Questions in this chapter
ললিতা রায় ও নূরজাহান দানশীল, পরোপকারী হিসেবে পরিচিত। ললিতা রায় পাপমুক্তির আশায় মন্দির ও অনাথ আশ্রমে সম্পদ দান করেন। আর নূরজাহান তাঁর সম্পদের একটি অংশ মসজিদ-মাদ্রাসায় দান করেন। এ দানের মাধ্যমে দুজনেই মানসিক তৃপ্তিতে থাকেন।
ক. সমাজ সংস্কার কী?
খ. সামাজিক নিরাপত্তার ধারণা দাও।
গ. উদ্দীপকের ললিতা রায়ের দান সমাজকর্মের সাথে সম্পর্কিত কোন প্রত্যয়কে ইঙ্গিত করে? ব্যাখ্যা করো।
ঘ. ললিতা রায় ও নূরজাহানের দান মানবকল্যাণে অবদান রাখছে- সংশ্লিষ্ট প্রত্যয়ের আলোকে মতামত দাও।
রাইসুল ইসলাম একজন সম্পদশালী ব্যবসায়ী ও ধর্মভীরু লোক। তিনি তাঁর সম্পদের একটি বৃহৎ অংশ ইসলাম ধর্মের বিধান অনুসারে ধর্মীয় জনহিতকর কাজে স্বত্ব ত্যাগ করে দান করেন। তাঁর বন্ধু ব্যবসায়ী কৃষ্ণপদ রায়ও তাঁর সম্পদের এক-তৃতীয়াংশ হিন্দু ধর্মমতে দেবতার সন্তুষ্টির লক্ষ্যে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও অনাথ আশ্রম প্রতিষ্ঠায় দান করেন। উভয়ের দানে মানবকল্যাণের পথ সুগম হয়েছে।
ক. সরাইখানা কী?
খ. সামাজিক নিরাপত্তা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে রাইসুল ইসলামের দানকে কী বলা যায়? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে রাইসুল ইসলাম ও কৃষ্ণপদ রায়ের দান মানবকল্যাণে কী অবদান রাখছে তা ব্যাখ্যা করো।
বিনোদ রায় একজন সচেতন ব্যক্তি। সমাজে তিনি দয়ার সাগর নামে পরিচিত। তিনি সমাজের প্রচলিত বিধিকে সমালোচনা করে বিধবা সম্পা রায়কে তার ছেলের সাথে বিয়ে দেন।
ক. সতীদাহ নিরোধ আইন কোন সালে পাশ হয়?
খ. রাজা রামমোহন রায় বিখ্যাত কেন?
গ. উদ্দীপকের সাথে কোন সমাজ সংস্কার আন্দোলনের মিল রয়েছে? ব্যাখ্যা দাও।
ঘ. উত্ত আন্দোলনের গুরুত্ব আলোচনা করো।
বাংলাদেশ সরকার দুস্থ, দরিদ্র ও অক্ষম জনগোষ্ঠীকে রক্ষার জন্য বয়ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, অতি দরিদ্রদের কর্মসংস্থান প্রভৃতি কর্মসূচি পরিচালনা করছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী হিসেবে এসব কর্মসূচির বিশেষ তাৎপর্য রয়েছে।
ক. কয় শ্রেণির মানুষকে যাকাত দেওয়া যায়?
খ. সুশাসন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে কোন ধরনের সামাজিক নিরাপত্তার ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত নিরাপত্তা বেষ্টনীর তাৎপর্য তুলে ধরো।
ফাতেমা জেসমিন একজন সম্পদশালী ধার্মিক মহিলা। তিনি প্রতি বছর রমজান মাসের প্রথম ভাগে ইসলাম ধর্মের বিধান অনুযায়ী তার সম্পদের একটি নির্দিষ্ট অংশ দরিদ্র, অভাবগ্রস্ত ও ঋণগ্রস্ত মানুষের মধ্যে বিতরণ করেন। তিনি বিশ্বাস করেন এর মাধ্যমে সমাজে সম্পদ ও সুযোগ-সুবিধার সুষম বণ্টনের পরিবেশ সৃষ্টি হবে।
ক. দানশীলতা কী?
