Questions in this chapter
মি. 'ক' একজন ব্যবস্থাপক। তিনি যে অফিসে চাকরি করেন সেখানে কর্মচারীর সংখ্যা কয়েক হাজার। অফিসের কর্মচারীদের হাজিরা নেওয়ার জন্য তথ্য প্রযুক্তির সহায়তা নিলেন। তিনি এমন একটি প্রযুক্তির পর্যায়ক্রমে কর্মচারীদের হাজিরা সাহায্য নিলেন,যেখানে আঙুলের ছাপ ব্যবহার করা হয়। তিনি পর্যায়ক্রমে কর্মচারীদের কৃত্রিম পরিবেশ বিশেষ পোশাক পরিধান করে গাড়ি চালনা প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছেন।
ক. ন্যানোটেকনোলজি কাকে বলে?
খ. "টেলিমেডিসিন এক ধরনের সেবা" - বুঝিয়ে লিখ।
গ. উদ্দীপকের কর্মচারীদের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত মি. ‘ক’ এর প্রযুক্তি নিরাপত্তার ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে? তোমার মতামত স্বপক্ষে যুক্তিসহ বিশ্লেষণ কর।
আইসিটি নির্ভর জ্ঞান ও প্রযুক্তি মানুষকে নানা বিষয়ে সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছে। হাসান ICT বিষয়ে পড়াশুনা করে জানতে পারল কোনো প্রকার অস্ত্রোপচার ছাড়া এক শৈল্য চিকিৎসা পদ্ধতি। পরবর্তীতে হাসান আইসিটি নির্ভর জীববৈচিত্র্য সৃষ্টির প্রযুক্তি বিষয়ে জ্ঞান লাভ করে খুবই আনন্দিত হলো
ক. ন্যানোটেকনোলজি কী?
খ. ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটি ব্যাখ্যা কর।
গ.হাসান এর চিকিৎসা পদ্ধতি শনাক্ত করে ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে যে প্রযুক্তি হাসানের মনে লাভে আনন্দ দিল সেই প্রযুক্তি কৃষি সম্পদ উন্নয়নে কি ধরনের ভূমিকা রাখে মতামত দাও।
ডাঃ ফারিহা শহরের কর্মস্থলে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলের নাগরিকদের চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তিনি কৃত্রিম পরিবেশে অপারেশনের প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
ক. হ্যাকিং কী?
খ. "যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করে" - ব্যাখ্যা কর।
গ. ডাঃ ফারিহা কীভাবে চিকিৎসা সেবা দিয়ে থাকেন? ব্যাখ্যা কর।
ঘ. ডাঃ ফারিহার প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি প্রাত্যহিক জীবনে কী প্রভাব রাখছে? আলোচনা কর।
আমার বন্ধু ডাঃ এনাম ফ্রান্সে গেছে ট্রেনিং এ। ভাইবারে সে বলল ফ্রান্সের সব কাজে ডিজিটাল সিস্টেম ব্যবহৃত হয়। সেখানে ট্রেনিং সেন্টারে প্রবেশ করতে লাগে সুপারভাইজারের আঙুলের ছাপ এবং অপারেশন থিয়েটারে প্রবেশ করতে লাগে চোখ। আমি বললাম “বেশ মজাই তো” সে আরও বলল “গতকাল স্থানীয় বিনোদন পার্কে গিয়ে মাথায় হেলমেট ও চোখে বিশেষ চশমা দিয়ে চাঁদে ভ্রমণের অনুভূতি অনুভব করেছি।” ক. ক্রায়োসার্জারি কী?
