Questions in this chapter
মাঠ পর্যায়ের বন্য জাত হতে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য আবাদী জাতে স্থানান্তরের মাধ্যমে উচ্চ ফলনশীল ফসলের জাত উদ্ভাবন সম্ভব। একই প্রক্রিয়ায় মানুষের বহুমুত্র রোগ নিরাময়কারী হরমোন তৈরি করা যায়।
ক. মাস্টার ব্লু-প্রিন্ট কী?
খ. ইরিথ্রেপোইটিন বলতে কী বুঝ?
গ. উদ্দীপকের শেষোন্ত হরমোন তৈরির কৌশল ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের প্রক্রিয়াটি কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উদ্ভিদের কোন বিভাজনক্ষম অঙ্গ থেকে অতি অল্প সময়ে বিশেষ পদ্ধতিতে অধিক সংখ্যক চারা উৎপাদন করা যায়। মানব কল্যাণে বিজ্ঞানীরা আরো একটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন যা মানুষের রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণকারী হরমোন উৎপাদনে সক্ষম।
ক. জিন ক্লোনিং কী?
খ. জিনোম সিকোয়েন্সিং-এর দুটি গুরুত্ব লেখ।
গ. উদ্দীপকের ১ম পদ্ধতির গুরুত্ব উল্লেখ করে প্রক্রিয়াটি সংক্ষেপে লেখ।
ঘ. উদ্দীপকের ২য় বাক্যের হরমোনের উৎপত্তি উল্লেখপূর্বক তা উৎপাদনের কৌশল সংক্ষেপে লেখ।
বাংলাদেশী একদল বিজ্ঞানী ডালে রোগ সৃষ্টিকারী ভাইরাসের জীবন রহস্য আবিষ্কার করেছেন। আবার আমাদের দেশের বিজ্ঞানীরা অন্যদিকে গোল আলু রোগমুক্ত চারা, চন্দ্রমল্লিকা, লিপি ইত্যাদি ফুলের চারা উৎপাদন করেছেন বিশেষ প্রক্রিয়ায়।
ক. স্টিলী কী?
খ. রিডিউসিং ও নন-রিডিউসিং স্যুগার বলতে কী বুঝ?
গ. উদ্দীপকের ২য় প্রক্রিয়াটির ধাপসমূহ চিত্রসহ ব্যাখ্যা কর।
ঘ. ১ম প্রক্রিয়াটির প্রয়োগ ক্ষেত্রসমূহ বর্ণনা কর।

ক. সাইব্রিড কী?
খ. ট্রান্সজেনিক উদ্ভিদ বলতে কী বুঝায়?
গ. উদ্দীপকের বিভিন্ন ধাপগুলো চিত্রের মাধ্যমে দেখাও।
ঘ. উদ্ভিদ প্রজনন ও উন্নত জাত উদ্ভাবনে উদ্দীপকের প্রক্রিয়াটির গুরুত্ব বিশ্লেষণ কর।
কৃত্রিম উপায়ে উদ্ভিদের বিভিন্ন বিভাজনক্ষম অংশ থেকে চারা উৎপাদন করা হয়। এই প্রক্রিয়ায় এক্সপ্ল্যান্ট থেকে মূলবিহীন ক্যালাস সৃষ্টি হয়।
ক. প্লাজমিড কী?
খ. রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি বলতে কী বুঝ? ব্যাখ্যা কর।
গ. উল্লেখিত প্রক্রিয়াটির সচিত্র বর্ণনা কর।
ঘ. মানবজীবনে উল্লেখিত প্রক্রিয়াটির অসীম গুরুত্ব রয়েছে তোমার যুক্তি দাও।
A-টিস্যু কালচার
B–রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি
ক. পলিনিয়াম কী?
খ. জিনের বৈশিষ্ট্য লিখ?
গ. উপরের B-প্রক্রিয়া ব্যবহার করে একটি ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টির চিহ্নিত চিত্র দেখাও।
ঘ. কৃষি উন্নয়নে A প্রযুক্তির ব্যবহার উদাহরণসহ ব্যাখ্যা কর।

