Questions in this chapter
একটি বস্তু স্থিরাবস্থায় ছিল 15N এর উপর 4sec ধরে কাজ করে এবং তারপর আর কোন কাজ করল না। বস্তুটি এরপর 9 sec এ 54m দূরত্ব গেল। বস্তুটির ভর বের কর।
গাছ থেকে 2.0 kg ভরের একটি কাঁঠাল সোজা নিচের দিকে পড়ছে। কাঁঠালটি নিচের দিকে পড়ার সময় যদি 5.5 m/s2 ত্বরণ , হয়, তাহলে বাতাসের বাধা কত নিউটন?
কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকার্য কি?
কৌণিক বেগ ভেক্টর, রৈখিক বেগ ভেক্টর ও ব্যাসার্ধ ভেক্টর এর মধ্যে সম্পর্ক স্থাপন কর।
একটি রাস্তা 60m ব্যাসার্ধে বাঁক নিয়েছে। ঐ স্থানে রাস্তাটি 6m চওড়া এবং এর ভিতরের কিনারা হতে বাইরের কিনারা 0.6m উচু। সর্বোচ্চ কত বেগে ঐ স্থানে নিরাপদ বাঁক নেওয়া সম্ভব ?
25gm ভরের একটি বুলেট 100 cm / sec বেগে 15cm পুরু একটি কাঠের দেয়ালে প্রবেশ করে ও দেওয়াল ভেদ করে 75cm / see বেগে বেরিয়ে যায়। বুলেটের গড় বল কত?
মহাকাশে অবস্থিত একটি শাটল মহাকাশ যানের ভর এবং জ্বালানীর ভর 50,000 gm । জ্বালানী হারে ব্যবহৃত হলে এবং সুষম দ্রুতিতে নির্গত হলে শাটল যানের উপর ধাক্কা নির্ণয় কর।
100 kg ভরের একজন লোক লিফটে দাঁড়িয়ে আছে। লিফটটি যদি ত্বরণে উপরের দিকে উঠতে থাকে তাহলে লোকটির উপর উর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল কত?
মাঠের মধ্য দিয়ে গড়িয়ে যাওয়া 0.5 kg ভরের একটি ফুটবল 50m দূরত্বে গিয়ে থেমে গেল। ফুটবলটির প্রাথমিক বেগ 30 m/sec হলে ঘর্ষণ বলের মান কত?
আনুভূমিক কাঠের উপর একটি পেরেক উল্লম্বভাবে রাখা আছে। 1kg ভরের একটি হাতুড়ি দ্বারা পেরেকটিকে খাড়া নিচের দিকে আঘাত করা হলো। পেরেকটি কাঠের মধ্যে 0.015m ঢুকে গেলে গড় বাধাদানকারী বল নির্ণয় কর।
একটি বৈদ্যুতিক পাখার সুইচ অন করলে 10 বার পূর্ণ ঘূর্ণনের পর পাখাটির কৌণিক বেগ 20 rad/ sec হয়। পাখাটির কৌণিক ত্বরণ বের কর, (a) 10 বার ঘূর্ণনে পাখাটি সম কৌণিক বেগ প্রাপ্ত না হলে, (b) 8 বার ঘূর্ণনে পাখাটি সম কৌণিক বেগ প্রাপ্ত হয়ে থাকলে-
স্থির পানির উপর ভাসমান একটি নৌকা হতে একজন লোক আনুভূমিক দিকে লাফ দিয়ে তীরে পৌছাল। বাকী লোকসহ নৌকার ভর 300 kg লাফদেয়া লোকের ভর 60 kg। লাফের বেগ । এমতাবস্থায় নৌকায় অবস্থিত 0.75 kg ভরের একটি স্থির বলকে কিক মারা হলো। ফলে ফুটবলটি একই দিকে বেগ প্রাপ্ত হলো। পা কর্তৃক প্রযুক্ত বলের ঘাত নির্ণয় কর।
90 ফুট উচ্চতা হতে একটি বস্তুকে পতিত হতে দেয়া হল। কোথায় এর গতিশক্তি স্থিতি শক্তির অর্ধেক হবে?
25.2 কিলোমিটার/ঘন্টা বেগে চলা একজন সাইকেল আরোহী 5m ব্যাসার্ধের একটি বৃত্তাকার মোড় ঘুরছিল। কোন দুর্ঘটনা এড়াতে ভূমির সাথে কতটা হেলে তাকে চলতে হবে?
200 m/sec বেগে আগত 0.2 kg ভরের ক্রিকেট বলকে একজন খেলোয়াড় ক্যাচ ধরে 0.1 সেকেন্ড সময়ের মধ্যে থামিয়ে দিল। খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত গড় বল কত?
একটি 10 N বল 2kg ভর বিশিষ্ট একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে। যদি 5 সেকেন্ড পর বলের ক্রিয়া বন্ধ হয়ে যায় তবে প্রথম 12 সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে?
একটি বৈদ্যুতিক পাখা মিনিটে 1200 বার ঘুরে। সুইচ বন্ধ করার 3 মিনিট পরে পাখাটি বন্ধ হয়ে গেল। পাখাটির কৌণিক ত্বরণ কত? থেমে যাওয়ার পূর্বে পাখাটি কতবার ঘুরবে?
6kg ও 4kg ভরের দুইটি বস্তু একই সরলরেখা বরাবর কিন্তু বিপরীত দিকে চলা অবস্থায় একে অপরকে ধাক্কা দিল। ধাক্কার পূর্বে তাদের বেশ যথাক্রমে 5m/s (উত্তর দিকে) ও 2m/s (দক্ষিণ দিকে) ছিল। ধাক্কার পর দ্বিতীয় বস্তুটি 2.5m/s বেগে পিছিয়ে গেল; প্রথম বস্তুটির বেগ কত হবে?
40kg এবং 60kg ভরের দুটি বস্তু পরস্পর বিপরীত দিকে যথাক্রমে 8m/sec ও বেগে যাওয়ার পথে একে অপরকে ধাক্কা দিল। ধাক্কার পর বস্তু দুটি একত্রে যুক্ত থেকে কত বেগে চলবে?

চিত্রে একটি লন রোলার দেখানো হয়েছে। লন রোলারটির হাতল অনুভূমিকের সাথে θ কোণে হেলানো আছে।
ঘ. লন রোলারের 20 N বল টানার এবং ঠেলার ক্ষেত্রে প্রয়োগ করে যদি 5m সরাতে হয় তবে উভয় ক্ষেত্রে কাজ সমান হবে কী? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।