AB_2015
আঃ রহমান গ্রামের একজন সচ্ছল কৃষক। তিনি প্রতি বছর তার সম্পদের একটি অংশ দরিদ্র ও অসহায়দের মধ্যে বিতরণ করেন। সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণকারী মাইকেল এবং ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ রহিমা খাতুনকেও তিনি ঐ অর্থ থেকে দান করেন। তবে তিনি নির্দিষ্ট কয়েকটি খাতের বাইরে ঐ অর্থ বিতরণ করেন না।ক. ওয়াল্ফ-এর সাথে সাদৃশ্যপূর্ণ ঐতিহ্যগত সমাজকল্যাণ প্রতিষ্ঠানটির নাম লেখো। খ. এতিমখানাগুলোকে শিশু পরিবারে রূপান্তরিত করা হয় কেন? গ. উদ্দীপকে বর্ণিত আঃ রহমানের অর্থ বিতরণ সমাজকল্যাণের কোন ঐতিহ্যগত প্রতিষ্ঠানের উদাহরণ? বর্ণনা করো। ঘ. উক্ত প্রতিষ্ঠানের অর্থ সুনির্দিষ্ট খাতে বিতরণের তাৎপর্য পাঠ্যপুস্তকের আলোকে বর্ণনা করো।
Loading answers...