SB_2022
জনাব বাশার সিলেটে একটি চা বাগানের স্বত্বাধিকারী। তিনি নিজের বাগানের চা নিজেই প্রক্রিয়াকরণ করে সারাদেশে সরবরাহ ও বিপণন করেন। কিন্তু সম্প্রতি ক্রেতাদের নিকট থেকে অভিযোগ আসায় তিনি তার বাগানে উৎপাদিত চায়ের মান পরীক্ষার জন্য মান সনদ প্রদানকারী প্রতিষ্ঠান BSTI-এর পরীক্ষাগারে পাঠায় এবং BSTI- এর রিপোর্টে চা নিম্নমানের বলে বিবেচিত হয়। পরবর্তীতে তিনি প্রতিনিয়ত চায়ের মান তদারকি করছেন এবং ত্রুটি-বিচ্যুতি হলে তা তাৎক্ষণিভাবে সংশোধনের ব্যবস্থা গ্রহণ করছেন। তিনি প্রতিটি প্যাকেটের গায়ে BSTI-এর সিলমোহর যুক্ত করেন। "ভালো চা মানে মি. বাশারের বাগানের চা" এ কথা এখন সবার মুখে মুখে।ক. বেঞ্চমার্কিং কী?খ. 'ISO-14000' একটি পরিবেশ বিষয়ক ব্যবস্থাপনা পদ্ধতি-ব্যাখ্যা করো।গ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানে কোন ধরনের ব্যয়ের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।ঘ. তুমি কি মনে করো জনাব বাশারের চায়ের জনপ্রিয়তার কারণ BSTI-এর সিলমোহর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
Loading answers...