মুজিবুর স্যার
শাকিল একজন তুখোর দাবা খেলোয়াড় এবং সে ছিল তার বিশ্ববিদ্যালয়ের দাবাতে চ্যাম্পিয়ন। কিন্তু জাপান থেকে তার বন্ধু ফয়েজের নিয়ে আসা একটি কম্পিউটারের সাথে খেলতে গিয়ে শাকিল হেরে গেল। দাবার চাল দেওয়ার ক্ষেত্রে কম্পিউটারের বিশ্লেষণী ক্ষমতা ও বুদ্ধিমত্তা শাকিলকে অবাক করলো। শাকিল দাবা খেলায় আরও ভালো হওয়ার জন্য ফয়েজের কম্পিউটারকেই ব্যবহার করার সিদ্ধান্ত নিলো। ফয়েজ তার জাপান ভ্রমণকালে হোটেলে খেতে গিয়ে লক্ষ করলো মানব সদৃশ কিছু যন্ত্র তাকে খাবার সরবরাহ করছে। এমন কি সে যে বাসাতে ছিলো সেখানেও ঐরকম কিছু যন্ত্র গৃহস্থালীর সমস্ত কাজ সম্পন্ন করছে। বিষয়টি তাকে অত্যন্ত চমৎকৃত করলো।ক. ক্রায়োসার্জারি কী?খ. হ্যাকিং এর সাথে নৈতিকতার সম্পর্ক ব্যাখ্যা কর। গ. শাকিলের কম্পিউটার ব্যবহার তথ্য প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতার কোন দিকটি প্রতিফলিত করে? ব্যাখ্যা কর। ঘ. সমাজ জীবনে আইসিটির সাম্প্রতিক প্রবণতার প্রভাব উদ্দীপকে বর্ণিত ফয়েজের অভিজ্ঞতার আলোকে বিশ্লেষণ কর।
Loading answers...