খ. “স্বল্প দূরত্বে ডেটা আদান-প্রদানের মাধ্যম"-ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে চাঁদে ভ্রমণের প্রযুক্তিটি বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে ট্রেনিং সেন্টার ও অপারেশন থিয়েটারে ব্যবহৃত প্রযুক্তিদ্বয়ের মধ্যে কোনটি আমাদের দেশে বহুল ব্যবহৃত বিশ্লেষণপূর্বক মতামত দাও।
ডাঃ হাতেম শল্য চিকিৎসায় প্রশিক্ষণের জন্য চীন গমন করেন। ভর্তি হওয়ার সময় তার একটি আঙুলের ছাপ নেওয়া হয় এবং তাকে একটি পরিচয়পত্র দেওয়া হয়। প্রশিক্ষণকক্ষে ঢুকার পূর্বে তাকে প্রতিবার দরজায় রাখা একটি যন্ত্রে এ আঙুলের ছাপ দিয়েই ভিতরে প্রবেশ করতে হয়। শ্রেণিকক্ষে অন্যান্য প্রশিক্ষণার্থীদের মতো তাকে হাত, মাথা ও চোখে কিছু বিশেষ যন্ত্র পরানো হয়। তিনি কম্পিউটারের মনিটরে বিভিন্ন দৃশ্যাবলির মাধ্যমে প্রশিক্ষণের প্রাথমিক পর্ব শেষ করেন।
ক. রোবটিকস কী?
খ. হ্যাকিং নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড-ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত দরজায় কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. ডাঃ হাতেমের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তির ভূমিকা মূল্যায়ন কর।
লিজা এইচএসসি পরীক্ষার কারণে ঈদের শপিংয়ের জন্য মার্কেটে যেতে পারেনি তবে সে তথ্য প্রযুক্তির সহায়তায় বাসায় বসেই যাবতীয় কেনাকাটা সম্পন্ন করে । লিজার বড় ভাই চিকিৎসা বিজ্ঞানের ছাত্র। সে দেখলো তার বড় ভাই কম্পিউটার নিয়ন্ত্রিত হেলমেট, গ্লাভস ইত্যাদি ব্যবহার করে চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন জটিল বিষয়সমূহ অনুধাবনের চেষ্টা করছে।
ক. বায়োমেট্রিক্স কী?
খ. “ক্রায়োসার্জারির মাধ্যমে রক্তপাতহীন অপারেশন সম্ভব” —বুঝিয়ে লেখ ।
গ. লিজা কেনাকাটায় তথ্য প্রযুক্তির যে দিকটি প্রতিফলিত হয়েছে তা আলোচনা কর।
ঘ. লিজার ভাইয়ের কার্যক্রমের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
জনাব সাব্বির এক ব্যবসায়িক সভায় ল্যাপটপ চালু করে নিজের ব্যবসা সংক্রান্ত কিছু ভিডিও দেখালেন। তার একজন ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী তার অনুপস্থিতিতে সে ভিডিওগুলো নেয়ার জন্য সাব্বির সাহেবের কম্পিউটার খুললেন কিন্তু তিনি সেখানে কিছুই পেলেন না। কিছুক্ষণ পর সাব্বির সাহেব ফিরে এসে কম্পিউটার খুললে প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী ব্যবসা সংক্রান্ত ঐ ভিডিওগুলো দেখতে চাইলে তিনি তা তাকে আবার দেখালেন।
ক. ফ্লাইট সিমুলেশন কী?
খ. 3G মোবাইলের আবিষ্কার আমাদেরকে যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে তা বর্ণনা কর।
গ. সাব্বির সাহেব কোথায় তথ্য সংরক্ষণ করেন তার বর্ণনা দাও।
ঘ. ICT এর ভাষায় উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীর কর্মকাণ্ড মূল্যায়ন কর।
বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট বাংলাদেশের জন্য একটি গৌরবময় অধ্যায়। মহাকাশ অভিযানে বাংলাদেশের প্রথম পদক্ষেপ। ভবিষ্যতে এ বিষয়ে আমরা হয়তো আরো অবদান রাখতে সক্ষম হবো।
ক. সুপারভাইজড মেশিন লার্নিং কী?
খ. ন্যানো পার্টিকেল বলতে কী বোঝ?
গ. উক্ত স্যাটেলাইটের সুবিধাসমূহ বর্ণনা করো।
ঘ. উদ্দীপকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে সাম্প্রতিক উল্লেখ আছে তা সম্পর্কে আলোচনা করো।
করোনা ভাইরাসকে অনেকেই মানবসৃষ্ট ভাইরাস বলছে। আর তা যদি হয়ে থাকে তবে এই ভাইরাস তৈরিতে ব্যবহার হয়েছে বায়োইনফরমেটিক্স প্রযুক্তি। এই ভাইরাসের ফলে যে অর্থনৈতিক বিপর্যয় তৈরি হয়েছে তা অনেক মানুষকে কর্মহীন করেছে। এই পরিস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিই ভবিষ্যতে এই বিপর্যয় কাটিয়ে উঠতে সাহায্য করবে।
ক. রোবট কী?