ক. BRRI কী?
খ. ত্রিমিলন বলতে কী বুঝ?
গ. উদ্দীপকের চিত্র যে প্রযুক্তিতে ব্যবহৃত হয় তার ক্লোনিং প্রক্রিয়া ব্যাখ্যা কর।
ঘ. নির্দেশিত প্রযুক্তির প্রয়োগ বিশ্লেষণ কর।
উদ্ভিদের বিভাজনক্ষম অংশ কৃত্রিম উপায়ে আবাদ করে অসংখ্য চারা উৎপন্ন করা হয়।
ক. প্লাজমিড কী?
খ. পার্থেনোজেনেসিস বলতে কী বুঝ?
গ. উদ্দীপকের প্রক্রিয়াটির ধাপগুলোর সচিত্র বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকের প্রক্রিয়াটির গুরুত্ব বিশ্লেষণ কর।
আমাদের হোস্টেলের বাবুর্চি বাজার থেকে দুই কেজি বেগুন কিনে এনে আমাদেরকে দেখিয়ে বললেন, এই বেগুনের বর্ণ আকর্ষণীয়, রোগবালাই মুক্ত এবং ফলনও ভালো। তিনি বাজারে শুনেছেন, এই বেগুনের নাম Bt বেগুন।
ক. পামেলা দশা কী?
খ. এক্স-সিট সংরক্ষণ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত ফসল উৎপাদনে ব্যবহৃত প্রক্রিয়াটি চিত্রের মাধ্যমে তুলে ধর।
ঘ. উল্লিখিত পদ্ধতি ব্যবহার করে বাংলাদেশে ফসলের কী কী উন্নতি সাধিত হয়েছে? উদাহরণসহ বর্ণনা কর।
ডায়াবেটিসে আক্রান্ত জাহিদ সাহেবকে ডাক্তার এক ধরনের হরমোন গ্রহণ করতে বলেন। হরমোনটি বর্তমানে একটি বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয়।
ক. এক্সপ্লান্ট কী?
খ. টিস্যু কালচার পদ্ধতিতে জীবাণুমুক্তকরণ গুরুত্বপূর্ণ কেন?
গ. উক্ত হরমোন তৈরির প্রক্রিয়া বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের বিশেষ প্রক্রিয়াটির কৃষিক্ষেত্রে গুরুত্ব বিশ্লেষণ কর।
ড. মঞ্জুর হোসেন বীজ ছাড়া X উদ্ভিদের অনুচারা উৎপাদন করেন এবং Y উদ্ভিদে বিটাক্যারোটিন জিন সংযুক্ত করে নতুন জাত উদ্ভাবন করেন।
ক. ট্রান্সজেনিক জীব কী?
খ. ক্লোন বলতে কী বুঝায়?
গ. উদ্দীপকে চারা তৈরির প্রক্রিয়াটি স্বাভাবিকের চেয়ে ভিন্নতর ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের জিন সংযুক্ত প্রক্রিয়াটি কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ কর।
M প্রযুক্তি- উদ্ভিদের বিভাজনক্ষম অংশ থেকে উদ্ভিদ সৃষ্টি
N প্রযুক্তি- আদিকোষীয় বৃত্তাকার DNA ব্যবহার করে অণুজীব সৃষ্টি
ক. ইন্টারফেরন কী?
খ. অপরাধী শনাক্তকরণে জীনোম সিকোয়েন্সিং কিভাবে ব্যবহৃত
গ. N প্রযুক্তিতে ব্যবহৃত অঙ্গাণুর বৈশিষ্ট্য বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তিদ্বয়ের মধ্যে তুলনা কর।

