DB_2022
জনাব সাগর একটি পোশাক শিল্পের মালিক। এ বছর তিনি চার লক্ষ মিটার কাপড় সরবরাহের একটি ফরমায়েশ পান। তার কারখানাটির বার্ষিক কার্যদিবস ২৫০ দিন এবং দৈনিক আট ঘণ্টা উৎপাদনে থাকে। তিনি উৎপাদন ব্যবস্থাপককে সেই অনুযায়ী উৎপাদনের নির্দেশ দেন। কিন্তু বছর শেষে দেখা গেল যে, মাত্র তিন লক্ষ মিটার কাপড় উৎপাদিত হয়েছে। জনাব সাগর লক্ষ্যমাত্রার চেয়ে কম উৎপাদনের প্রকৃত কারণ উদ্ঘাটন করলেন এবং নতুন প্রযুক্তি প্রবর্তনপূর্বক কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করলেন। ক. মিশন কী?খ. “ পরিকল্পনা হলো ভবিষ্যতের আয়না”- ব্যাখ্যা করো ।গ. উদ্দীপকে বর্ণিত ফরমায়েশের লক্ষ্যমাত্রা অর্জনে ঘন্টাপ্রতি কত মিটার কাপড় উৎপাদন করতে হবে?ঘ. উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণের জন্য জনাব সাগর কর্তৃক গৃহীত কার্যক্রমের যৌক্তিকতা উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো ।
Loading answers...