Questions in this chapter
দৃশ্য-১: মানুষ সভ্য মানুষ মানুষ = কম বেশি দৃশ্য-২: মানুষ = সকল মানুষ
ক. জাতার্থ কী? খ. পিতা-পদটি একটি সাপেক্ষ পদ কেন? গ. দৃশ্য-২ তোমার পাঠ্য কোন বিষয়কে নির্দেশ করে? ঘ. দৃশ্য-১ বাঞ্জার্ণ ও জাত্যর্থের যে সম্পর্ক নির্দেশ করে তা বিশ্লেষণ করো।

বৃদ্ধির চিহ্ন → হ্রাসের চিহ্ন ←
ক. গুণবাচক পদের একটি উদাহরণ দাও। খ. 'লন্ডন' শব্দটি কেন অজাত্যর্থক পদ? গ. চিত্র-১ এ পদের কোন নিয়মের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো। ঘ. চিত্র-১ এবং চিত্র-২ সর্বত্র প্রযোজ্য নয় কেন? মূল্যায়ন করো।

ক. পদ কাকে বলে? খ. পদের সকল গুণই কি জাত্যর্থ? ব্যাখ্যা করো। গ. চিত্র-১ এ পদের যে দিকটির ইঙ্গিত রয়েছে তা ব্যাখ্যা করো। ঘ. চিত্র-১ এবং চিত্র-২ এর মধ্যে পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। এ সম্পর্ক কি সকল ক্ষেত্রে প্রযোজ্য?
দৃশ্যকল্প-১: পরাণ সরকার একজন সাদা মনের মানুষ। তিনি আপন মমতায় গাছের চারা রোপণ ও পরিচর্যা করেন। দৃশ্যকল্প-২:

ক. পদ কী? খ. 'মারহাবা', 'হুররে', 'বাহ!' শব্দগুলো পদ অযোগ্য কেন? গ. দৃশ্যকল্প-১ এ চিহ্নিত শব্দগুলো কোন ধরনের পদ তা পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো। ঘ. দৃশ্যকল্প-২ এ পদের যে সম্পর্কের ইঙ্গিত রয়েছে তা বিশ্লেষণ করো।

ক. যুক্তি কী? খ. কোনো পদের ব্যক্ত্যর্থ বাড়লে জাত্যর্থ কমে কেন? গ. উদ্দীপকে চিত্র-৩ এ নির্দেশিত পদগুলো কোন ধরনের? ব্যাখ্যা করো। ঘ. চিত্র-১ ও চিত্র-২ এ নির্দেশিত পদগুলোর মধ্যে পার্থক্য আলোচনা করো।
তামান্না তামিমকে বলল, 'এক সময় দুধের উৎপাদন কম ছিল, কিন্তু দুধের গুণগত মান ভালো ছিল।' তামান্নার কথা শুনে তামিম বলল, 'এখন দুধের উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে, কিন্তু দুধের গুণগত মান কমে যাচ্ছে।' তাদের কথা শুনে তাদের পিতা খালেক সাহেব বললেন, 'মানুষ এখন স্বাস্থ্য সচেতন।'
ক. পদের ব্যক্ত্যর্থ কাকে বলে? খ. জাত্যর্থক পদ বলতে কী বোঝায়? গ. উদ্দীপকে খালেক সাহেবের বক্তব্যে ব্যবহৃত পদটি জাত্যর্থক না অজাত্যর্থক? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে তামান্না ও তামিমের বক্তব্য যৌথভাবে পদের কোন বিষয়টিকে নির্দেশ করেছে তা ব্যাখ্যা করো।
দৃশ্যকল্প-১: পিতা, স্বামী, শিক্ষক। দৃশ্যকল্প-২: সাদা ও কালো, সকাল ও বিকাল, টক ও মিষ্টি। দৃশ্যকল্প-৩: সৎ ও অসৎ, মিষ্টি ও অ-মিষ্টি, দয়ালু ও অ-দয়ালু।
ক. যুক্তিবিদ্যায় পদ কাকে বলে? খ. সকল শব্দ পদ নয় কেন? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ উল্লিখিত পদগুলোর প্রকৃতি ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ উল্লিখিত পদগুলোর মধ্যে পার্থক্য আলোচনা করো।

