাইভার হিসেবে একটি প্রতিষ্ঠানে চাকরি নিয়েছে। সেখানে সে প্রথম এক মাস একটি বিশেষ কৃত্রিম পরিবেশে গাড়ি চালানোর প্রশিক্ষণ গ্রহণ করে। এই পরিবেশেই সে বিভিন্ন পরিস্থিতিতে গাড়ি চালানোর নানা কৌশল রপ্ত করে। হাবিব তার কাজের পাশাপাশি আরও একটি প্রতিষ্ঠানেও ডেটা এন্ট্রির কাজ নেয়। তার পাঠানো অর্থেই গ্রামের বাড়িতে তার অর্ধপাকা ঘরটি আজ দোতলা দালানে পরিণত হয়।

ক. কৃত্রিম বুদ্ধিমত্তা কি?

খ. সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকের হাবিবের প্রবাস জীবনের কোন প্রযুক্তিটির কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।

ঘ. হাবিবের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ভূমিকা মূল্যায়ন কর।

RGWC_2020
Views: 633Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

বাবলু চাকরির জন্য মামার অফিসে গিয়ে লক্ষ্য করল, অফিসের সকল লোক মূল দরজায় রাখা একটি যন্ত্রে আঙ্গুল স্পর্শ করণেই দরজা খুলে যাচ্ছে। সে আরো দেখতে পেল, তার মামা ব্যক্তিগত কক্ষের বিশেষ স্থানে কিছুক্ষণ তাকাতেই দরজা খুলে গেল। মামার পরামর্শে বাবলু কম্পিউটারে ইন্টারনেট সংযোগ নিয়ে ঘরে বসে বিভিন্ন কোম্পানির কাজ করে এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী।

ক. কৃত্রিম বুদ্ধিমত্তা কী?

খ. আণবিক পর্যায়ের গবেষণার প্রযুক্তিটি ব্যাখ্যা কর।

গ. বাবলুর অর্থ উপার্জনের কাজটি ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকে বর্ণিত দরজা খোলার প্রযুক্তিদ্বয়ের মধ্যে কোনটি সুবিধাজনক? তোমার মতামত বিশ্লেষণ কর।

QCSC_2020
Views: 811Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

নেপালে ভূমিকম্পে ভবন ধ্বসে নিহত বহু মানুষের পরিচয় প্রাথমিক অবস্থায় শনাক্ত করা যাচ্ছিল না। পরবর্তীতে সরকারের সদিচ্ছায় উচ্চ প্রযুক্তির মাধ্যমে অধিকাংশ লাশ শনাক্ত করা সম্ভব হয়েছে।

ক. ন্যানোটেকনোলজি কী?

খ. প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদে কার ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব - ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে লাশ শনাক্তকরণের গৃহীত পদ্ধতি চিহ্নিত করে ব্যাখ্যা কর।

ঘ. উপরোক্ত পরিস্থিতিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ঝুঁকি কমিয়ে আনা সম্ভব? বিশ্লেষণ কর।

GSBCP_2020
Views: 109Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

সিদ্দিক সাহেবের চেম্বারে ঢুকতে একটি যন্ত্রে বুড়ো আঙুল প্রবেশ করাতে হয়। আবার, তার ব্যবহৃত নেটওয়ার্কে প্রবেশ করতে একটি যন্ত্রের নির্দিষ্ট স্থানে চোখ রাখতে হয়। তিনি তাঁর চেম্বারে বসেই, ইন্টারনেটে সংযুক্ত বিশেষ প্রযুক্তি দ্বারা দূরবর্তী রোগীদের রক্তচাপ ও ইসিজি পরিমাপ করে স্বাস্থ্যগত পরামর্শ দিতে পারেন।

ক. ডিকোডার কী?

খ. i++ ও ++i এক নয় – ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে উল্লিখিত বায়োমেট্রিক্স পদ্ধতিদ্বয়ের তুলনা কর।

ঘ. সিদ্দিক সাহেবের ব্যবহৃত প্রযুক্তিটি প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌছে দিতে জোরালো ভূমিকা রাখে – মতামত দাও।

GECP_2020
Views: 57Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জামান আন্তর্জাতিক জার্নালে আর্টিকেল হতে প্রকাশ করার উদ্দেশ্যে বিভিন্ন ওয়েবসাইট হতে লেখা ও ছবি কোনোরূপ পরিবর্তন ছাড়াই তার আর্টিকেলে ব্যবহার করে। সে তার আর্টিকেলটি বাংলাদেশে বসেই মুহূর্তেই জার্নাল কর্তৃপক্ষের কাছে জমা দেয়। কিন্তু তার আর্টিকেলটি কর্তৃপক্ষ প্রকাশ করেনি।

ক. বায়োইনফরমেটিক্স কী?

