Questions in this chapter
পিয়ার বাবা ডায়াবেটিসে আক্রান্ত। তিনি চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে গেলেন। চিকিৎসক তাকে নিয়মিত এক ধরনের হরমোন গ্রহণ করতে বললেন। হরমোনটি পূর্বে শূকরের দেহ থেকে সংগ্রহ করা হতো, বর্তমানে এটি বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয়।
ক. জনুক্রম কী?
খ. সুক্রোজকে কেন নন-রিডিউসিং সুগার বলা হয়?
গ. উদ্দীপকের হরমোন তৈরির প্রক্রিয়া বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের বিশেষ প্রক্রিয়াটির কৃষিক্ষেত্রে গুরুত্ব বিশ্লেষণ কর।

ক. মাশরুম কী?
খ. লাইটিক চক্র বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে উল্লেখিত চিত্রের পদ্ধতি ব্যবহার করে তুমি কীভাবে ইনসুলিন তৈরি করবে লেখ।
ঘ. চিকিৎসা ও কৃষিক্ষেত্রে উক্ত পদ্ধতিটির গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্ভিদবিজ্ঞান ক্লাসে শিক্ষক এমন একটি অণুজীব নিয়ে আলোচনা করছিলেন যা আদিকোষী এবং এক ধরনের বৃত্তাকার জৈব অণুবিশিষ্ট।
ক. পপুলেশন কী?
খ. হেটারোমরফিক জনুক্রম বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে বর্ণিত জীবের চিহ্নিত চিত্র দাও।
ঘ. উদ্দীপকে উল্লিখিত বিশেষ জৈব অণুকে মানবকল্যাণে কাজে লাগানো যায়-বিশ্লেষণ কর।
কৃত্রিম পদ্ধতিতে উদ্ভিদের বিভিন্ন ভাজক টিস্যু সম্পন্ন অংশ থেকে চারা তৈরি করা হয়।
এ প্রক্রিয়ায় এক্সপ্লান্ট থেকে মূল্যবিহীন ক্যালাস উৎপাদন করা হয়।
ক. কালচার মিডিয়াম কী?
খ. রেস্ট্রিকশন এনজাইম বলতে কী বোঝ?
গ. উল্লিখিত পদ্ধতিটি চিত্রসহ বর্ণনা করো।
ঘ. মানবজীবনে উক্ত প্রক্রিয়াটির গুরুত্ব অপরিসীম– তোমার যুক্তি দাও।
X একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি বিভাজনক্ষম কোষ থেকে কৃত্রিম আবাদ মাধ্যমে অনেক চারা পাওয়া যায়।
Y একটি বৃত্তাকার DNA যা ব্যবহার করে ব্রেইন স্ট্রোক প্রতিরোধী উপকরণ উৎপাদন করা যায়।
ক. হিউমুলিন কী?
খ. DNA ক্লোনিংয়ে EcoR 1 কেন প্রয়োজন?
গ. উদ্দীপকের X প্রক্রিয়ায় ক্যালাস গঠন থেকে পূর্ণাঙ্গ চারা উৎপাদনের উপায় ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের Y ব্যবহার করে ব্রেইন স্ট্রোক প্রতিরোধী উপকরণ ও ইনসুলিন উৎপাদন প্রক্রিয়ার তুলনামূলক বিশ্লেষণ করো।
বাংলাদেশের একজন বিখ্যাত বিজ্ঞানী দেশের প্রধান অর্থকরী ফসল পাটের জিনোম আবিষ্কার করেন।
বিজ্ঞানীরা তাঁর এ আবিষ্কার একটি জৈব প্রযুক্তিতে কাজে লাগিয়ে উন্নত গুণাগুণ সম্পন্ন পাটের জাত উদ্ভব করতে পারবেন।
ক. Bt বেগুন কী?
খ. সাইব্রিড বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত জৈব প্রযুক্তিটি ব্যাখ্যা করো।
ঘ. মানবকল্যাণে এ প্রযুক্তিটি গুরুত্বপূর্ণ অবদান রাখে– মূল্যায়ন করো।
সালাম ও কামাল পাশাপাশি জমিতে ধান চাষ করেছে।
ধানের চারা একটু বড় হতেই সালামের জমিতে বিভিন্ন কীটপতঙ্গের আক্রমণ ঘটলে
সে তার জমিতে কীটনাশক স্প্রে করে কীটপতঙ্গ দমনের চেষ্টা করল।
অপরদিকে কামাল উপজেলা কৃষি কর্মকর্তার নিকট থেকে বিশেষ ধরনের,
ধানের চারা সংগ্রহ করে চাষ করায় তার জমিতে কোন কীটপতঙ্গের আক্রমণ ঘটেনি।
ক. TO কী?
খ. জিন ক্লোনিং বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে কামালের ধান ক্ষেতে রোগের আক্রমণ না হওয়ার কারণ ব্যাখ্যা করো।
ঘ. কীটপতঙ্গের আক্রমণ থেকে ফসল রক্ষা করতে সালাম ও কামালে পদ্ধতির মধ্যে কোনটি অধিকতর কার্যকর ও কেন? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
শিক্ষক ক্লাসে বললেন, দেহ কোষ থেকে স্বাভাবিক প্রজনন পদ্ধতি ছাড়াই বিশেষ কৌশল ১৯৯৬ সালে ডলি নামের একটি ভেড়া সৃষ্টি করা হয়।
যে ভেড়ার দেহ থেকে কোষটি নেয়া হয়েছিল ডলি দেখতে হুবহু তার মতোই ছিল।
ক. ক্যালাস কী?
খ. ট্রান্সজেনিক উদ্ভিদ বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে বর্ণিত কৌশল বর্ণনা করো।
ঘ. এ প্রযুক্তির সুবিধা ও অসুবিধাগুলো লেখো।