ক. জিনোম কী?
খ. উদ্ভিদের হ্যাপ্লয়েড লাইন কিভাবে তৈরি করা যায়?
গ. চিত্রে প্রদর্শিত প্রযুক্তির ধাপ সমূহ বর্ণনা কর।
ঘ. উদ্ভিদ প্রজনন ও উন্নতজাত উদ্ভাবনে চিত্রে প্রদর্শিত প্রযুক্তি তাৎপর্য বিশ্লেষণ কর।
বাংলাদেশের বিজ্ঞানীরা বিশেষ একটি প্রযুক্তির মাধ্যমে Bt বেগুন তৈরি করেছে। ইহা একদিকে উচ্চফলনশীল অন্যদিকে রোগ প্রতিরোধী।
ক. এনজাইম কী?
খ. মিথোজীবিতা বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের বিশেষ প্রযুক্তির ধাপসমূহ চিত্রসহ ব্যাখ্যা কর।
ঘ. স্বাস্থ্য রক্ষায় উক্ত প্রযুক্তিটির গুরুত্ব বিশ্লেষণ কর।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সামনে একটি কামরাঙা গাছ আছে যেটি ঐ উদ্ভিদের একটি ক্ষুদ্র অংশকে বিশেষ প্রযুক্তিতে নিয়ন্ত্রিত পরিবেশে কালচার মিডিয়া রেখে অণুচারা তৈরি করা হয়েছিল।
ক. মাইসেলিয়াম কী?
খ. ম্যানগ্রোভ বনাঞ্চল বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তির ধাপসমূহ বর্ণনা কর
ঘ. উদ্ভিদ প্রজননের ক্ষেত্রে উক্ত প্রযুক্তির গুরুত্ব লিখ।
ব্র্যাক NGO তাদের বায়োটেকনোলজি ল্যাবে Stevia এর পাতা থেকে একটি বিশেষ প্রযুক্তিতে স্বল্প সময়ে অসংখ্য চারা উৎপাদন করে বাজারজাত করেছে।
ক. পুষ্পপুট কী?
খ. সাইকাস উদ্ভিদের সাথে ফার্নের সাদৃশ্য লিখ।
গ. উদ্দীপকে উল্লেখিত Stevia এর পাতারক্ষেত্রে এটি কীভাবে সম্ভব হয়েছে ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তির সঙ্গে rDNA প্রযুক্তির তুলনামূলক আলোচনা কর।
জীববিজ্ঞানের এমন একটি শাখা আছে যেখানে অল্প সময়ে অধিক চারা উৎপাদন এবং জিন প্রতিস্থাপনের মাধ্যমে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন জীব উৎপাদন প্রক্রিয়া আলোচনা করা হয়।
ক. পলিনিয়াম কী?
খ. পার্থেনোজেনেসিস কী ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লেখিত ১ম প্রক্রিয়াটির নাম কী? প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয় বর্ণনা কর।
ঘ. ২য় প্রক্রিয়াটির নাম উল্লেখপূর্বক গুরুত্ব বিশ্লেষণ কর।

ক. ক্যালাস কী?
খ. কিভাবে হ্যাপ্লয়েড লাইন সৃষ্টি করা যায়- ব্যাখ্যা কর।
গ. চিত্র "X" প্রয়োগ করে কিভাবে GM উদ্ভিদ সৃষ্টি করা যায়। আলোচনা কর।
ঘ. উদ্দীপকের প্রযুক্তি প্রয়োগ করে একটি মানব হরমোন উৎপাদনের কৌশল বিশ্লেষণ কর।

ক. প্লাজমিড কী?
খ. সাভানা ও জলজ বায়োম এর মধ্যে পার্থক্য কর।
গ. চিত্রের ক, খ, গ ও ঘ ধাপ কিভাবে প্রক্রিয়াটি সম্পন্ন করে?
ঘ. উল্লেখিত প্রযুক্তি কীভাবে কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটাবে ব্যাখ্যা কর।
(i) মাইক্রোপ্রোপাগেশন, Haberland, মেরিস্টেম কালচার জৈব প্রযুক্তি
(ii) প্লাসমিড, রেস্ট্রিকশন এনজাইম, N, সংবন্ধন জৈব প্রযুক্তি
ক. মেট্রোস্ফিয়ার কী?
খ. LDL ও HDL বলতে কি বুঝ?
গ. উদ্দীপকের (i) জৈব প্রযুক্তিটি চিত্রের সাহায্যে দেখাও।
ঘ. পোকার আক্রমণ প্রতিরোধ, উন্নতমানের লোম উৎপাদনে, অন্ধত্ব দূরীকরণে, বীজহীন ফল উৎপাদনে (ii) নং উদ্দীপকের কোন ভূমিকা আছে কি-না মতামত দাও।