খ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সুবিধা লিখ ।

গ. জার্নাল কর্তৃপক্ষের কাছে জামানের আর্টিকেলটি জমা দানের প্রযুক্তিটি ব্যাখ্যা কর ।

ঘ. জামানের আর্টিকেলটি কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশ না করার যথোপযুক্ত কারণ এবং জামানের করণীয় বিশ্লেষণ কর।

CCJ_2020
Views: 211Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

আব্দুর রশিদ তার ব্যবসায়িক প্রতিষ্ঠানটি কম্পিউটার প্রযুক্তির আওতায় এনেছেন। তার প্রতিষ্ঠানে প্রবেশ করার সময় একটি বাটনে বৃদ্ধাঙ্গুলি রাখলে দরজা খুলে যায়। যে কেউ যেকোনো সময় সেখানে প্রবেশ করতে পারে না। তাছাড়া তার ব্যবসায়িক গোপনীয়তা রক্ষার জন্য তিনি শক্তিশালী পাসওয়ার্ড ও রেজিস্টার্ড অপারেটিং সিস্টেম ব্যবহার করেন।

ক. ন্যানো টেকনোলজি কী?

খ. নিম্ন তাপমাত্রায় অসুস্থ টিস্যুর জীবাণু কিভাবে ধ্বংস করা যায়— ব্যাখ্যা কর।

গ. উদ্দীপক অনুসারে প্রতিষ্ঠানে কর্মচারীদের প্রবেশ প্রক্রিয়াটির ব্যাখ্যা দাও ।

ঘ. প্রতিষ্ঠানের গোপনীয়তা রক্ষায় সম্ভাব্য হুমকী এবং তার জন্য গৃহীত পদক্ষেপের যৌক্তিকতা বিশ্লেষণ কর।

GSAC_2020
Views: 565Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

তাসনুভা এইচ এস সি পরীক্ষার কারণে তথ্য প্রযুক্তির সহায়তায় বাসায় বসেই যাবতীয় কেনাকাটা সম্পন্ন করে। তার বড় ভাই চিকিৎসা বিজ্ঞানের ছাত্র। সে দেখলো তার বড় ভাই কম্পিউটার নিয়ন্ত্রিত হেলমেট, গ্লাভস ইত্যাদি ব্যবহার করে চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন জটিল বিষয়সমূহ অনুধাবনের চেষ্টা করছে।

ক. অফিস অটোমেশন কী?

খ. টেলিমেডিসিন এক ধরনের সেবা- বুঝিয়ে লিখ।

গ. তাসনুভার কেনাকাটায় তথ্য প্রযুক্তির কোন ধরনের দিকটি প্রতিফলিত হয়েছে তা আলোচনা কর।

ঘ. তাসনুভার বড় ভাইয়ের কার্যক্রমের যৌক্তিকতা বিশ্লেষণ কর।

GSAC_2020
Views: 203Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

চিপস সবার খুবই প্রিয়। চিপস প্যাকেটজাতকরণের সময় একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। চিপস কারখানার নিরাপত্তা নিশ্চিত করার জন্য কারখানায় প্রবেশের পথে ব্যক্তি শনাক্তকরণের সবচেয়ে উন্নত প্রযুক্তিটি ব্যবহার করা হয়েছে।

ক. অ্যাকচুয়েটর কী?

খ. “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সারা বিশ্বকে একটি ক্ষুদ্র রাষ্ট্রে পরিণত করেছে”- ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে প্যাকেটজাতকরণের বিশেষ প্রযুক্তিটির গুরুত্ব বিশ্লেষণ কর।

ঘ. উদ্দীপকে ব্যক্তি শনাক্তকরণে ব্যবহৃত প্রযুক্তিটি কী? উক্ত প্রযুক্তির সুবিধা ও অসুবিধা উল্লেখ করে তোমার মতামত বিশ্লেষণ কর।

BAFSCJ_2020
Views: 390Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

মি. 'ক' একজন ব্যবস্থাপক। তিনি যে অফিসে চাকরি করেন যেখানে কর্মচারীর সংখ্যা কয়েক হাজার। অফিসের কর্মচারীদের হাজিরা নেওয়ার জন্য প্রযুক্তির সহায়তা নিলেন। তিনি পর্যায়ক্রমে কর্মচারীদের কৃত্রিম পরিবেশে বিশেষ পোশাক পরিধান করে গাড়ি চালনা প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছেন ।

ক. ন্যানো টেকনোলজি কাকে বলে?