ক. DNA ফিঙ্গার প্রিন্ট কী?
খ. টিস্যু কালচার পদ্ধতিতে জীবাণুমুক্তকরণ গুরুত্বপূর্ণ কেন?
গ. উদ্দীপকের চিত্রটি অপরাধী শনাক্তকরণে কীভাবে সাহায্য করে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের প্রক্রিয়াটির বহুমাত্রিক ব্যবহার বিশ্লেষণ করো।
‘A’ জিন মিষ্টির জন্য দায়ী এবং ‘B’ জিন আকৃতির জন্য দায়ী।
একটি মিষ্টি আম কিন্তু আকারে ছোট এবং ‘A’ জিনটিকে যদি বড় আমে স্থানান্তরিত করা হয় তা হলে আমটি মিষ্টি এবং আকার বড় হবে।
ক. টিস্যু কালচার পদ্ধতির সংজ্ঞা দাও।
খ. প্লাজমিড বহনকারী একটি অণুজীবের নাম এবং এর গুরুত্ব লেখো।
গ. ‘A’ জিনটিকে কীভাবে বড় আকৃতির আমে দ্রুত স্থানান্তর করা সম্ভব হবে?
ঘ. ‘B’ জিনটিকে ‘A’ জিনধারী আমে স্থানান্তর করলে কী রকম ফল হবে ব্যাখ্যা করো।
একটি হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়। দিন দিন ডায়াবেটিস রোগীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় উক্ত হরমোনটির চাহিদা আরো বাড়ছে।
এক সময় গরু বা শূকরের অগ্ন্যাশয় থেকে এই হরমোন সংগ্রহ করা হলেও মানুষের জন্য উপযোগী ছিল না।
তাই জিন প্রকৌশলের মাধ্যমে বর্তমানে অধিক বিশুদ্ধ ও বিপুল পরিমাণ ইনসুলিন কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে মানুষের জন্য।
ক. জীবপ্রযুক্তি (Biotechnology) কী?
খ. জিন ক্লোনিং বলতে কী বোঝ?
গ. উল্লিখিত হরমোনটির গুরুত্ব বর্ণনা করো।
ঘ. “জিন প্রকৌশল” এর মাধ্যমে উক্ত হরমোন তুমি কীভাবে উৎপন্ন করবে?
আবিদ একটি কাঁঠালের পার্শ্বকুড়ি ব্যবহার করে একটি বিশেষ প্রযুক্তিতে অসংখ্য চারা উৎপাদন করলো। উক্ত পদ্ধতিটি কৃষিক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এনেছে। পদ্ধতিটির আংশিক চিত্র নিচে দেওয়া হলো।

ক) Biotechnology শব্দটির শাব্দি অর্থ কী?
খ) ‘খ’ চিহ্নিত অংশে কী সৃষ্টি হয়? সংক্ষেপে ব্যাখ্যা করো।
গ) চিত্রে ক, খ, গ ও ঘ অংশ সম্পূর্ণ করে চিহ্নিত করো।
ঘ) উদ্দীপকের প্রযুক্তিটি কীভাবে আমাদের উপকারে আসে তা ব্যাখ্যা করো।

