DiB_2021
জনাব শফিক দেশে অধিকাংশ সময় গরমকাল থাকার কথা মাথায় রেখে নিজস্ব কারখানায় ইলেকট্রিক ফ্যান উৎপাদন করে। দেশব্যাপী বিক্রির ব্যবস্থা করেন। প্রথমদিকে তিনি পরিসংখ্যানিক মান নিয়ন্ত্রণ পদ্ধতি অনুসরণ করেন। পণ্যের মান নিম্ন হওয়ায় তিনি কাঙ্ক্ষিত সফলতা অর্জনে ব্যর্থ হন। পরবর্তীতে পণ্য উৎপাদনের ক্ষেত্রে জনাব শফিক প্রথমেই মান ঠিক করেন এবং সে মান অনুযায়ী পণ্য উৎপাদিত হচ্ছে কিনা তা নিশ্চিত করার ব্যবস্থা করেন এবং প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থা নেন। এতে তার উৎপাদিত ফ্যান বিক্রি ব্যাপকহারে বাড়ে।ক. বেঞ্চমার্কিং কী?খ. নিম্নমানের পণ্য উৎপাদনজনিত খরচের ধারণা ব্যাখ্যা করো।গ. জনাব শফিকের কারখানাটি প্রাথমিক অবস্থায় কোন ধরনের ব্যয় করে? ব্যাখ্যা করো।ঘ. উদ্দীপকে উল্লিখিত জনাব শফিকের গৃহীত পদক্ষেপ কতটুকু কার্যকর বলে তুমি মনে করো? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
Loading answers...