খ. এতিমখানার কার্যক্রম ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে ফাতেহা জেসমিনের কর্মকান্ডে কোন ঐতিহ্যগত সমাজকল্যাণ প্রতিষ্ঠানের ইঙ্গিত রয়েছে ? ব্যাখ্যা করে।
ঘ. উক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে কীভাবে সমাজে সুষম বণ্টনের পরিবেশ সৃষ্টি হতে পারে আলোচনা কর।
সাবিহা দূর একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শেশব থেকেই। লেখাপড়ার প্রতি তার প্রবল আগ্রহ ছিল। কিন্তু তৎকালীন সমাজে মেয়েদের প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের কোনো ব্যবস্থা ছিল না। তার অদম্য ইচ্ছায় প্রথমে বড় ভাইয়ের ও পরবর্তীতে স্বামীর সহায়তায় পারিবারিক পরিবেশে শিক্ষা গ্রহণ করেন। অতঃপুর স্বামীর রেখে যাওয়া সম্পদ কাজে লাগিয়ে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করে নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেন।
ক. 'সতীদাহ' শব্দটির অর্থ কী?
খ. সামাজিক আন্দোলন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে সাবিহা নূর এর কার্যক্রমের সাথে কোন সমাজ সংস্কারকের কার্যক্রমের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. নারী শিক্ষার অগ্রগতিতে উদ্দীপকে ইঙ্গিতকৃত সমাজ সংস্কারকের অবদান মূল্যায়ন করো।

ক. ইংরেজি 'Reform' শব্দের অর্থ কী?
খ. সামাজিক আন্দোলন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে 'ক' দ্বারা সমাজকর্মের সাথে সংশ্লিষ্ট কোন প্রত্যয়টিকে উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের 'ক' ও 'খ' চিহ্নিত করে এদের সম্পর্ক তুলে ধরো।
সেলিনা বেগম একজন নতুন উদ্যোক্তা। তিনি সমাজের পিতৃ-মাতৃধীন শিশুদের জন্য একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। সেলিনা বেগম আরও চিন্তা করেন যে, যদি এমন কোনো প্রতিষ্ঠান গড়ে তোলা যেত, যেখানে কৃষকদের উদ্বৃত্ত ফসল জমা করে তা দিয়ে দুঃসময়ে সমস্যাগ্রস্ত মানুষকে সাহায্য করা যাবে।
ক. 'inn'-এর বাংলা প্রতিশব্দ কী?
খ. দানশীলতাই ঐতিহ্যগত সমাজকল্যাণের মূলভিত্তি- ব্যাখ্যা করো।
গ. সেলিনা বেগমের গড়ে তোলা প্রতিষ্ঠানটির উদ্দেশ্য বর্ণনা করো।
ঘ. উদ্দীপকে ইঙ্গিতকৃত দ্বিতীয় প্রতিষ্ঠানটির তৎকালীন সময়ের গুরুত্ব বিশ্লেষণ করো।
ধনাঢ্য পরিবারের মেয়ে অতসী দেবনাথ। মহা ধুমধামের সাথে তার বিয়ে হল আর এক ধনাঢ্য পরিবারের ছেলে অভিজিৎ সাহার সাথে। কিন্তু বছর না ঘুরতেই অতসীর স্বামী মারা যাওয়ায় তাকে বাবার বাড়িতে ফিরে আসতে হল। বাস্তবতাকে মেনে নিয়ে মা-বাবা ও আত্মীয়-স্বজনের সহায়তায় কিছুদিনের মধ্যে অতসী শোক কাটিয়ে উঠলো। মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে মা-বাবা। পুনরায় সৎ ও যোগ্য পাত্র ইন্দ্রজিৎ এর সাথে মেয়েকে বিয়ে দিলেন।
ক. ভারতীয় উপমহাদেশে নারী জাগরণের অগ্রদূত কাকে বলা হয়?
খ. সমাজ সংস্কার বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের অতসী দেবনাথের সাথে ইন্দ্রজিৎ এর বিয়ে হবার ঘটনা ভারত উপমহাদেশের যে সমাজ সংস্কারকের কর্মকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো।
ঘ. অষ্টাদশ শতাব্দীতে অতসীর স্বামী মারা গেলে তার যে ভয়াবহ পরিণতি হতো পাঠ্যপুস্তকের আলোকে তা বিশ্লেষণ করো।
আলী আহমদ সাহেব সম্প্রতি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণের পর তিনি অনেক টাকা পেনশন পান। এ টাকাই তার বৃদ্ধ বয়সের একমাত্র সম্বল।
ক. বায়তুল মাল কী?
