CB_2022
রোজ বিডি লি. একটি ইলেকট্রনিক্স সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান। জনাব রহমান এ প্রতিষ্ঠানের পরিচালক। নিজ দেশের সব জেলায় শো-রুম প্রতিষ্ঠা করে ব্যবসায় কার্যক্রম পরিচালনা করছেন। তিনি তার প্রতিষ্ঠানের ইলেকট্রনিক সামগ্রী সহজে বিক্রয়ের লক্ষ্যে একটি সংস্থা থেকে মান যাচাই ও মানের সনদ গ্রহণ করেন। পরবর্তীতে উক্ত প্রতিষ্ঠানটি জাপানে ইলেকট্রনিক্স সামগ্রী রপ্তানির উদ্যোগ গ্রহণ করে। এজন্য তাকে একটি আন্তর্জাতিক সংস্থা থেকে পণ্যের মান সনদ গ্রহণ করতে হয়। পরিবেশগত ব্যবস্থাপনা সিস্টেম মেনে চলায় দেশের বাইরেও তিনি এখন একজন সফল ব্যবসায়ী।ক. প্রশিক্ষণ ব্যয় কী?খ. মান সনদ কেন প্রয়োজন?গ. প্রাথমিক পর্যায়ে রোজ বিডি লি. তার ব্যবসায় পরিচালনা করার জন্য কোন ধরনের মান সনদ গ্রহণ করে? ব্যাখ্যা করো। ঘ. "পণ্য রপ্তানির ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থা থেকে পণ্যের মান সনদ গ্রহণ করা আবশ্যক"- উদ্দীপকের আলোকে উক্ত মান সনদের নাম উল্লেখপূর্বক তোমার মতামত বিশ্লেষণ করো।
Loading answers...