Questions in this chapter

ক. ট্রান্সজেনিক উদ্ভিদ কী?
খ. জিনোম সিকুয়েন্সিং বলতে কী বোঝায়?
গ. প্রদর্শিত প্রযুক্তি 'X'-এর ধাপসমূহ ধারাবাহিকভাবে লেখো।
ঘ. উদ্দীপকে প্রদর্শিত প্রযুক্তি 'Y' কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে— বিশ্লেষণ করো।

ক. টিস্যুকালচার প্রযুক্তির জনক কে?
খ. জিনোম সিকুয়েন্সিং বলতে কি বুঝ?
গ. উদ্দীপকের প্রযুক্তিটির সচিত্র বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের প্রযুক্তিটির বিকাশের সাথে স্বাস্থ্য নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে ব্যাখা কর।
বাংলাদেশে সংক্রামক রোগের তুলনায় ডায়াবেটিসের প্রকোপ বেশি। তবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ প্রাপ্ত ইনসুলিন ডায়াবেটিসে সৃষ্ট জটিলতা অনেকটা কমায়।
ক. মেরিস্টেম কী?
খ. ট্রান্সলেশন কী?
গ. উদ্দীপকে উল্লিখিত ঔষুধের উৎপাদন প্রক্রিয়া লিখ?
ঘ. উদ্দীপকের পদ্ধতি কৃষিক্ষেত্রে কিভাবে সফলতা আনতে পারে? বিশ্লেষণ কর।
ড. সোহেল গবেষণাগারে একটি বিশেষ পদ্ধতিতে আলুর মুকুল থেকে অনেকগুলো চারা তৈরি করলেন। অন্যদিকে ড. মিজান ক্যারোটিন এবং আয়রন উৎপন্নকারী জিনসমৃদ্ধ ভুট্টার জাত আবিষ্কার করেন।
ক. মাইসেলিয়াম কী?
খ. GM শস্য বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত আলুর চারা তৈরি কিভাবে সম্ভব? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ড. মিজান এর প্রযুক্তিটির সম্ভাবনা ব্যাখ্যা কর।
রাজ্জাক স্যার জীববিজ্ঞান ক্লাশে দুটি প্রযুক্তি সম্পর্কে ধারণা দিয়েছেন। প্রথম প্রযুক্তির মাধ্যমে উদ্ভিদের বিভাজনক্ষম অংশ উপযুক্ত আবাদ মাধ্যমে নিয়ে চারা উৎপাদন করা যায়। দ্বিতীয়টির মাধ্যমে কাঙ্ক্ষিত জিন অন্য জীবে স্থানান্তর করে উন্নত জীব সৃষ্টি করা যায়।
ক. GM ফসল কী?
খ. জীব নিরাপত্তার প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে নির্দেশিত প্রথম প্রযুক্তির ধাপসমূহ ধারাবাহিকভাবে লিখ।
ঘ. কৃষি ও চিকিৎসা ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় প্রযুক্তিটির গুরুত্ব বিশ্লেষণ কর।

ক. প্লাজমিড কী?
খ. রেস্ট্রিকশন এনজাইমকে আণবিক কাঁচি বলা হয় কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত 'A' তৈরির ধাপগুলো বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত পদ্ধতিটি প্রয়োজনীয় জৈববস্তু উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে—বিশ্লেষণ কর।
ড. জেসমিন জৈবপ্রযুক্তি সম্পর্কে আলোচনা করতে গিয়ে এমন একটি আদিকোষী অণুজীবের কথা উল্লেখ করলেন যার বৃহৎ DNA ছাড়া ক্ষুদ্র একটি বৃত্তাকার DNA অণু থাকে।
ক. রেস্ট্রিকশন এনজাইম কী?
খ. ক্যালাস কী-ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত অণুজীবটির চিহ্নিত চিত্র আঁক।
ঘ. উদ্দীপকে উল্লিখিত অণুটি জৈবপ্রযুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-বিশ্লেষণ কর।
ড. 'X' গবেষণাগারে বীজ ছাড়াই A উদ্ভিদের অসংখ্য চারা তৈরি করেন এবং ড. 'Y' B উদ্ভিদে বিটা ক্যারোটিন এবং আয়রন তৈরির জিন সংযুক্ত করে নতুন জাত তৈরি করেন।
ক. টটিপোটেন্সি কী?
খ. প্লাজমিডকে ভেক্টর বলা হয় কেন?
গ. কৃষির উন্নয়নে A উদ্ভিদের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তির ব্যবহার লিখ।
ঘ. B উদ্ভিদের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তিটি বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে এবং অপরাধ দমনে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে-বিশ্লেষণ কর।
ডায়াবেটিসে আক্রান্ত জহির সাহেব ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাকে ঔষধ হিসেবে এক ধরনের হরমোন গ্রহণ করতে বললেন, যাহা এক ধরনের জৈব প্রযুক্তির মাধ্যমে তৈরি হয়ে থাকে।
ক. উগ্যামাস জনন কী?
খ. জিনোম সিকোয়েন্সিং বলতে কী বুঝ?
গ. উপরোক্ত হরমোন তৈরির প্রযুক্তিটি বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের প্রযুক্তি কৃষিক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উক্তিটির যথার্থতা মূল্য কর।

ক. কর্টেক্স (Cortex) কী?
খ. ইন্টারফেরন (Interferon) এর গুরুত্ব কী কী?
গ. বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে উদ্দীপকের 'P' প্রক্রিয়ার প্রয়োগ বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের Q এর কারণে মৃত ও বিকৃত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব-বিশ্লেষণ কর।
উদ্ভিদের বিভাজনক্ষম অংশ কৃত্রিম উপায়ে আবাদ করে অসংখ্য চারা উৎপন্ন করা হয়। এতে এক্সপ্লান্ট থেকে ক্যালাস, মূলবিহীন ও মূলবিশিষ্ট চারা উৎপন্ন হয়ে থাকে।
ক. প্লাজমিড কী?
খ. জিনোম সিকুয়েন্সিং বলতে কী বুঝ?
গ. উদ্দীপকের ধাপগুলোর সচিত্র বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের প্রক্রিয়াটির গুরুত্ব তোমার মতামতসহ বিশ্লেষণ কর।
তাজরী জাপান থেকে নিয়ে আসা কালো গোলাপের একটি অনুচার থেকে উদ্ভিদ বিজ্ঞানের গবেষণা ল্যাবে দ্রুত সময়ে হুবহু অনেক চারা তৈরি করে বিক্রি ও বিতরণ করে।
ক. প্যাথোজেন কাকে বলে?
খ. এনজাইমের তালা চাবি মতবাদ আলোচনা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত চারা সৃষ্টির পদ্ধতি চিত্রসহ আলোচনা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তি বাংলাদেশের কৃষির কোন ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে-বিশ্লেষণ কর।

ক. এক্সপ্লান্ট কী?
খ. টিস্যু কালচারের মাধ্যমে কি রোগমুক্ত চারা তৈরি সম্ভব?
গ. উদ্দীপকের অসম্পূর্ণ প্রবাহ চিত্রটি সম্পূর্ণ কর।
ঘ. চিকিৎসাক্ষেত্রে উদ্দীপকে নির্দেশিত প্রযুক্তির গুরুত্ব লেখ।
একটি বিশেষ প্রযুক্তির মাধ্যমে আদিকোষী অণুজীবের DNA থেকে একটি অংশ ভূট্টা উদ্ভিদের জিনোমে প্রবেশ করিয়ে ক্ষতিকারক কর্ণবোরার প্রতিরোধী জাত উদ্ভাবন করা সম্ভব হয়েছে।
ক. Bt বেলুন কী?
খ. হাইব্রিডাইজেশন বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তির ধাপসমূহ চিত্রের সাহায্যে দেখাও।
ঘ. ‘‘উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তিতে সৃষ্ট DNA-কে কাঙ্ক্ষিত উদ্ভিদ প্রবেশ করানোর পর দ্রুত সংখ্যা বৃদ্ধি ঘটানোর প্রক্রিয়াটি কৃষিক্ষেত্রে এক বিপ্লব সৃষ্টি করেছে।’’- বিশ্লেষণ কর।

ক. প্লাজমিড কী?
খ. ভাস্কুলার বান্ডল বলতে কী বুঝায়?
গ. উদ্দীপকের N প্রযুক্তির ধাপসমূহের চিহ্নিত চিত্র দাও।
ঘ. চিত্র M এর প্রযুক্তি কিভাবে খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখে- বিশ্লেষন কর।
২০১৩ সালের ২৪ এপ্রিল 'রানা প্লাজা' ধসে পড়ায় অনেক গার্মেন্টস শ্রমিক নিহত হয় এবং অনেক নিহতের শরীর বিকৃত হয়ে যায়। একটি বিশেষ প্রক্রিয়ায় এরূপ বহু বিকৃত গার্মেন্টস শ্রমিককে শনাক্ত করা সম্ভব হয়।
ক. জিনোম কী?
খ. লাইকেনকে মিথোজীবী বলা হয় কেন?
গ. শ্রমিক শনাক্তকারী রাসায়নিক যৌগটি কোষের বিভিন্ন স্থানে বিদ্যমান- ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশে এ ধরনের প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা ও সীমাবদ্ধতাসমূহ উল্লেখ কর।

ক. ডেঙ্গু রোগের জীবাণুর নাম কী?
খ. GM খাদ্য ফসল বলতে কী বুঝ?
গ. চিত্রে প্রদর্শিত প্রযুক্তির ধাপসমূহ উল্লেখ কর।
ঘ. উদ্ভিদ প্রজনন, উন্নত জাত উদ্ভাবন ও নিরোগ চারা উৎপাদনে চিত্রে প্রদর্শিত প্রযুক্তির তাৎপর্য বিশ্লেষণ কর।
ড. সরকার আলুর মুকুল থেকে অসংখ্য চারা উৎপাদন করেছিলেন। অন্যদিকে ড. আলম ভুট্টার একটি নতুন প্রকরণ 'B' সৃষ্টি করলেন যা -ক্যারোটিন ও আয়রন সৃষ্টিকারী জিন বিশিষ্ট।
ক. মাইসেলিয়াম কী?
খ. "পামেলা দশা” বলতে কি বুঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত আলুর ক্ষেত্রে এটি কিভাবে সম্ভব ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে ড. আলম এর ব্যবহৃত প্রযুক্তিটি বিশ্লেষণ কর।

ক. জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী?
খ. সোনাক্লোনাল ভ্যারিয়েশন বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত চিহ্নিত চিত্রটির গঠন তৈরির ধাপসমূহ সম্পর্কে সংক্ষেপে লেখ।
ঘ. আধুনিক বিশ্বে উল্লিখিত ধাপটি যে প্রযুক্তির অন্তর্ভুক্ত তার গুরুত্ব বিশ্লেষণ কর।
বাংলাদেশী বিজ্ঞানীরা একটি বিশেষ প্রযুক্তির মাধ্যমে GM সবজি ফসল Bt বেগুন উদ্ভাবন করেছেন। এটি একদিকে উচ্চ ফলনশীল অন্যদিকে রোগ-বালাই প্রতিরোধী।
ক. ইন্টারফেরন কী?
খ. রেস্ট্রিকশন এনজাইম বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে নির্দেশিত বিশেষ প্রযুক্তির ধাপসমূহ চিত্রের সাহায্যে দেখাও।
ঘ. স্বাস্থ্য রক্ষায় উদ্দীপকে নির্দেশিত প্রযুক্তির গুরুত্ব বিশ্লেষণ কর।