ক. বিধেয় কাকে বলে? খ. 'ছাত্র', 'পিতা' শব্দগুলোকে সাপেক্ষ পদ বলা হয় কেন? গ. চিত্র-২ কোন ধরনের যুক্তিবাক্যকে প্রকাশ করছে? ব্যাখ্যা করো। ঘ. পদের ব্যাপ্যতার নিয়ম অনুসরণ করে চিত্র-১ ও চিত্র-৩ এর মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো।
ধারণা-১: সকল কোকিল হয় কালো। ধারণা-২: কোনো দেশপ্রেমিক নয় অসাধু। ধারণা-৩: কিছু ফুল হয় সাদা।
ক. যুক্তিবাক্য কাকে বলে? খ. অবধারণ যুক্তিবাক্য নয় কেন? গ. উদ্দীপকে ধারণা-২ এ প্রতিফলিত যুক্তিবাক্যের স্বরূপ ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে উল্লেখিত ধারণা-১ ও ধারণা-৩ এর মধ্যকার পার্থক্য তুলে ধরো।
উদাহরণ-১: সকল যুক্তিবিদ হয় চিন্তাশীল উদাহরণ-২: কোনো মানুষ নয় অমর উদাহরণ-৩: কিছু কিছু আম হয় টক
ক. জাত্যর্থক পদ কী? খ. যুক্তিবাক্যে সংযোজকের ভূমিকা কী? গ. উদাহরণ-১ কোন ধরনের যুক্তিবাক্যকে নির্দেশ করে? ব্যাখ্যা করো। ঘ. যুক্তিবাক্যের শ্রেণিবিভাগ অনুসারে উদাহরণ-২ ও উদাহরণ-৩ এর মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো।
সজল বললো, "সকল মানুষ হয় এমন যাদের পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে একদিন।" জামান বললো, "কোনো জীবই চিরদিন বেঁচে থাকে না।" জাহিদ বললো, "কোনো কোনো জীব হয় এমন যারা অনেক দিন বেঁচে থাকে।"
ক. যুক্তিবাক্য কাকে বলে? খ. বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য নয় কেন? গ. উদ্দীপকে জাহিদের বক্তব্য কোন বিষয়কে নির্দেশ করে? ঘ. সজল ও জামানের বক্তব্য পাঠ্যবইয়ের কোন বিষয়কে নির্দেশ করেছে? তাদের তুলনামূলক বিশ্লেষণ করো।
দৃশ্যকল্প-১: গীতাঞ্জলি হয় একটি কাব্যগ্রন্থ। দৃশ্যকল্প-২: যদি আকাশে মেঘ হয় তাহলে বৃষ্টি হবে। দৃশ্যকল্প-৩: সাজ্জাত হয় সৎ, না হয় বোকা।
ক. গঠন অনুসারে যুক্তিবাক্য কত প্রকার? খ. যুক্তিবাক্যের জন্য 'সংযোজন' 'গুরুত্বপূর্ণ- বুঝিয়ে লেখো। গ. দৃশ্যপট-১ এ কোন ধরনের বাক্যের প্রকাশ পেয়েছে? ঘ. দৃশ্যপট-২ ও দৃশ্যপট-৩ তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।

ক. যুক্তিবাক্য কী? খ. প্রাকল্পিক যুক্তিবাক্য বলতে কী বোঝ? গ. উদ্দীপকের 'B' অংশটির ভূমিকা ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকের 'A' এবং 'C' এর মধ্যে কোনো পার্থক্য আছে কি? মূল্যায়ন করো।