খ. ‘‘বিশ্বগ্রাম কর্মসংস্থানের সৃষ্টি করছে”- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লেখিত ভাইরাস তৈরিতে যে প্রযুক্তি ব্যবহার হয়েছে বলে ধারণা করা হয় সেটি সম্পর্কে বর্ণনা করো।
ঘ. উদ্দীপকে উল্লেখিত বিপর্যয় কাটিয়ে উঠতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা আলোচনা করো।
ঢাকা সিটি কর্পোরেশন বিদ্যুৎ-এর যথাযথ ব্যবহার ও সঞ্চয়ের লক্ষ্যে একটি ডিজিটাল প্রকল্প হাতে নিলো। যার ফলে মানুষের সাহায্য ব্যতিত রাস্তার ল্যাম্পপোস্টগুলোতে স্বয়ংক্রিয়ভাবে অন্ধকারে আলো জ্বলে উঠবে এবং দিনের আলোয় স্বয়ংক্রিয়ভাবে তা নিভে যাবে।
ক. বিশ্বগ্রাম কী?
খ. ব্যক্তি সনাক্তরণের প্রযুক্তিটি ব্যাখ্যা করো।
গ. উদ্দীপক অনুসারে ল্যাম্পপোস্টগুলোতে বিদ্যুৎ সময়ের জন্য তুমি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবে? ব্যাখ্যা করো।
ঘ. “আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ঢাকা সিটি কর্পোরেশন এর জন্য অন্যতম সহায়ক"- উদ্দীপকের আলোকে এই যুক্তির পক্ষে- বিপক্ষে মতামত দাও।
জামান দক্ষিণ কোরিয়াতে ড্রাইভার হিসেবে একটি প্রতিষ্ঠানে চাকরি নিয়ে আসে। সেখানে সে প্রথম এক মাস একটি বিশেষ কৃত্রিম পরিবেশে গাড়ি চালনার প্রশিক্ষণ গ্রহণ করে। এই পরিবেশেই সে বিভিন্ন পরিস্থিতিতে গাড়ি চালানোর নানা কৌশল রপ্ত করে। জামান তার কাজের পাশাপাশি আরও একটি প্রতিষ্ঠানেও ডেটা এন্ট্রির কাজ নেয়। তার পাঠানো অর্থেই গ্রামের বাড়িতে তার অর্ধপাকা ঘরটি আজ দোতলা দালানে পরিণত হয়।
ক. কৃত্রিম বুদ্ধিমত্তা কী?
খ. সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে জামানের প্রবাস জীবনে কোন প্রযুক্তিটির কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. জামানের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ভূমিকা মূল্যায়ন কর।
থাকব না'ক বদ্ধ ঘরে
দেখব এবার জগৎটাকে
………………………….
শুনব আমি ইঙ্গিত কোন
মঙ্গল হতে আসছে উড়ে
বিশ্বজগৎ দেখব আমি
আপন হাতের মুঠোয় পুরে।
ক. সফটওয়্যার পাইরেসি কী?
খ. রোবটিক্স প্রযুক্তি মানুষের কাজকে কীভাবে সহজ করেছে?
গ. দৃশ্যকল্পটিতে তথ্য প্রযুক্তির কোন ধারণাটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. দৃশ্যকল্পটি সৃষ্টিতে মাধ্যম হিসেবে যে দুটি প্রযুক্তি ব্যবহৃত হয়েছে তারা একে অপরের পরিপূরক বিশ্লেষণ করো।
গবেষণা প্রতিষ্ঠান আলফা-এর বিজ্ঞানীগণ রোগাক্রান্ত কোষে সরাসরি ঔষধ প্রয়োগ করার জন্য আণবিক মাত্রার একটি যন্ত্র তৈরির চেষ্টা করছেন। ব্রেইনের অভ্যন্তরের গঠন ও কোষ পর্যবেক্ষণের জন্য তাঁরা একটি সিমুলেটেড পরিবেশ তৈরি করেন।
ক. টেলিমেডিসিন কী?