খ. সামাজিক বিমা বলতে কী বোঝায়?
গ. আলী আহমদ সাহেবের পেনশন লাভ সমাজকর্মের কোন প্রত্যয়ের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ. মানুষের জীবনে উস্ত প্রত্যয়ের ভূমিকা বর্ণনা করো।
আলম সাহেব তার গ্রামে দীর্ঘদিন চলতে থাকা বাল্যবিবাহ রোধ করার জন্য একটি আন্দোলন পরিচালনা করেন। তিন বছর চেষ্টার ফলে তার গ্রাম থেকে বাল্যবিবাহ দূর হয়।
ক. সতীদাহ উচ্ছেদ আইন কত সালে প্রণীত হয়?
খ. বেগম রোকেয়া এত বিখ্যাত কেন?
গ. আলম সাহেবের কাজ সমাজকর্মের কোন প্রত্যয়ের সাথে সম্পর্কিত? ব্যাখ্যা করো।
ঘ. কুসংস্কারমুক্ত সমাজ গড়তে উক্ত প্রত্যয়ের ভূমিকা বিশ্লেষণ করো।
২২ বছর বয়সে নারায়ণপুর গ্রামের রহিমার স্বামী মারা যায়। সামাজিক কুসংস্কার ও নানাবিধ প্রতিবন্ধকতার কারণে তার পুনরায় বিবাহ হচ্ছিল না। রহিমার বয়স যখন ৩০ বছর তখন গ্রামের আব্দুর রব মাস্টার নামে এক শিক্ষিত ও ধনাঢ্য ব্যক্তি তার ৩০ বছরের ছেলে গিয়াসের সাথে বিধবা রহিমার বিয়ে দেন। এতে বাবা, ছেলে ও রহিমা খুশি থাকলেও তাদেরকে সামাজিকভাবে সমালোচনার মুখে পড়তে হয়।
ক. বায়তুল মাল কী?
খ. সমাজকল্যাণ ও সমাজকর্মের পার্থক্য লেখো।
গ. উদ্দীপকে উল্লেখিত আব্দুর রব মাস্টারের ছেলেকে বিবাহ করানোর ঘটনার সাথে কোন সমাজ সংস্কারকের কর্মকাণ্ডের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. বাংলাদেশের নিরক্ষরতা ও বাল্যবিবাহ প্রথা দূরীকরণে উদ্দীপকের ঘটনার সাথে সম্পর্কিত সমাজ সংস্কারকের ভূমিকা কীভাবে প্রয়োগ করা যায়? আলোচনা করো।
আঃ রহমান গ্রামের একজন সচ্ছল কৃষক। তিনি প্রতি বছর তার সম্পদের একটি অংশ দরিদ্র ও অসহায়দের মধ্যে বিতরণ করেন। সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণকারী মাইকেল এবং ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ রহিমা খাতুনকেও তিনি ঐ অর্থ থেকে দান করেন। তবে তিনি নির্দিষ্ট কয়েকটি খাতের বাইরে ঐ অর্থ বিতরণ করেন না।
ক. ওয়াল্ফ-এর সাথে সাদৃশ্যপূর্ণ ঐতিহ্যগত সমাজকল্যাণ প্রতিষ্ঠানটির নাম লেখো।
খ. এতিমখানাগুলোকে শিশু পরিবারে রূপান্তরিত করা হয় কেন?
গ. উদ্দীপকে বর্ণিত আঃ রহমানের অর্থ বিতরণ সমাজকল্যাণের কোন ঐতিহ্যগত প্রতিষ্ঠানের উদাহরণ? বর্ণনা করো।
ঘ. উক্ত প্রতিষ্ঠানের অর্থ সুনির্দিষ্ট খাতে বিতরণের তাৎপর্য পাঠ্যপুস্তকের আলোকে বর্ণনা করো।
১৯০৫ সালের দরিদ্র আইন কমিশনের সভাপতি কে ছিলেন ?
সদকা কী?
যাকাত শব্দের আভিধানিক অর্থ কী?
সামাজিক নিরাপত্তা কত প্রকার ?
সামাজিক পরিবর্তন কী?
সতীদাহ প্রথা উচ্ছেদ আইন কত সালে প্রণীত হয়?
যাকাত প্রদানের খাত কয়টি?