MSB_2021
বিশ্বরূপা' গার্মেন্টস নারায়ণগঞ্জে একটি প্রতিষ্ঠিত রপ্তানিমুখী পোশাক কারখানা। সম্প্রতি প্রতিষ্ঠানটি বিদেশি ক্রেতার কাছ থেকে একটি বড় মাপের অর্ডার পায়। অর্ডার অনুযায়ী পোশাক তৈরি করার পর কিছু ত্রুটি চিহ্নিত হওয়ায় বেশ কিছু পণ্য বাতিল করে নতুন করে পণ্য উৎপাদন করতে হয়। এতে প্রতিষ্ঠানটিকে বড় অঙ্কের লোকসান বহন করতে হয়। অন্যদিকে প্রতিষ্ঠানটির সুনাম কিছুটা হলেও ক্ষুণ্ণ হয়। এজন্য 'বিশ্বরূপা গার্মেন্টস' ব্যয় কমানোর জন্য মান নিয়ন্ত্রণের কথা ভাবছে।ক. BSTI-এর পূর্ণরূপ কী?খ. "মান ব্যবস্থাপনা মুনাফা বাড়ায়"- ব্যাখ্যা করো।গ. উদ্দীপকে উল্লিখিত 'বিশ্বরূপা গার্মেন্টস'-এর ত্রুটিযুক্ত পণ্য বাতিল কোন ধরনের ব্যয়? ব্যাখ্যা করো।ঘ. মান নিয়ন্ত্রণের ব্যবস্থা করলে 'বিশ্বরূপা গার্মেন্টস' কি লোকসানের হাত থেকে রক্ষা পেতে পারে? উদ্দীপকের আলোকে মতামত দাও।
Loading answers...