খ. “টেলিমেডিসিন এক ধরনের সেবা" - বুঝিয়ে লেখ।

গ. উদ্দীপকে কর্মচারীদের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তি ব্যাখ্যা কর ।

ঘ. উদ্দীপকে বর্ণিত মিঃ “ক” এর প্রযুক্তি নিরাপত্তার ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে? পাঠ্যপুস্তকের আলোকে তোমার মতামতের সপক্ষে যুক্তিসহ বিশ্লেষণ কর।

DPSC_2020
Views: 184Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

Smart NID কার্ড নেওয়ার সময় ব্যবহৃত প্রযুক্তিতে রফিকের পাঁচ আঙ্গুলের ছাপ ও চোখের স্ক্যানিং করা হয়েছে। রফিক বললো, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন অফিস আদালতে এই প্রযুক্তির কার্যকর ব্যবহার করা যেতে পারে।

ক. ভার্চুয়াল রিয়েলিটি কী?

খ. তুমি কেন email ID খুলেছো?

গ. রফিকের NID নেওয়ার সময় ব্যবহৃত প্রযুক্তিটির সংক্ষিপ্ত পরিচয় দাও।

ঘ. রফিকের উক্তির যথার্থতা নিরূপণ কর।

SGCS_2020
Views: 239Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

হিউমিনিটি ফার্স্ট নামক সেবা সংস্থাটির কর্ণধার ইদ্রিস আলী সম্প্রতি সিডর বিধ্বস্ত এলাকার বিশেষ ধরনের স্কুল প্রতিষ্ঠা করেছেন। যেখানে কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় করণীয় সম্পর্কে কার্যকর শিক্ষা দেওয়া হবে। উপকূলীয় অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আধুনিক প্রযুক্তি নির্ভর জীবনযাত্রা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য ই-লার্নিং এর ব্যবস্থাও করেছেন।

ক. ভিডিও কনফারেন্সিং কী?

খ. ড্রোনে ব্যবহৃত প্রযুক্তির বৈশিষ্ট্য লিখ ।

গ. কম্পিউটার সিমুলেশনে নির্ভর প্রযুক্তি বর্ণনা কর।

ঘ. ই-লার্নিং ব্যবহারে ইদ্রিসের উদ্দেশ্য সফল হবে কি-না- যুক্তিসহ আলোচনা কর।

SGCS_2020
Views: 174Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

প্রজ্ঞা ঢাকা মেডিকেল কলেজের একজন ছাত্রী। সে একজন সার্জন হতে চায় কিন্তু জটিল অপারেশন করতে ভয় পায়। তার শিক্ষক ডাঃ জামান তাকে রোগীবিহীন একটি কম্পিউটার নিয়ন্ত্রিত প্রযুক্তি দিয়ে প্রশিক্ষণ দিলেন।

ক. বায়োইনফরমেটিক্স কী?

খ. আচরণগত বৈশিষ্ট্যের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণ প্রযুক্তিটি লিখ।

গ. ডাঃ জামানের ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকের ব্যবহৃত প্রযুক্তিটি আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনবে। তোমার মতামত দাও।

FGCC_2020
Views: 83Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

দৃশ্যকল্প ১: প্রতিষ্ঠানটি গড় ৫ বছর যাবৎ বাজারে বিভিন্ন ধরনের এমনসব যন্ত্রপাতি নিয়ে আসছে যা আকারে ছোট হলেও কাজের দিক থেকে অনেক বেশি শক্তিশালী। তাদের এসব যন্ত্রপাতি তৈরিতে বিশেষ প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। গত কয়েকদিন আগে তারা এমন একটি কম্পিউটার বাজারজাত করার চিন্তাভাবনা করছে যা ভাঁজ করে বা মুচড়ে ব্যাগে এমনকি পকেটেও রাখা যাবে।

দৃশ্যকল্প ২ : বিগত দশ বছর কানাডায় প্রবাস জীবন কাটিয়ে জনাব কালিম উল্লাহ সম্প্রতি দেশে ফিরে এসেছেন। কানাডায় দেখা স্মার্ট হোমের আদলে উত্তরাতে তার পৈতৃক জমিতে একটি বাড়ি করার জন্য তিনি একটি বিখ্যাত ডেভেলপার কোম্পানির কাছে গেলেন। ডেভেলপার কোম্পানি একটি বিশেষ প্রযুক্তির সাহায্যে একটি বিল্ডিং প্ল্যানের মডেল তৈরি করে দিলেন এবং বিল্ডিংটি বানানোর আগেই তাকে বিশেষ প্রযুক্তির সাহায্যে বিল্ডিংটির ভিতর বাহির ঘুরে ঘুরে দেখিয়ে দিলেন ।

ক. বায়োমেট্রিক্স কী?