খ. কৃত্রিম বুদ্ধিমত্তা এক ধরনের এক্সপার্ট সিস্টেম বুঝিয়ে লেখ।
গ. বিজ্ঞানীদের পর্যবেক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত যন্ত্র তৈরির প্রযুক্তিটি খাদ্য শিল্পে কি ধরনের প্রভাব রাখে— বিশ্লেষণ কর।
জনাব মাসুদ রানা বাড়ী ডিজাইন বা প্লান তৈরির জন্য ডেভেলপার কোম্পানির কাছে গেলেন। তিনি লক্ষ করলেন সেখানে কম্পিউটারে এমন মনিটর ব্যবহৃত হয়েছে যা ভাঁজ করে বা মুচড়ে ব্যাগে রাখা যায় এবং প্রয়োজনে টিভি হিসেবে ব্যবহার করা যায়। ডেভেলপার কোম্পানি একটি বিশেষ প্রযুক্তির সাহায্যে বিল্ডিং প্লানের মডেল বানিয়ে দিলেন যার ফলে সত্যিকারের বিল্ডিং বানানোর আগেই বিল্ডিংয়ের ভিতর-বাহিরে ঘুরে দেখা যায়।
ক) আইওটি (IoT) কী?
খ) বিদ্যুৎ সাশ্রয়ী ইলেকট্রনিক সামগ্রী তৈরিতে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো।
গ) উক্ত মনিটর তৈরির প্রযুক্তিটি চিকিৎসাক্ষেত্রে কী ভূমিকা রাখতে পারে- ব্যাখ্যা করো।
ঘ) “ডেভেলপারদের ব্যবহৃত প্রযুক্তি শিক্ষাক্ষেত্রকে আরও যুগোপযোগী করতে পারে”- তুমি কি এর সাথে একমত? বিশ্লেষণ করো।
জাফরীণ তার বাবার সাথে ল্যাবরেটরিতে প্রবেশ করলেন। সেখানে দেখলেন, মানব মস্তিষ্ক কিভাবে কাজ করে এবং মানুষ কিভাবে চিন্তা করে ও শিখে সেগুলোর উপরে গবেষণা করে থাকে। অতঃপর বাবা জাফরীণকে নিয়ে এটিএম (ATM) বুথ থেকে কিছু টাকা তুললেন। জাফরীণ বাবার কাছে এটিএম (ATM) বুথের কর্ম পদ্ধতি জানতে চাইলেন।
ক. ব্লগ কী?
খ. ক্রায়োপ্রোব ব্যবহার করা হয় কেন?
গ. বাবা কিভাবে জাফরীণের প্রশ্নের উত্তর দিলেন- ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে কর ল্যাবরেটরিতে গবেষণারত প্রযুক্তি ব্যাংক অ্যাকাউন্টে অদ্ভুত বা অপ্রত্যাশিত কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে পারে? বিশ্লেষণ করো।
বাংলাদেশের রাজধানীর অদূরে তথ্য প্রযুক্তি প্রয়োগে একটি বিশ্বমানের শিল্প কারখানা স্থাপন করার পরিকল্পনা করা হয়েছে, যেখানে অ্যাকচুয়েটর এর সাহায্যে দক্ষ হাতে কম্পিউটারের প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরি করার মাধ্যমে দেশকে উন্নত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে। উক্ত প্রতিষ্ঠানের দক্ষ প্রোগ্রামারগণ বসে দর্শনার্থীদের শহরের সিমুলেটেড পরিবেশ স্থাপন করে ঘরে বসে বিভিন্ন দর্শনীয় স্থান দেখার ব্যবস্থা করবেন।
ক. হ্যাকিং কী?
খ. তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বই বিশ্বগ্রাম— ব্যাখ্যা কর।
গ. শিল্প কারখানায় ব্যবহৃত প্রযুক্তি চিহ্নিত করে ব্যাখ্যা কর।
ঘ. প্রোগ্রামারদের তৈরি প্রযুক্তি ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় কতটুকু ভূমিকা রাখে— মূল্যায়ন কর।
আদনান কম্পিউটারে প্রশিক্ষণ নেয়। বিদেশে যাওয়ার লক্ষ্যে সে ইন্টারনেটে বিভিন্ন সময় বিভিন্ন চাকুরীর সাইট যেমন- bdjobs.com, prothom-alojobs.com ইত্যাদি সার্চ করে। একদিন সে ঢাকায় অবস্থিত বোয়েসেল-এর ওয়েবসাইট সার্চ করে এবং একটি আকর্ষণীয় বিজ্ঞাপন দেখতে পায় এবং সে তার সমস্ত তথ্য সাবমিট করে। এভাবে সে একদিন বিদেশের একটি কল সেন্টারে চাকুরি পেয়ে যায়। তার পাঠানো অর্থেই তার পরিবার অসহায়ত্বের হাত থেকে মুক্তি পেয়েছে এবং সচ্ছলভাবে জীবন যাপন করতে পারছে।
ক. ICT কী?
খ. শিক্ষাক্ষেত্রে অনলাইন লাইব্রেরির ভূমিকা বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকে বিশ্বগ্রামের যে অবদানটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো।
ঘ. আদনানের বর্তমান অবস্থা প্রযুক্তির নির্ভরতা ছাড়া সম্ভব নয়- এর স্বপক্ষে যুক্তি দাও।
চিপস্ সবার খুবই প্রিয়। চিপস্ প্যাকেটজাতকরণের সময় একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। চিপস্ কারখানার নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য প্রবেশের পথে আঙুলের ছাপ দেয়ার জন্য একটি ডিভাইস স্থাপন করা হয়েছে।
ক. রোবটিক্স কী?
খ. প্রযুক্তি ব্যবহার করে মটর ড্রাইভিং শিখা সম্ভব- কথাটি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে কারখানায় ব্যবহৃত ডিভাইসটির প্রযুক্তিটি ব্যাখ্যা কর।
ঘ. চিপসের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তির সুবিধা ও অসুবিধা উল্লেখসহ তোমার মতামত বিশ্লেষণ কর।
জাফরিন একটি মাল্টিন্যাশনাল কোম্পানীতে চাকুরী করে। তার অফিসে প্রবেশের জন্য প্রক্সিমেটেড আইডেন্টিটি কার্ড ব্যবহৃত হয় এবং প্রস্থানের জন্য চোখ ব্যবহৃত হয়। কোম্পানীটি নতুন একটি থিমপার্ক প্রজেক্ট স্থাপনের জন্য পরিকল্পনা করে। সেখানে বহু খেলনা থাকবে এর মধ্যে একটি হলো বাচ্চারা সেখানে গিয়ে বিশেষ ধরনের হেলমেট ও চশমা পড়ে মজা করে গাড়ী ড্রাইভিং করতে পারবে।
ক. নৈতিকতা কী?
খ. "ঘরে বসে হাজার মাইল দূরের লাইব্রেরিতে পড়াশুনা করা ব্যাখ্যা করো।
গ. থিম পার্কে উল্লেখিত খেলনাটিতে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো।
ঘ. জাফরিনের অফিসে প্রবেশ ও প্রস্থানে যে প্রযুক্তি ব্যবহৃত হয়। এদের মধ্যে কোনটি অধিকতর নিরাপদ? তোমার মতামতের বিশ্লেষণপূর্বক মতামত দাও।
"S" সাহেব একজন বড় ব্যবসায়ী। তার অফিসের কর্মচারীদেরকে একটি সুইচে হাতের ছাপ দিয়ে উপস্থিতি নিশ্চিত করতে হয় এবং কারখানায় প্রবেশ করার জন্য শ্রমিকরা মনিটরের দিকে তাকানোর পর দরজা খুলে যায়। "S" সাহেব এর কপালে টিউমার অপারেশন করতে গেলে ডা. সাহেব কোনো রক্তপাত ছাড়াই একটি বিশেষ পদ্ধতিতে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় টিউমার অপারেশন করে দেন।
ক. রোবটিক্স কী?
খ. কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে "S" সাহেবের টিউমার অপারেশনে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের "s" সাহেবের অফিসের উপস্থিতি নিশ্চিত ও কারখানায় প্রবেশের প্রক্রিয়াদ্বয়ের মধ্যে কোনটি বহুল ব্যবহৃত?