ChB_2022
প্রমা একটি প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। তিনি তার দপ্তরের প্রতিটি কর্মীর জন্য আলাদা আলাদা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন এবং নির্দিষ্ট সময় পর প্রত্যেকের কার্যফল পরিমাপ করেন। প্রয়োজনে সংশোধনের জন্য পরামর্শ ও দিকনির্দেশনা দেন। কাজটি শেষ হলে আবার নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। এ কার্যক্রম অনুসরণ করার ফলে কর্মীদের ভুল-ত্রুটি কমে যাচ্ছে, কাজের গতি ও উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে। ফলে উৎপাদন বিভাগ ক্রমাগত ভালো করছে।ক. আদর্শমান কী?খ. “নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার একটি মুখ্য প্রক্রিয়া”— ব্যাখ্যা করো। গ. প্রমার কার্যক্রমে নিয়ন্ত্রণের কোন বৈশিষ্ট্যটি ফুটে ওঠেছে? ব্যাখ্যা করো। ঘ, নিয়ন্ত্রণের কোন সুবিধার কারণে প্রমার বিভাগ ক্রমাগত ভালো করছে? মতামত দাও ।
Loading answers...