Questions in this chapter
4 kg ভরবিশিষ্ট একটি বস্তুকে 1.5 mm দীর্ঘ সুতার সাহায্যে বৃত্তাকার পথে ঘুরানো হচ্ছে। বস্তুটি 5 সেকেন্ডে 20 বার পূর্ণ আবর্তন করছে। সুতার টান নির্ণয় করো।
একটি চাকা 1500 rpm বেগে ঘুরছিল। ব্রেক প্রয়োগ করে 20 sec সময়ে চাকাটি থামানো হলো। চাকাটি কতবার ঘোরার পর থামবে?
একটি ফ্লাই হুইল স্থিরাবস্থা থেকে সমকৌণিক ত্বরণে ঘুরতে শুরু করল। 30 sec পরে 1500 rpm কৌণিক বেগ অর্জন করল। হুইলটির কেন্দ্র থেকে 50 cm দূরে অবস্থিত কোনো কণার কৌণিক ত্বরণ এবং রৈখিক ত্বরণ নির্ণয় করো।
5 kg ভরের একটি বস্তু বেগে উত্তর দিকে চলছে। 3 kg ভরের অপর একটি বস্তু বেগে দক্ষিণ দিকে চলছে। কোনো এক সময় বস্তু দুটির মধ্যে সংঘর্ষের ফলে এরা মিলে এক হয়ে গেল । মিলিত বস্তুটি কত বেগে, কোন দিকে চলবে?
একটি কৃত্রিম উপগ্রহ 7000 km ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। উপগ্রহের পর্যায়কাল 2h হলে কেন্দ্রমুখী ত্বরণ কত?
900 kg ভরের একটি ট্রাক ঘণ্টায় 60 km বেগে চলে। ব্রেক চেপে ট্রাকটিকে 50 m দূরে থামানো হলো । যদি মাটির ঘর্ষণজনিত বল 200 N হয় তবে ব্রেক জনিত বলের মান নির্ণয় করো।
0.5 kg ভরের একটি বস্তু বেগে চলছে। 0.4 kg ভরের অন্য একটি বস্তু একই সরলরেখা বরাবর বেগে বিপরীত দিক থেকে এসে প্রথম বস্তুটির সঙ্গে সংঘর্ষের পর যুগ্ম বস্তু হিসেবে চলতে শুরু করল। এদের সাধারণ বেগ এবং চূড়ান্ত ও প্রাথমিক গতিশক্তির অনুপাত নির্ণয় করো। শক্তির অপচয় কত ?
একজন খেলোয়াড়ের দিকে বেগে আসা 200 g ভরের একটি ফুটবলকে কিক করে বেগে ভূমির সাথে 45° .কোণে ফেরৎ পাঠালো। খেলোয়াড়ের গায়ের সাথে বলের সংস্পর্শকাল 0.1 s হলে -
(i) বলটির ওপর প্রযুক্ত বলের ঘাত এবং
(ii) বলটির ওপর প্রযুক্ত গড় বলের মান নির্ণয় কর।

গ. দ্বিতীয় চিত্রের চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় কর।

ঘ. প্রথম চিত্রের PQ অক্ষ AB দণ্ডের একপ্রান্তে নিলে দণ্ডটি অক্ষের সাপেক্ষে ঘুরানো সুবিধা হবে কিনা? গাণিতিক যুক্তি দাও।
36 kg ভরের একটি বস্তুর ওপর কত বল প্রযুক্ত হলে 1 মিনিটে এর বেগ বৃদ্ধি পাবে?
10g ভরের একটি বুলেট বেগে এক টুকরা কাঠের মধ্যে 4.5 cm প্রবেশ করে থেমে গেলো। বাধাদানকারী বলের মান নির্ণয় করো। ঐ দূরত্ব যেতে বুলেটটির কত সময় লেগেছে?
বেগে চলন্ত একটি মোটর গাড়ির চালক হঠাৎ 26 m সামনে একটি বালক দেখতে পেলেন। সাথে সাথে তিনি ব্রেক চেপে দিলেন। ফলে গাড়িটি বালকের 1 m সামনে এসে থেমে গেল । গাড়িটি থামাতে কত সময় লাগল এবং এর ওপর প্রযুক্ত বল কত? আরোহী সমেত গাড়ির ভর 1000 kg.
একটি বল 5kg ভরের একটি স্থির বস্তুর উপর 5s ক্রিয়া করার পর বল প্রত্যাহার করা হল। পরবর্তী 5s-এ বস্তুটি সমবেগে চলে 50m পথ অতিক্রম করে। বলের মান কত?
100kg ভরের একটি মোটর গাড়ি বেগে চলছিল। ব্রেক চেপে একে 4s- এ থামিয়ে দেয়া হলো। যদি রাস্তার ঘর্ষণজনিত বল 300N হয় তবে ব্রেকজনিত বলের মান কত?
একটি বস্তুর উপর 7N মানের একটি বল প্রয়োগ করা হলে বস্তুটি ত্বরণ প্রাপ্ত হয়। বস্তুটির ভর কত? বস্তুটির উপর 5N মানের আর একটি বল 7N মানের বলের সাথে 60° কোণে প্রয়োগ করলে, বস্তুটির ত্বরণ কত হবে?
একটি বস্তু স্থির অবস্থায় ছিল। 15N এর একটি বল 4 সেকেন্ড ধরে কাজ করে থেমে যায়। বস্তুটি এরপর 9 সেকেন্ডে 54m দূরত্ব গেল। বস্তুটির ভর কত?
0.5kg ভরের একটি ফুটবল বেগে গতিশীল থাকা অবস্থায় কিক মারা হলো। এর ফলে ফুটবলটি একই দিকে বেগ প্রাপ্ত হয়। কিকের সময়কাল 0.01s হলে পা কর্তৃক প্রযুক্ত গড় বল কত?
গাছের ডালে বসা একটি 1.975kg ভরের পাখিকে 0.025kg ভরের একটি বুলেট অনুভূমিক বেগে আঘাত করে পাখিটির ভেতরেই রয়ে গেল। পাখিটির অনুভূমিক বেগ নির্ণয় কর। ডালটি মাটি হতে 313.6m উপরে হলে পাখিটি কত দূর সামনে গিয়ে মাটিতে পড়বে?
5 kg ভরের একটি বস্তু স্থিরাবস্থা থেকে 250m নিচে পতিত হয়ে কাদার মধ্যে 3.5m প্রবেশ করে থেমে গেল। বস্তুটির উপর কাদার দ্বারা প্রযুক্ত বল নির্ণয় কর।