ফরহাদ স্যার

সুমী তার স্বামী এবং মেয়েকে নিয়ে শীতের ছুটিতে সেন্টমার্টিন বেড়াতে গেল। সেখানে যাওয়ার জন্য সুমী ইন্টারনেটের মাধ্যমে বাস, শিপ এবং হোটেলের বুকিং দেয়। সেখানে এক বিকেলে সুমীর স্বামী ঢেউয়ের ধাক্কার পড়ে প্রবাল পাথরে পা কেটে ফেললেন। অনেক খুঁজে একজন ডাক্তার পাওয়া গেল, যিনি সুমীর স্বামীর পায়ে সেলাই করতে পারলেও অ্যান্টিটিটেনাস ইনজেকশন দিতে পারলেন না। পরদিন দুপুর আড়াইটায় মেইন ল্যান্ডে যাওয়ার শিপ। তাই সুমী গ্রামীনফোনের বিশেষ নম্বরে ডায়াল করে এ বিষয়ে পরামর্শ গ্রহণ করে।ক. দূরশিক্ষণ কী?খ. নিম্ন তাপমাত্রায় ত্বকের চিকিৎসা পদ্ধতি কার্যকর- ব্যাখ্যা করো। গ. সুমী যেভাবে বুকিং দিয়েছিল তা ছিল অধিকতর সুবিধাজনক। যুক্তিসহ তোমার মতামত দাও।ঘ. সুমীর পরামর্শ গ্রহণের ক্ষেত্রে বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট কোন উপাদানটি প্রতিফলিত হয়েছে? বিশ্লেষণ করো।

Loading answers...