ক. প্লাজমিড কী?
খ. রেস্ট্রিকশন এনজাইমকে আণবিক কাঁচি বলা হয় কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত A তৈরির ধাপগুলো বর্ণনা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত পদ্ধতিটি প্রয়োজনীয় জৈব বস্তু উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- বিশ্লেষণ করো।
ড. রেজাউল করিম গবেষণাগারে বীজ ছাড়াই A উদ্ভিদের অসংখ্য চারা তৈরি করেন এবং ড. আল মামুন B উদ্ভিদে বিটা ক্যারোটিন ও আয়রন তৈরির জিন সংযুক্ত করে নতুন জাত তৈরি করেন।
ক. প্লাজমিড কী?
খ. জিনোম সিকুয়েন্সিং বলতে কী বোঝ?
গ. উদ্ভিদ প্রজনন ও উন্নতজাত উদ্ভাবনে A উদ্ভিদের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তির ভূমিকা লেখো।
ঘ. A উদ্ভিদ ও B উদ্ভিদের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তির তুলনা করো।
বাংলাদেশের বিজ্ঞানীরা একটি বিশেষ প্রযুক্তির মাধ্যমে GM সবজি ফসল Bt বেগুন উদ্ভাবন করেছেন।
ইহা একদিকে উচ্চ ফলনশীল, অন্যদিকে রোগ-বালাই প্রতিরোধী।
ক. ইন্টারফেরন কী?
খ. রেস্ট্রিকশন এনজাইম বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে নির্দেশিত বিশেষ প্রযুক্তির ধাপসমূহ চিত্রের সাহায্যে দেখাও।
ঘ. স্বাস্থ্যরক্ষায় উদ্দীপকে নির্দেশিত প্রযুক্তির গুরুত্ব বিশ্লেষণ করো।

ক. প্লাজমিড কী?
খ. হাইপোগাইনাস পুষ্প বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তির চিত্রসহ বর্ণনা দাও।
ঘ. “উদ্ভিদ প্রজননে উপরের প্রযুক্তি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” – বিশ্লেষণ কর।
রিনির বাগানে একটি দুর্লভ প্রজাতির গাছ আছে যার অস্তিত্ব একটি এককোষী, প্রাককেন্দ্রিক জীব (X)- এর আক্রমণে হুমকীর স তাই রিনি গবেষণাগারে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে উক্ত গাছ থেকে অসংখ্য চারা তৈরি করল।
ক. কোন গ্লাসমিড কাকে বলে?
খ. বাংলাদেশের প্রথম GM ফসল কীভাবে তৈরি করা হয়েছে?
গ. X এর দেহে প্রাপ্ত বংশগতীয় অংশের চিহ্নিত চিত্র অঙ্কন কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়ার সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর।
a = এক্সপ্লান্ট → পূর্ণাঙ্গ উদ্ভিদ
b = E.coli, প্লাজমিক → Recombinant DNA
ক. পুষ্পপুট কী?
খ. C ও C উদ্ভিদ বলতে কী বুঝ?
গ. উদ্দীপকের 'a' পদ্ধতিটি লিখ।
ঘ. উদ্দীপকের 'a' না 'b' কোন পদ্ধতিটি উন্নত তা ব্যাখ্যা কর।

ক. অপুংজনি কী?
খ. জীবন্ত জীবাশ্ম বলতে কী বুঝায়?
গ. উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়ার গুরুত্ব উপস্থাপন কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়ার ধাপসমূহ বিশ্লেষণ কর।
দুই বা ততোধিক DNA যুক্ত করে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন নতুন DNA তৈরি করা যায়। আবার নিউক্লিওটাইডের সিকোয়েন্স নির্ণয় করে অজানা তথ্য উদঘাটন করা যায়।
ক. হ্যাড্রোসেন্ট্রিক কী?
খ. ব্রায়োফাইটার বৈশিষ্ট্য লেখ।
গ. উদ্দীপকে বর্ণিত দ্বিতীয় প্রক্রিয়াটির গুরুত্ব লেখ।
ঘ. উদ্দীপকে উল্লেখিত প্রথম প্রক্রিয়াটি চিত্রসহ বর্ণনা কর।