খ. সামাজিক যোগাযোগে বিশ্বগ্রাম ধারণাটি ব্যাখ্যা কর।

গ. “দৃশ্যকল্প-১ এর প্রযুক্তিটি ব্যাখ্যা কর।

ঘ. “দৃশ্যকল্প-২ এর প্রযুক্তিটি শিক্ষাক্ষেত্রকে আরও যুগোপযোগী করতে পারে।” উক্তিটি মূল্যায়ন কর।

CVGC_2020
Views: 139Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

২০০০ সালে যে আকারে হার্ডডিস্কটি ২ গিগাবাইট তথ্য ধারণ করতো বর্তমানে তার চেয়ে আকারে ছোট হার্ডডিস্কে ২০০ গিগাবাইট তথ্য রাখা যায়। এছাড়া মানুষকে অনেক প্রশিক্ষণের জন্য সরাসরি যানবাহনে অথবা অস্ত্রোপচারে অংশ গ্রহণ করতে হয়না। প্রযুক্তিতে নিত্যদিনই ধারণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের বিভিন্ন প্রশিক্ষণ সহজতর হচ্ছে।

ক. বিশ্বগ্রাম কাকে বলে?

খ. GMO এর ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে উল্লিখিত তথ্য সংরক্ষণের জন্য বর্ণিত প্রযুক্তিটি বর্ণনা কর ।

ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটির সামাজিক ভূমিকা মূল্যায়ন কর।

IPSC_2020
Views: 132Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

খাদ্য সংকট নিরসনে সরকার কৃষি গবেষকগণকে নির্দেশ দেওয়ায় গবেষকগণ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নতুন ও উচ্চ ফলনশীল ধান, গম ইত্যাদি আবিষ্কার করলেন। শিক্ষানবীস গবেষকগণকেও তা প্রযুক্তি নির্ভর কৃত্রিম পরিবেশে উপস্থাপনের মাধ্যমে শিখালেন।

ক. বায়োমেট্রিক্স কী?

খ. বায়ো-ইনফরমেটিক্স এর উদ্দেশ্য কী?

গ. উচ্চ-ফলনশীল খাদ্য উৎপাদনে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা কর।

ঘ. “কৃত্রিম পরিবেশে উপস্থাপনের মাধ্যমে শিখন"- কল্যাণ অকল্যাণ উভয়ই বয়ে আনতে পারে। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

ITHSC_2020
Views: 46Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

মি. 'ক' একজন মৎস্য বিজ্ঞানী। দেশে-বিদেশে মাছের ঘাটতি পূরণের জন্য প্রযুক্তি ব্যবহার করে তিনি নতুন নতুন প্রজাতির মাছ উৎপাদন করেন। বিমান চালনা প্রশিক্ষণের ব্যবস্থাতেও পরিবর্তন এসেছে। এখন সত্যিকারের বিমান ব্যবহার না করে কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে বিমান পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হয়।

ক. ন্যানোটেকনোলজি কী?

খ. ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তি ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকের আলোকে মাছ উৎপাদন প্রযুক্তি ব্যাখ্যা কর।

ঘ. বিমান চালনা প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তি ব্যাখ্যাসহ ভূমিকা মূল্যায়ন কর।

HMGCC_2020
Views: 663Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

মি. ‘খ' একজন শিল্পপতি। তিনি তার কারখানায় জিনিসপত্র উঠানামা, স্থাপন, সংযোজন, প্যাকিং এবং কারখানার অভ্যন্তরে জিনিসপত্র পরিবহনের কাজে একটি বিশেষ যন্ত্রের সাহায্য নিয়ে থাকেন। মি. 'খ' ICT বিষয়ে পড়াশুনা করে জানতে পারল কোনো প্রকার অস্ত্রোপচার ছাড়া এক শৈল্য চিকিৎসা পদ্ধতি।

ক. হ্যাকিং কী?

খ. আণবিক পর্যায়ের গবেষণার প্রযুক্তি— ব্যাখ্যা কর ।

গ. উদ্দীপকের বিশেষ যন্ত্র তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি— ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকের আলোকে শৈল্য চিকিৎসা পদ্ধতি — বিশ্লেষণ কর।

HMGCC_2020
Views: 50Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
Questions in অধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত