Questions in this chapter
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও :
মি. রহমান প্রতি বছর নির্দিষ্ট সময়ে তার সম্পদের একটি নির্দিষ্ট অংশ নির্ধারিত জনগণকে দান করেন। এতে এলাকার মানুষের দারিদ্র্য দূরীকরণে সহায়ক হয়।
উদ্দীপকে উল্লিখিত এলাকার জনগণের দারিদ্র্য দূর হওয়ার কারণ-
i. দরিদ্রদের মধ্যে বন্টন করা হয়
ii. এ দান ধনীদের কর্তব্য এবং গরিবদের অধিকার
iii. অমুসলিম ব্যক্তিকে দেয়া হয় না
নিচের কোনটি সঠিক ?
ব্যবহারিক দিক হতে ওয়াকফ কত প্রকার ?
সমাজসেবা হচ্ছে-
i. মানব সম্পদ উন্নয়ন ও সংরক্ষণের লক্ষ্যে গৃহীত সুসংগঠিত কার্যক্রম
ii. অসুবিধাগ্রস্ত, দুস্থ ও অসহায় শ্রেণির কল্যাণে গৃহীত কার্যক্রম
iii. মানুষের কল্যাণে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ইত্যাদি কার্যক্রম
নিচের কোনটি সঠিক ?
রহিমা বেগম প্রতি মাসে সরকার কর্তৃক বিধবা ভাতা গ্রহণ করেন। রহিমা বেগমের মাসে মাসে ভাতা গ্রহণ সমাজকর্মের কোন প্রত্যয়ের সাথে সম্পৃক্তযুক্ত?
সতীদাহ প্রথা উচ্ছেদ আইন কত সালে প্রণীত হয় ?
ভারতবর্ষে নিযুক্ত কোন গভর্নর জেনারেল আইন জারি করে সতীদাহ প্রথাকে দন্ডনীয় অপরাধ বলে ঘোষণা করেন?
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও :
জালাল সাহেব তাঁর এলাকায় মসজিদ নির্মাণের জন্য আইনানুগতভাবে ১ কাঠা জমি দান করেন। তিনি দুঃখী মানুষ ও ভিক্ষুকদেরও অকাতরে দান করেন।
উদ্দীপকের জালাল সাহেবের মসজিদের দানকে কী বলা যায় ?
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও :
জালাল সাহেব তাঁর এলাকায় মসজিদ নির্মাণের জন্য আইনানুগতভাবে ১ কাঠা জমি দান করেন। তিনি দুঃখী মানুষ ও ভিক্ষুকদেরও অকাতরে দান করেন।
উদ্দীপকে জালাল সাহেবের দুঃখী মানুষ ও ভিক্ষুকদের প্রতি দান হচ্ছে-
i. সনাতন সমাজকল্যাণ
ii. দানশীলতা
iii. ওয়াকফ
নিচের কোনটি সঠিক ?
সমাজসেবা হলো-
i. কতগুলো সংগঠিত কার্যাবলি
ii. একটি পেশা
iii. প্রত্যক্ষভাবে মানব সম্পদ সংরক্ষণ, প্রতিপালন ও উন্নয়ন করে
নিচের কোনটি সঠিক?
ওয়াকফ ও দেবোত্তরের মধ্যে অমিল কোনটি ?
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
নারী নির্যাতন রোধ, বাল্যবিবাহ দূর ও প্রচলিত আইনের সংশোধনের জন্য সচেতন ব্যক্তিবর্গ ভুক্তভোগী ব্যক্তিদের জন্য জনমত গড়েছেন, আন্দোলন করেছেন। সরকারকে বাধ্য করেছেন আইন প্রণয়ন করতে। এই সমস্ত প্রণীত আইনের ফলে বঞ্চিত শ্রেণি সুযোগ-সুবিধা পাচ্ছে।
উদ্দীপকে ভুক্তভোগী শ্রেণির জন্য প্রণীত আইনের সংশোধনকে বলে-
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
নারী নির্যাতন রোধ, বাল্যবিবাহ দূর ও প্রচলিত আইনের সংশোধনের জন্য সচেতন ব্যক্তিবর্গ ভুক্তভোগী ব্যক্তিদের জন্য জনমত গড়েছেন, আন্দোলন করেছেন। সরকারকে বাধ্য করেছেন আইন প্রণয়ন করতে। এই সমস্ত প্রণীত আইনের ফলে বঞ্চিত শ্রেণি সুযোগ-সুবিধা পাচ্ছে।
প্রণীত আইনের ফলে-
i. বঞ্চিত শ্রেণি অধিকার ও মর্যাদা পাবে
ii. তাদের বিরুদ্ধে অন্যায় ও অবিচার দূর হবে
iii. তারা মর্যাদা পেলে অন্য শ্রেণির অধিকার ক্ষণ্ন হবে
নিচের কোনটি সঠিক ?
কামরুল আহসান একজন পরহেযাপার ও ধনাঢ্য ব্যক্তি। ধর্মীয় রীতি অনুসারে তিনি প্রতি বছর তার সম্পদের একটি অংশ সুনির্দিষ্ট খাতে গরিব ও অসহায়দের মধ্যে বিতরণ করেন। এর মাধ্যমে সামাজিক সংহতি বজায় থাকে এবং ধনী-গরিবের মধ্যে বৈষম্য হ্রাস পায়।
'ক. সামাজিক নিরাপত্তা কত প্রকার?
খ. দানশীলতার একটি দুর্বল দিক বুঝিয়ে লেখো।
গ. উদ্দীপকে কামরুল আহসানের বিতরণকৃত সম্পদ কোন ঐতিহ্যগত সমাজকল্যাণ কার্যক্রমকে নির্দেশ করেছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের নির্দেশকৃত ঐতিহ্যগত সমাজকল্যাণ কার্যক্রমের গুরুত্ব বিশ্লেষণ করো।
আধুনিক সভ্যতার বিকাশে পর্যায়ক্রমে ঘটে যাওয়া শিল্পবিপ্লব মানুষকে যেমন দিয়েছে প্রাচুর্য ও বিলাসিতা। তেমনি দিয়েছে আকস্মিক অসুস্থতা, দুর্ঘটনা, বেকারত্ব, অক্ষমতাজনিত নির্ভরশীলতা। এরূপ আর্থ- সামাজিক বিপর্যয় মোকাবিলার জন্য যথাযথ প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত হয়েছে সুনির্দিষ্ট প্রতিরক্ষামূলক ব্যবস্থা। যেমন- পেনশন, প্রভিডেন্ট, ফান্ড, দুর্ঘটনা ভাতা, মাতৃত্ব ভাতা ইত্যাদি।
ক. যাকাত শব্দের আভিধানিক অর্থ কী?
খ. বায়তুল মাল বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত প্রতিরক্ষামূলক ব্যবস্থাসমূহ সমাজকর্মের কোন প্রত্যয়ের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে কর, সমাজ জীবনের আকস্মিক বিপর্যয় মোকাবিলায় গৃহীত ব্যবস্থার বিশেষ গুরুত্ব রয়েছে? মতামত দাও।

ক. সদকা কী?
খ. সামাজিক উন্নয়ন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের (?) প্রশ্ন চিহ্নিত সমাজকর্মের সাথে সম্পর্কিত কোন প্রত্যয়কে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের (?) প্রশ্নচিহ্নিত স্থানের প্রত্যয়টি সমাজকর্মের সাথে কতটুকু সাদৃশ্যপূর্ণ? বিশ্লেষণ করো।
নাজনীন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পনেরো বছর বয়সে মুক্তমনের শিক্ষিত ব্যবসায়ী তৌফিকের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর স্বামীর অনুপ্রেরণায় তিনি পড়াশোনা করেন। স্বামীর মৃত্যুর পর তিনি বিপুল সম্পত্তির মালিক হন এবং নিজ এলাকায় মেয়েদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করে নারী শিক্ষার প্রসারে অবদান রাখেন।
ক. ধর্মগোলা কী?
খ. সমাজসেবা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের নাজনীনের সাথে উপমহাদেশের কোন মহিয়সী নারীর সাদৃশ্য পাওয়া যায়? ব্যাখ্যা করো।
ঘ. নারী শিক্ষার প্রসারে উক্ত মহিয়সী নারীর অবদান বিশ্লেষণ করো।
অল্প বয়সে পারমিতার বিয়ে হয় ধনাঢ্য ব্যবসায়ী রনজিৎ সাহার সাথে। সুখের সংসার তাদের। হঠাৎ সড়ক দুর্ঘটনায় রনজিৎ এর মৃত্যু হলে চরম বিপাকে পড়ে পারমিতা। মানবতাবাদী ও আধুনিক চিন্তার ধারক অরুণ মাস্টারের অক্লান্ত প্রচেষ্টায় বিধবাদের বিবাহের রীতি চালু হলে পারমিতাসহ অসংখ্য নারী নতুন জীবন লাভ করে।
ক. সামাজিক পরিবর্তন কী?
খ. সমাজ সংস্কার বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে অরুণ মাস্টারের প্রচেষ্টার সাথে ভারতবর্ষের কোন সমাজ সংস্কারকের কাজের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. সমাজ সংস্কারে উক্ত মহৎ ব্যক্তির অবদান মূল্যায়ন করো।
অল্প বয়সে পারমিতার বিয়ে হয় ধনাঢ্য ব্যবসায়ী রনজিৎ সাহার সাথে। সুখের সংসার তাদের। হঠাৎ সড়ক দুর্ঘটনায় রনজিৎ এর মৃত্যু হলে চরম বিপাকে পড়ে পারমিতা। মানবতাবাদী ও আধুনিক চিন্তার ধারক অরুণ মাস্টারের অক্লান্ত প্রচেষ্টায় বিধবাদের বিবাহের রীতি চালু হলে পারমিতাসহ অসংখ্য নারী নতুন জীবন লাভ করে।
ক. সামাজিক পরিবর্তন কী?
খ. সমাজ সংস্কার বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে অরুণ মাস্টারের প্রচেষ্টার সাথে ভারতবর্ষের কোন সমাজ সংস্কারকের কাজের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. সমাজ সংস্কারে উক্ত মহৎ ব্যক্তির অবদান মূল্যায়ন করো।
আলেয়া বেগম একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই লেখাপড়ার প্রতি, তাঁর প্রবল আগ্রহ ছিল। সে সময়ে মেয়েদের লেখাপড়ার কোনো সুযোগ না থাকলেও তিনি তার বড় ভাইয়ের কাছে পড়ালেখা শেখেন। বিয়ের পর স্বামীর সহযোগিতায় নারীদের কল্যাণার্থে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাসহ নানাবিধ কাজ করেন। তাই তাকে নারী শিক্ষার পথিকৃৎ বলে।
ক. সতীদাহ শব্দের অর্থ কী?
খ. দেবোত্তর ধারণাটি ব্যাখ্যা করো।
গ. আলেয়া বেগমের কাজের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন মহিয়সী নারীর কর্মকাণ্ডের সাদৃশ্য পাওয়া যায় তা আলোচনা করো।
ঘ. নারী শিক্ষা ও অগ্রযাত্রায় তাঁর অবদান মূল্যায়ন করো।
সিফাত শৈশবেই মা-বাবাকে হারিয়েছে। জগতে আপন বলতে কেউ নেই। ষোল বছর পর্যন্ত একটি প্রতিষ্ঠান তাকে আশ্রয় দিয়ে তার ভরণপোষণ ও শিক্ষার ব্যবস্থা করে। এখানে বসবাস করেই সে বৃত্তিমূলক প্রশিক্ষণ গ্রহণ করেছে। ২০২২ প্রশ্ন নম্বর ও
ক. সরাইখানা কী?
খ. দেবোত্তর বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে সিফাত কোন ঐতিহ্যগত সমাজকল্যাণ প্রতিষ্ঠানে বেড়ে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত প্রতিষ্ঠানটির গুরুত্ব আলোচনা করো।