ক. প্রাকল্পিক যুক্তিবাক্য কী? খ. সংযোজক ছাড়া যুক্তিবাক্য অসম্ভব- ব্যাখ্যা করো। গ. ছক-১ ও ছক-২ দ্বারা যে যুক্তিবাক্য গঠন করা সম্ভব তা ব্যাখ্যা করো। ঘ. ছক-৩ ও ছক-৪ দ্বারা যেসব যুক্তিবাক্য গঠন করা সম্ভব গুণ ও পরিমাণের যৌথ নীতি অনুসারে তা বিশ্লেষণ করো।
দৃশ্যকল্প-১: সকল পশু হয় চতুষ্পদ। দৃশ্যকল্প-২: পশু-পাখির প্রতি সদয় হওয়া উচিত।
ক. যুক্তিবাক্য কাকে বলে? খ. সকল অবধারণের অনুরূপ যুক্তিবাক্য নেই কেন? ব্যাখ্যা করো। গ. দৃশ্যকল্প-১ কোন প্রকারের যুক্তিবাক্যকে নির্দেশ করেছে? ব্যাখ্যা করো। ঘ. দৃশ্যকল্প-১ ও ২ এর পার্থক্য বিশ্লেষণ করো।
উদাহরণ-১: সে বই পড়ে। উদাহরণ-২: সব ফুল হয় লাল। উদাহরণ-৩: কিছু ফুল হয় লাল।
ক. যুক্তিবিদ্যায় শব্দ কত প্রকার? খ. শব্দ কখন পদে পরিণত হয়? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে উদাহরণ-৩ কোন প্রকারের যুক্তিবাক্যকে নির্দেশ করে? ব্যাখ্যা করো। ঘ. পাঠ্যপুস্তকের আলোকে উদাহরণ-১ ও উদাহরণ-২ এর পার্থক্য বিশ্লেষণ করো।
রফিক সাহেব তার দুই ছেলেকে নিয়ে চিড়িয়াখানায় বেড়াতে যান। সেখানে হরিণ দেখে নিপু বলে "সব হরিণ হয় সুন্দর"। সামনে এগিয়ে বিপু হাতি দেখতে পেয়ে বললো, "বাহ! কী বিশাল প্রাণী"। রফিক সাহেব বললেন, হাতি হোক বা হরিণ হোক "সকল প্রাণী হয় উপকারী"।
ক. যুক্তিবাক্য কী? খ. শব্দ কখন পদে পরিণত হয়? গ. রফিক সাহেবের উক্তিটি কোন ধরনের যুক্তিবাক্য? ব্যাখ্যা করো। ঘ. বিপু ও নিপুর উক্তি কি একই ধরনের? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
রহিম তার বড় ভাই ও ছোট বোনের সাথে গ্রামের বাড়িতে বেড়াতে গেলো। গ্রামের বাড়িতে গিয়ে তারা দাদার হাঁস-মুরগির খামার দেখতে গেলো। রহিম বলল, "কিছু মুরগির বাচ্চা হয় লাল।" রহিমের কথা শুনে জসিম হাঁস দেখে বলল, "সকল হাঁস হয় সাদা।” রহিমের ছোট বোন লাভলী বলল, "কোনো হাঁস নয় মুরগি।" ক. যুক্তিবাক্য কাকে বলে? খ. বাক্য ও যুক্তিবাক্য এক নয় কেন? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে রহিমের উত্তিতে উল্লিখিত যুক্তিবাক্যের প্রকৃতি ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে জসিম ও লাভলীর বক্তব্যে উল্লিখিত যুক্তিবাক্যের মধ্যে কোন ধরনের পার্থক্য বিদ্যমান? বিশ্লেষণ করো।
এখানে, উদ্দেশ্য = M বিধেয় = N
ক. সরল বাক্য কাকে বলে? খ. একটি পদ কখন অব্যাপ্য হয়? ব্যাখ্যা করো। গ. দৃশ্যকল্প-১ এ প্রতিফলিত বাক্যটির ব্যাপ্যতা ব্যাখ্যা করো। ঘ. ব্যাপ্যতার আলোকে দৃশ্যকল্প-২ ও ৩ এর পার্থক্য বিশ্লেষণ করো।
তথ্য-১: সব বক হয় সাদা। তথ্য-২: কোনো কাক নয় সাদা।
ক. সাপেক্ষ পদ কাকে বলে? খ. "সকল শব্দই পদ নয়"- ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে তথ্য-১ কোন ধরনের যুক্তিবাক্য? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকের তথ্য-১ ও তথ্য-২ এ ব্যবহৃত 'সাদা' পদটি ব্যাপ্যতার নিয়ম উল্লেখপূর্বক বিশ্লেষণ করো।