Questions in this chapter
নিচের কোনটি সরকারি নোট হিসাবে গণ্য হয়?
নিচের কোনটি হস্তান্তরযোগ্য দলিলের উদাহরণ নয়?
ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংকের নিকট নিম্নের কোন জামানতটি অধিক পছন্দনীয়?
নিম্নের কোনটি অবাণিজ্যিক দলিলি ঋণ?
কোনটি ব্যাংক তহবিলের প্রধান উৎস?
সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিনিময় মাধ্যম কোনটি?
নিচের কোন্টি হস্তান্তরযোগ্য দলিল নয়?
নিম্নলিখিত কোনটি হস্তান্তর যোগ্য নয়?
নিচের কোনটি হস্তান্তরযোগ্য দলিল নয়?
নিচের কোনটি ঋণের দলিল নয়?
কোনটি হস্তান্তরযোগ্য দলিল?
নিচের কোনটি মুদ্রার বিকল্প হিসেবে কাজ করে?
হস্তান্তর অযোগ্য দলিল-
বাণিজ্যিক ঋণের দলিল নয়-
কোনটি হস্তান্তরযোগ্য দলিল নয়?
হস্তান্তরযোগ্য ঋণ দলিল প্রচলিত হয়-
বাজারে যাওয়ার সময় রুবিয়ার বাবা তাকে ৫ টাকা এবং ১০ টাকার কিছু নোট দিল। সে নোটগুলোতে বাংলাদেশ ব্যাংক-এর মনোগ্রাম এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর-এর স্বাক্ষর লক্ষ করে। আবার তার মা তাকে ২ টাকার কিছু নোট দিল যেখানে সে অর্থ সচিবের স্বাক্ষর এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা দেখতে পেল ।
ক. ব্যাংক ড্রাফট কী?
খ. মোবাইল ব্যাংকিং কেন জনপ্রিয়?
গ. রুবিয়া তার মায়ের নিকট হতে কোন ধরনের নোট পেল? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো ।
ঘ. বড় অংকের অর্থ লেনদেনের ক্ষেত্রে রুবিয়ার বাবার দেওয়া নোট তার মায়ের দেওয়া নোট থেকে অধিক গুরুত্বপূর্ণ— উদ্দীপকের আলোকে উক্তিটি মূল্যায়ন করো ।
মি. কিংকর চৌধুরী তার ভাগ্নে অঙ্কুশকে পাঁচটি মোবাইল সিম ক্রয়ের জন্য খরচ বাবদ ১,১৫৫ টাকা প্রদান করেন। টাকাগুলো গ্রহণ করে গুণতে গিয়ে অঙ্কুশ দেখতে পেল যে, সেখানে পাঁচশত টাকার দুটি, একশত টাকার একটি, বিশ টাকার একটি দশ টাকার দুটি,পাঁচ টাকার দুটি এবং এক টাকার পাঁচটি নোট রয়েছে। অঙ্কুশ আরও লক্ষ্য করল যে, এক টাকার নোটে অর্থ সচিবের এবং বাকি সব নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর-এর স্বাক্ষর রয়েছে ।
ক. তালিকাভুক্ত 'ব্যাংক কী?
খ. কেন কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয়?
গ. উদ্দীপকে উল্লিখিত অঙ্কুশের হাতে পাঁচশত টাকার নোটটি কোন ধরনের নোট? আলোচনা করো ।
ঘ. উদ্দীপকের আলোকে সরকারি নোট ও ব্যাংক নোটের পৃথক অস্তিত্ব থাকার প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো।
মি.রিপন সাতক্ষীরা শহরের একটি ব্যাংক থেকে একই শহরের একজন প্রাপকের উদ্দেশ্যে নিশ্চিত অর্থ প্রাপ্তির নিশ্চয়তা চেয়ে একটা দলিল চাইলে ব্যাংক তাকে এমন একটি দলিল ইস্যু করে যার দুটি পক্ষ একটি প্রস্তুতকারী ব্যাংক এবং অপরটি প্রাপক। দলিলটি হস্তান্তর অযোগ্য এবং এর কমিশনও তুলনামূলক কম। অন্যদিকে, জনাব আব্বাস সাতক্ষীরা থেকে খুলনা শহরে নিরাপদ অর্থ হস্তান্তরের পরামর্শ চাইলে তার ব্যাংক তাকে একটি দলিল ইস্যু করে যার পক্ষ তিনটি। একটি প্রস্তুতকারী ব্যাংক, দ্বিতীয়টি প্রাপক এবং অপরটি আদিষ্ট ব্যাংক। দলিলটি হস্তান্তরযোগ্য এবং এর কমিশন তুলনামূলক বেশি ।
ক.হস্তান্তরযোগ্য দলিল কী?
খ.বিনিময় বিল বলতে কী বোঝায়?
গ.উদ্দীপকে মি. রিপনের ব্যাংক কোন ধরনের দলিল ইস্যু করে ? ব্যাখ্যা করো।
ঘ.উদ্দীপকের আলোকে জনাব আব্বাসের বেশি ব্যয় সম্বলিত দলিল ব্যবহার করার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
জনাব রহমান আসবাবপত্র বিক্রি বাবদ জনাব করিমের কাছ থেকে ৫০,০০০ টাকার একটি দলিল পেয়েছেন, যা দলিলটির আদিষ্ট কর্তৃক সরবরাহকৃত কাগজে তৈরি করা হয়েছে। নির্দিষ্ট সময়ে দলিলটি উপস্থাপন করলে আদিষ্ট জানান, জনাব করিমের হিসাবে পর্যাপ্ত টাকা নেই ।
জনাব রহমান জরুরি টাকা দাবি করলে জনাব করিম স্ট্যাম্পযুক্ত একটি দলিলে লিখে দেন যে, এক মাস পর তিনি ৫০,০০০ টাকা প্রদান করবেন। অবশেষে জনাব রহমান দলিলটি বাট্টা করে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করেন ।
ক. শেয়ার ওয়ারেন্ট কী?
খ. . “ধারক হলেন চেকের দখলপ্রাপ্ত বাহক।” —ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে জনাব রহমানের প্রথম দলিলটি কোন ধরনের হস্তান্তরযোগ্য ঋণের দলিল? তা ব্যাখ্যা করো ।
ঘ. জনাব রহমানের প্রাপ্ত দ্বিতীয় দলিলটি অধিক কার্যকর— তুমি কি এর সাথে একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও ।