MSB_2022
জনাব সেলিম একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। তিনি তার প্রতিষ্ঠানে বিস্কুট উৎপাদন ও বিক্রি করেন। এছাড়াও তিনি তার প্রতিষ্ঠানের সার্বিক মান ব্যবস্থাপনায় সবসময় ভোক্তা সন্তুষ্টির জন্য পণ্য পরিদর্শন ও পণ্য পরীক্ষণ প্রভৃতি সংক্রান্ত খরচের ওপর বেশি গুরুত্ব দেন। তিনি মান নিয়ন্ত্রণের প্রতিটি ক্ষেত্র গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করেন। ফলে তার বিস্কুটের চাহিদা বাড়তে থাকে।ক. পণ্য ডিজাইন কী?খ. "দ্রব্য সেবা থেকে আলাদা"- ব্যাখ্যা করো।গ. উদ্দীপকে জনাব সেলিম যে ধরনের খরচের প্রতি বেশি জোর দেন তা কোন ধরনের ব্যয়? ব্যাখ্যা করো।ঘ. তুমি কি মনে করো মান নিয়ন্ত্রণ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সফলতার মূল কারণ? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
Loading answers...