DB_2022
স্বপ্নের ঠিকানা লি. টি-শার্ট উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান । উন্নতমানের টি-শার্ট তৈরির জন্য তাদের যথেষ্ট সুনাম রয়েছে। চলতি সালে প্রতিষ্ঠানটি তাদের উৎপাদন লক্ষ্যমাত্রা বৃদ্ধি করে সাত লক্ষ একক ধার্য করে। কিন্তু ছয় মাসে মাত্র তিন লক্ষ একক টি-শার্ট তৈরি হয়েছে। এমতাবস্থায় প্রতিষ্ঠানটি তাদের তদারকি বাড়িয়ে দেয় এবং ত্রুটি-বিচ্যুতিগুলো খুঁজে বের করে পদক্ষেপ নেয়। তারা আশা করছে নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে। ক. নিয়ন্ত্রণের ভিত্তি কী?খ. “নিয়ন্ত্রণ একটি চলমান প্রক্রিয়া”- ব্যাখ্যা করো।গ. স্বপ্নের ঠিকানা লি. প্রথমত নিয়ন্ত্রণের কোন পদক্ষেপ অনুসরণ করেছে? ব্যাখ্যা করো।ঘ. পরিবর্তিত পরিস্থিতিতে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তাতে কি স্বপ্নের ঠিকানা লি. সফল হবে বলে তুমি মনে করো? মতামত দাও।
Loading answers...