আসাদুজ্জামান স্যার
মাহফুজা ত্বকের সমস্যার জন্য ডাক্তারের নিকট গেল। অ্যাটেনডেন্ট মাহফুজার আঙুলের ছাপ নিয়ে কম্পিউটারে তার নাম- নিবন্ধন করলো। ডাক্তার তাকে পরীক্ষা-নিরীক্ষা করে নিম্ন তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করলেন এবং সপ্তাহ খানেক পর আবার দেখা করতে বললেন। মাহফুজা সপ্তাহ খানেক পর আবার ডাক্তারের নিকট গেলে ডাক্তার মাহফুজার আঙুলের ছাপ নিয়ে কম্পিউটার দেখে কম ফি ধার্য করলেন। এখানে উল্লেখ্য যে, ডাক্তার নতুন রোগীর তুলনায় পুরাতন রোগীর জন্য কম ফি নেন।ক. ন্যানোটেকনোলজি কী?খ. “প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদে ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব”- ব্যাখ্যা করো। গ. মাহফুজার চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করো।ঘ. ডাক্তারের ফি কম নিয়ে সঠিক চিকিৎসা প্রদানের বিষয়টি বিশ্লেষণ করো।
Loading answers...