SB_2019
জনাব শফি মুন্সীগঞ্জের একজন আলু ব্যবসায়ী। মুন্সীগঞ্জে প্রচুর উন্নতমানের আলু 'উৎপাদন হওয়ায় এখানকার আলুর চাহিদা ব্যাপক। তিনি উৎপাদন মৌসুমে দেশের বিভিন্ন স্থানের পাইকারদের কাছে আলু সরবরাহ করে থাকেন। এ বছর বাম্পার ফলন হওয়ায় আলুর দাম কমে যায়। ফলে তিনি কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পারেননি। এই পরিস্থিতিতে জনাব শফি খুবই চিন্তিত হয়ে পড়েছেন।ক. উৎপাদন কী?খ. মোট উৎপাদনশীলতা কীভাবে নির্ণয় করা হয়? ব্যাখ্যা করো।গ. উল্লিখিত উদ্দীপকে জনাব শফির প্রাথমিক পর্যায়ের কার্যক্রমের মাধ্যমে কোন ধরনের উপযোগের সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকের উল্লিখিত জনাব শফির দুশ্চিন্তা কমাতে করণীয় সম্পর্কে তোমার মতামত দাও।
Loading answers...